Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
গেয়ি-মেসির গোলে পিএসজির জয়, রিয়াল-মিলানের হার

খেলা

টিবিএস ডেস্ক
29 September, 2021, 03:25 am
Last modified: 29 September, 2021, 03:54 am

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

গেয়ি-মেসির গোলে পিএসজির জয়, রিয়াল-মিলানের হার

মেসি-নেইমার-এমবাপ্পে; তিন তারকার দারুণ বোঝাপড়ায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুরন্ত ফুটবল খেলল পিএসজি, মিলল অসাধারণ এক জয়। 
টিবিএস ডেস্ক
29 September, 2021, 03:25 am
Last modified: 29 September, 2021, 03:54 am
প্রথম গোলের স্বাদই আলাদা, কিন্তু এই উদযাপনে উল্টো নেইমারই চড়ে বসলেন মেসির কাঁধে। ছবি: রয়টার্স

তারকা ঠাসা পিএসজি, কিন্তু সে অনুপাতে উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী নয়। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর জাদু মাখানো পারফরম্যান্সের কবে দেখা মিলবে? মেসিও ও তো তিনটি ম্যাচ খেলে ফেললেন, কবে মিলবে গোলের দেখা? সব প্রশ্নের উত্তর মিলে গেল এক ম্যাচে। তিন তারকার দারুণ বোঝাপড়ায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুরন্ত ফুটবল খেলল পিএসজি, মিলল অসাধারণ এক জয়। 

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ পার্ক দি ফ্রাঁসে ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির সেনেগালের ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। পিএসজির জার্সিতে চতুর্থ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। 

হতাশায় ডুবতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ঘরের মাঠেই মালদোভার দল শেরিফের বিপক্ষে হেরে গেছে স্প্যানিশ জায়ান্টরা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরেছে এসি মিলান। পোর্তোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। স্পোর্টিং লিসবনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। শাখতার দোনেস্কের বিপক্ষে গোলশূন্য ড্র করে পরের রাউন্ডে উঠতে না পারার শঙ্কায় পড়ে গেছে ইন্টার মিলান। 

পিএসজি-ম্যান সিটি ম্যাচে তুলনামূলক বেশি দাপুটে ফুটবল খেলেছে সফরকারীরাই। বল দখলের লড়াই থেকে শুরু করে আক্রমণ সাজানো; সবখানেই এগিয়ে ছিল ম্যান সিটি। ম্যাচে ৫৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। গোলমুখে তারা শট নিয়েছে ১৮টি, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। কিন্তু পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমার দেয়াল ভাঙতে পারেনি ম্যান সিটি। পিএসজির নেওয়া ৬টি শটের তিনটি ছিল লক্ষ্যে, এর দুটি জড়ায় জালে। 

রেফারি বাঁশি বাজাতেই পিএসজির রক্ষণভাগে বল নিয়ে হানা দিতে শুরু করে ম্যান সিটি। প্রথম পাঁচ মিনিট তাদের পায়েই ছিল বল। এরপর গুছিয়ে উঠতে শুরু করে পিএসজি। আর শুরুতেই মেলে সাফল্য। অষ্টম মিনিটে ডান দিক থেকে ওঠা আক্রমণে আশরাফ হাকিমির পাস ধরে বাইলাইন থেকে কাটব্যাক করেন কিলিয়ান এমবাপ্পে। বলে ঠিকমতো পা লাগাতে পারেননি নেইমার। পেছন থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোল আদায় করে নেন গেয়ি। 

নতুন ঠিকানা, নতুন জার্সি হলেও তিনি যে অনবদ্য, মেসি সেটা প্রমাণ করেন ৭৪তম মিনিটে। চিরচেনা সেই বাঁ পায়ের শটে খোলেন পিএসজিতে গোলের খাতা। বল নিয়ে এগিয়ে গিয়ে ডি-বক্সে এমবাপ্পেকে পাস দেন মেসি। ফরাসি ফরোয়ার্ড আলতো ফ্লিকে এগিয়ে দেন বল। বাঁ পায়ের চোখ ধাঁধানো শটে জালের ঠিকানা করে নেন মেসি। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / পিএসজি / ম্যানচেস্টার সিটি / চ্যাম্পিয়নস লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net