Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
নিলামে উঠছে মোহাম্মদ আলীর আঁকা বিরল ছবি

অফবিট

টিবিএস ডেস্ক
01 October, 2021, 05:10 pm
Last modified: 01 October, 2021, 05:14 pm

Related News

  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!
  • গঙ্গায় পদক ফেলে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখলেন ভারতীয় কুস্তিগীররা 
  • মোহাম্মদ আলী, টম ব্র্যাডি থেকে শুরু করে লিওনেল মেসি: যেভাবে 'গোট' উপাধির উত্থান ঘটেছে 
  • বক্সার মোহাম্মদ আলীর হাতে ঘুষি খেয়েছিলেন অমিতাভ বচ্চন, স্মৃতিচারণে জানালেন নিজেই!  
  • আলীর সেরা পাঁচ 

নিলামে উঠছে মোহাম্মদ আলীর আঁকা বিরল ছবি

১৯৭৮ সালে ঐতিহাসিক মিনি সিরিজ 'ফ্রিডম রোড' এর শ্যুটিং এর সময় 'স্টিং লাইক আ বী' নামক পেইন্টিং আঁকেন মোহাম্মদ আলী। ঐ ছবিতে দেখা যায়, জনৈক প্রতিপক্ষকে নকআউট পর্বে হারানোর পর রেফারির কাছে অনুযোগ করছেন তিনি, 'রেফারি, সত্যিই তো সে (আলী) একটা মৌমাছির মতো উড়ে বেড়ায় আর দংশন করে!'
টিবিএস ডেস্ক
01 October, 2021, 05:10 pm
Last modified: 01 October, 2021, 05:14 pm

কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর বক্সিং প্রতিভার কথা সর্বজনবিদিত হলেও, তার ছবি আকার বিরল প্রতিভার কথা অনেকেরই অজানা। আগামী সপ্তাহে নিউইয়র্কে তার নিজ হাতে আঁকা তেমনই কিছু ছবি নিলামে উঠতে যাচ্ছে। 

বক্সিং রিংয়ে লড়াইয়ের ফাকেও ছবি আঁকতে পছন্দ করতেন মোহাম্মদ আলী। তার আঁকা ২৪ টি স্কেচ ও পেইন্টিং এবার নিলামে তোলা হবে। এগুলোর মধ্যে অধিকাংশ ছবিই কার্টুন ঘরানার এবং কিছু ছবিতে আলীর স্বাক্ষরও রয়েছে। ছবিগুলোর মধ্যে ধর্ম ও সামাজিক ন্যায়বিচার সম্পর্কে মোহাম্মদ আলীর চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে। নিজেকে বক্সিং রিংয়ে কল্পনা করেও ছবি এঁকেছেন তিনি।

১৯৭৮ সালে ঐতিহাসিক মিনি সিরিজ 'ফ্রিডম রোড' এর শ্যুটিং এর সময় 'স্টিং লাইক আ বী' নামক পেইন্টিং আঁকেন মোহাম্মদ আলী। ঐ ছবিতে দেখা যায়, জনৈক প্রতিপক্ষকে নকআউট পর্বে হারানোর পর রেফারির কাছে অনুযোগ করছেন তিনি, 'রেফারি, সত্যিই তো সে (আলী) একটা মৌমাছির মতো উড়ে বেড়ায় আর দংশন করে!' বনহ্যামস নিলামকারীরা জানান, ৫ অক্টোবরের নিলামে, আলীর আঁকা এই ছবিটি ৪০ হাজার থেকে ৬০ হাজার ডলারের মধ্যে বিক্রি হবে বলে তাদের প্রত্যাশা।

View this post on Instagram

A post shared by Bonhams Popular Culture (@bonhamspopularculture)

আয়োজকরা বলেন, মোহাম্মদ আলী তার বক্সিং এর জন্য খ্যাত; কিন্তু তার ছবি আঁকার প্রতিভার কথা খুব কম মানুষই জানেন। লড়াই বা অনুশীলন শেষে নিজেকে মুক্ত করে দেওয়ার জন্য স্কেচগুলো আঁকতেন তিনি।

"বহু মানুষ এই নিলামের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। কারণ অনেকেই জানতেন না, মোহাম্মদ আলী একজন শিল্পীও ছিলেন; এবং তিনি এত এত অসাধারণ চিত্র এঁকেছেন! তাই আমরা এ ব্যাপারে বেশ উত্তেজনা ও আলোড়ন দেখতে পাচ্ছি", বলেন বনহ্যামস এর পপুলার কালচার বিভাগের পরিচালক, হেলেন হল।

মোহাম্মদ আলীর সঙ্গে ছবিগুলো নিয়ে কাজ করেছেন রোডনি হিলটন ব্রাউন। তার সংগ্রহ থেকেই ছবিগুলো নিলামে তোলার প্রস্ততি চলছে।

ক্যারিয়ারে সফলতার চূড়ায় এসে, সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। দীর্ঘদিন পারকিনসন'স রোগের সাথে লড়াই করে, ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী।

মোহাম্মদ আলীর আঁকা ১৯৬৭ সালের ছবি, 'দ্য স্টারভিং চিলড্রেন অব মিসিসিপি'তে শর্টস পরিহিত একজন মানুষের অবয়ব দেখা যায়, যিনি বলছেন, "আমি শুধুমাত্র এই গরিব, কৃষ্ণাঙ্গ শিশুদের খাবার জোগাড় করতে লড়াই করতে চাই।"  

পরিচালক হেলেন আরও বলেন, "একটি ছবি আছে, যেখানে লস অ্যাঞ্জেলেস ও নিওয়ার্কের ১৯৬৫ ও ১৯৬৭ সালের রেস রায়টের কথা উল্লেখ করা হয়েছে। একটি ছবিতে ইসলামের প্রতি তার অনুরাগের কথা প্রকাশ পেয়েছে। তিনি তখন সদ্য ইসলাম গ্রহণ করেছেন। আরও কিছু ছবিতে বক্সিং সম্পর্কিত কিছু বিষয় উঠে এসেছে।"

মোহাম্মদ আলীর আঁকা অন্যান্য ছবির মধ্যে রয়েছে, ১৯৬৭ সালে আঁকা "আমেরিকা: দ্য বিগ জেল" এবং 'ওয়ার ইন আমেরিকা"। এই দুটি ছবি ২৫,০০০-৩৫,০০০ ডলারে বিক্রি হবে বলে আয়োজকদের ধারণা।


  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ আলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!
  • গঙ্গায় পদক ফেলে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখলেন ভারতীয় কুস্তিগীররা 
  • মোহাম্মদ আলী, টম ব্র্যাডি থেকে শুরু করে লিওনেল মেসি: যেভাবে 'গোট' উপাধির উত্থান ঘটেছে 
  • বক্সার মোহাম্মদ আলীর হাতে ঘুষি খেয়েছিলেন অমিতাভ বচ্চন, স্মৃতিচারণে জানালেন নিজেই!  
  • আলীর সেরা পাঁচ 

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net