Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা অর্ধসহস্রের ঘরে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 February, 2020, 01:30 pm
Last modified: 05 February, 2020, 01:39 pm

Related News

  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা অর্ধসহস্রের ঘরে

ইতোমধ্যেই মৃতের সংখ্যা ২০০২-০৩ সালে সার্স ভাইরাসে প্রাণহানিকে অতিক্রম করেছে। উল্লেখ্য, সার্সের প্রাদুর্ভাবে ওই সময় চীনের মূল ভূখণ্ডে মোট ৩৪৯ জন মারা যান।
টিবিএস ডেস্ক
05 February, 2020, 01:30 pm
Last modified: 05 February, 2020, 01:39 pm
উহানের একটি হাসপাতালে সারি সারি শয্যা। ছবি: নিউ ইয়র্ক টাইমস

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা এখন পাঁচশ’র কাছাকাছি বা ৪৯০ জনে পৌঁছেছে। গত ১১ দিনে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ডাবল ডিজিট আকারে এমন দ্রুত গতিতে বাড়ছে যে এই প্রকোপ কমার কোনো লক্ষ্মণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। খবর নিউ ইয়র্ক টাইমস ও ব্লুমবার্গের। 

ইতোমধ্যেই মৃতের সংখ্যা ২০০২-০৩ সালে সার্স ভাইরাসে প্রাণহানিকে অতিক্রম করেছে। উল্লেখ্য, সার্সের প্রাদুর্ভাবে ওই সময় চীনের মূল ভূখণ্ডে মোট ৩৪৯ জন মারা যান।  

চীনের বাইরে জাপান এবং সিঙ্গাপুরে নতুন সংক্রমণের খবর জানা গেছে। দেশদুটির স্বাস্থ্যসেবা কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। 

এরপরেও অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস এখনো পৃথিবীব্যাপী মহামারি তৈরির মতো শক্তিশালী অভিযোজন সক্ষমতা অর্জন করেনি বলে জানিয়েছে। 

এখন পর্যন্ত সিংহভাগ নতুন সংক্রমণ এবং মৃতের সংখ্যার প্রায় পুরোটাই হচ্ছে চীনের হুবেই প্রদেশে। তবে এর প্রভাব পুরো বিশ্বকেই শঙ্কায় ফেলে। বৈশ্বিক  পুঁজি, মুদ্রা ও জ্বালানি তেলের বাজারে করোনার প্রভাব এখন খুবই স্পষ্ট। 

এদিকে জাপান নিশ্চিত করে একটি প্রমোদতরিতে অবস্থানরত ১০ ব্যক্তিকে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শণাক্ত করেছেন। সিঙ্গাপুরে পরীক্ষার পর নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬ ব্যক্তি। এদের মাঝে চারজনই ইতোপূর্বে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার ফলে ভাইরাস কবলিত হন। দক্ষিণ কোরিয়াও দুটি নতুন কেস যোগ করেছে । 

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন। ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন বা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও করোনা ভাইরাস প্রসঙ্গ উঠে আসে। ট্রাম্প জানান, ভাইরাসের আরও ব্যাপক সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তার প্রশাসন মার্কিন জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মার্কিন রাষ্ট্রপতি। 

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / চীন / উহান / সার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net