Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
05 September, 2021, 11:50 am
Last modified: 05 September, 2021, 11:58 am

Related News

  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • লক্ষ্মীপুর ও নোয়াখালীর ১০ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, সরেননি বিএনপির বিদ্রোহীরা
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
নোয়াখালী প্রতিনিধি
05 September, 2021, 11:50 am
Last modified: 05 September, 2021, 11:58 am

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দু'পক্ষের কর্মসূচীকে ঘিরে শনিবার দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর।

তিনি জানান, দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে রংমালা বাজার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বাজারের চারদিকের ৫ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। ১৪৪ ধারা জারিকৃত এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি থেকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে সভাপতির পদ থেকে সরিয়ে  উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জুকে কমিটির আহ্বায়ক করায় রোববার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সভা ডাকেন মির্জা। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান করার প্রতিবাদে একই সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় মাহবুব রশিদ মঞ্জু। 

এদিকে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রংমালা বাজারে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করে মির্জার অনুসারীরা। পরে বিকেল ৫টার দিকে একই বাজারে প্রতিবাদ সভাকে স্বাগত জানিয়ে মিছিল করে মাহবুব রশিদ মঞ্জুর অনুসারীরা।এতে এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের মধ্যে চরম আতংক কবিরাজ করছে।   

Related Topics

টপ নিউজ

নোয়াখালী / ১৪৪ ধারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • লক্ষ্মীপুর ও নোয়াখালীর ১০ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, সরেননি বিএনপির বিদ্রোহীরা
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net