Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
জামিন পেলেন রানা প্লাজার মালিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 April, 2023, 08:15 pm
Last modified: 06 April, 2023, 08:19 pm

Related News

  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • ‘আমি মাদকাসক্ত ছিলাম, ভুল করেছি, ক্ষমা চাই’: রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে আসামি সোহেল

জামিন পেলেন রানা প্লাজার মালিক

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। তিনি বলেছেন, রাষ্ট্রপক্ষ চেম্বার কোর্টে জামিনের আদেশের বিরুদ্ধে আপিল করবে। 
টিবিএস রিপোর্ট 
06 April, 2023, 08:15 pm
Last modified: 06 April, 2023, 08:19 pm
ফাইল ছবি

প্রায় এক দশক আগে ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ১,১৩৫ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। 

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের বিষয়ে আগের দেওয়া একটি আদেশ বহাল রেখে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে সোহেল রানার আইনজীবী কামরুল ইসলাম টিবিএসকে বলেন, "তিনি অন্য মামলাগুলোয় জামিন পেয়েছেন। এখন রাষ্ট্রপক্ষ যদি আপিল ডিভিশনে না যায় এবং সেখান থেকে রায়ের ওপর স্থগিতাদেশ আনতে না পারে– তাহলে তার মুক্তি পেতে কোনো বাধা নেই"। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। তিনি বলেছেন, রাষ্ট্রপক্ষ চেম্বার কোর্টে জামিনের আদেশের বিরুদ্ধে আপিল করবে। 

মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, 'বর্তমানে এই মামলা ডিপোজিশন পর্যায়ে আছে। মামলায় সাক্ষী আছে ৫০০ জন, এরমধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছে'। 

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল আটতলা ভবন রানা প্লাজা ধসে পড়লে বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১,১৩৫ জন নিহত হন, আহত হন আরো হাজার খানেক। 

এ ঘটনার একদিন পর সাভার থানার উপ-পরিদর্শক ওয়ালী আশরাফ খান সাভারের সাবেক যুবলীগ নেতা ও রানা প্লাজার মালিক সোহেল রানাসহ আরও 'অবহেলা-জনিত মৃত্যুর' অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা মোট ৪১ জনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১ জুন চার্জশিট জমা দেন। মামলাটি বর্তমানে ঢাকা জেলা ও দায়রা আদালতে শুনানি পর্যায়ে রয়েছে। 

এর আগে ২০২০ সালের ১২ নভেম্বর এই মামলায় সোহেল মামলার জামিনের আবেদন নামঞ্জুর হয় নিম্ন-আদালতে। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। এরপর ২০২১ সালের ১ মার্চ তার জামিনের বিষয়ে একটি রুল জারি করেন হাইকোর্ট।

Related Topics

টপ নিউজ

রানা প্লাজা / সোহেল রানা / জামিন / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • ‘আমি মাদকাসক্ত ছিলাম, ভুল করেছি, ক্ষমা চাই’: রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে আসামি সোহেল

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net