Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ইথিওপিয়া: যে দেশে ১৩ মাসে বছর!

অফবিট

টিবিএস ডেস্ক
11 September, 2021, 04:40 pm
Last modified: 11 September, 2021, 04:46 pm

Related News

  • নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন
  • ১২ হাজার বছরে প্রথম অগ্ন্যুৎপাত ইথিওপিয়ার আগ্নেয়গিরির; ছাই ছড়িয়েছে ভারতের আকাশে, ফ্লাইট বাতিল
  • পয়লা বৈশাখের সন্ধ্যায় ঢাকার আকাশে ‘ড্রোন শো’
  • ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন সেনাপ্রধান, জানালেন নববর্ষের শুভেচ্ছা
  • নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী

ইথিওপিয়া: যে দেশে ১৩ মাসে বছর!

শুধু তাই নয়, ইথিওপিয়ান ক্যালেন্ডার পশ্চিমা ক্যালেন্ডারের চেয়ে সাত বছর আট মাস পিছিয়ে!
টিবিএস ডেস্ক
11 September, 2021, 04:40 pm
Last modified: 11 September, 2021, 04:46 pm
ইথিওপিয়ায় নববর্ষ যেদিন, পশ্চিমা ক্যালেন্ডারে সেদিন ১১ সেপ্টেম্বর! ছবি: গেটি ইমেজ

যুদ্ধবিগ্রহ, উত্তরাঞ্চলে তীব্র খাদ্য সংকট এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সত্ত্বেও নতুন বছরকে সমারোহে বরণ করে নিচ্ছে ইথিওপিয়া। নববর্ষ উপলক্ষ্যে দেশটির অনেকেই নিজ বাড়িতে ভোজের আয়োজন করেছেন।

কিন্তু আপনি কি জানেন, আফ্রিকার এই দেশের বর্ষপঞ্জিকা এবং সাংস্কৃতিক ঐতিহ্য অন্যদের চেয়ে বেশ আলাদা?

কোনো দেশে ১৩ মাসে বছর হয়, তা হয়তো আগে কখনো আপনার জানাই ছিল না। কিন্তু হ্যাঁ, ইথিওপিয়াতে ১৩ মাসেই বছর ধরা হয়। শুধু তাই নয়, ইথিওপিয়ান ক্যালেন্ডার পশ্চিমা ক্যালেন্ডারের চেয়ে সাত বছর আট মাস পিছিয়ে!

নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে নতুন বছর বরণ করে নেন ইথিওপিয়ানরা। ছবি: এএফপি

এর কারণ, ইথিওপিয়ানরা যীশুখ্রিস্টের জন্মসাল ভিন্নভাবে হিসাব করে। ৫০০ খ্রিস্টাব্দে ক্যাথলিক চার্চ তাদের হিসাবটি সংশোধন করলেও ইথিওপিয়ার প্রচলিত চার্চ তা করেনি।

তাই ওই দেশে যখন নতুন বছর শুরু হয়, বর্তমান পশ্চিমা ক্যালেন্ডারে তখন সেপ্টেম্বরের ১১ তারিখ! আর যদি অধিবর্ষ হয়, সেক্ষেত্রে বছরের শুরু ১২ সেপ্টেম্বর থেকে।

ইথিওপিয়ায় এক প্যারেড। ছবি: গেটি ইমেজ

শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলের শিশুদের মতো ইথিওপিয়ার শিশুদের দিন-মাস গণনার ছড়া শেখার প্রয়োজন নেই বললেই চলে। কারণ ইথিওপিয়ায় এই হিসাবটা খুবই সোজা। তারা বছরের ১২ মাসের প্রতিটি মাস ৩০ দিনের ধরে থাকে। অন্যদিকে, অধিবর্ষের ওপর ভিত্তি করে তাদের ১৩তম মাসটি ৫ অথবা ৬ দিনের!

ইথিওপিয়ার সময় গণনার ধরনটি আপনাকে আরও অবাক করবে। কারণ তারা একটি দিনকে ১২ ঘণ্টা করে দুটি ভাগে ভাগ করে, যার প্রতিটির সময় শুরু ৬টা থেকে। তার মানে, ইথিওপিয়ায় দিনের মধ্যভাগ ও মধ্যরাত- দুটিই হয় স্থানীয় সময় ৬টায়!

নিজ দেশের পতাকা হাতে ইথিওপিয়ানদের কুচকাওয়াজ। ছবি: গেটি ইমেজ

তাই কেউ যদি আপনাকে দেশটির রাজধানী আদ্দিস আবাবায় ১০টায় কফি খাওয়ার নিমন্ত্রণ জানায় এবং ওই ব্যক্তি নিজে যদি ৪টায় এসে উপস্থিত হয়, তাহলে অবাক হবেন না যেন!


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ইথিওপিয়া / নববর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন
  • ১২ হাজার বছরে প্রথম অগ্ন্যুৎপাত ইথিওপিয়ার আগ্নেয়গিরির; ছাই ছড়িয়েছে ভারতের আকাশে, ফ্লাইট বাতিল
  • পয়লা বৈশাখের সন্ধ্যায় ঢাকার আকাশে ‘ড্রোন শো’
  • ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন সেনাপ্রধান, জানালেন নববর্ষের শুভেচ্ছা
  • নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net