Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কম ভোটের নির্বাচনে আতিক-তাপস জয়ী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2020, 11:00 am
Last modified: 02 February, 2020, 11:09 am

Related News

  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন

কম ভোটের নির্বাচনে আতিক-তাপস জয়ী

শনিবার দিবাগত রাতে প্রকাশিত ফলে ডিএনসিসিতে আতিকুল ইসলাম ও ডিএসসিসিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হয়।
টিবিএস রিপোর্ট
02 February, 2020, 11:00 am
Last modified: 02 February, 2020, 11:09 am

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার দিবাগত রাতে প্রকাশিত ফলে তাদের জয়ী ঘোষণা করা হয় বলে ইউএনবির প্রতিবেদনে জানানো হয়েছে। 

ডিএনসিসিতে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম চার লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পান দুই লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

ডিএনসিসির রিটার্নিং অফিসার আবুল কাশেম শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, উত্তরে ২৫.৩০ শতাংশ ভোট পড়েছে।

ডিএসসিসিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস চার লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট পেয়েছেন। 

তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পান দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ডিএসসিসির রিটার্নিং অফিসার আবদুল বাতেল শনিবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে এ ফলাফল ঘোষণা করে জানান, দক্ষিণে ২৯.০০২ শতাংশ ভোট পড়েছে।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়।

এ মেশিন ব্যবহার করে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন অনেক ভোটার। 

ইভিএম ব্যবহার করে ক্ষমতাসীন দলের কর্মীরা নিজেদের পক্ষে ভোট দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

তবে তাদের হরতালেও সকাল থেকে ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক দেখা গেছে।  
 
Related Topics

টপ নিউজ

ডিএনসিসি / ডিএসসিসি / আতিকুল / তাপস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net