Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বোলিং করতে নেমে ক্রিকেটারকে ধাক্কা, গ্রেপ্তার ‘তারকা’ দর্শক

খেলা

টিবিএস ডেস্ক
04 September, 2021, 01:30 pm
Last modified: 04 September, 2021, 04:55 pm

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ‘ইংল্যান্ডের ভাগ্য ভালো কোহলি-রাহুল খেলেনি’
  • ঘরের মাঠে এভাবে কখনই টেস্ট হারেনি ভারত
  • ভারতের ভিসা না পেয়ে দেশে ফিরে গেলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার
  • ‘ব্যক্তিগত কারণে’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলবেন না কোহলি

বোলিং করতে নেমে ক্রিকেটারকে ধাক্কা, গ্রেপ্তার ‘তারকা’ দর্শক

জারভো শুরুটা করেন ফিল্ডিং দিয়ে। লর্ডস টেস্টে তিনি ভারতীয় দলের সঙ্গে ফিল্ডিং করতে মাঠে নেমে পড়েন। হেডিংলি টেস্টে প্যাড-গ্লাভস পরে নেমে পড়েন ব্যাটিংয়ে। আর ওভাল টেস্টে এসে বোলিং করতে নেমে যান তিনি।
টিবিএস ডেস্ক
04 September, 2021, 01:30 pm
Last modified: 04 September, 2021, 04:55 pm
জারভো নামের এই দর্শক তৃতীয়বারের মতো মাঠে ঢুকে পড়লেন। ছবি: সংগৃহীত

চলতি ইংল্যান্ড-ভারত সিরিজে তার মাঠে ঢুকে পড়ার দৃশ্য অতি পরিচিত হয়ে উঠেছে। ইচ্ছা হলেই মাঠে ঢুকে যাচ্ছেন ড্যানিয়েল জারভিস। কখনও প্যাড-গ্লাভস পরে ব্যাটিং করতে নেমেছেন, আবার কখনও নেমে গেছেন ফিল্ডিংয়ে। তবে ওভাল টেস্টে তিনি যা করলেন, সেটার জন্য আর রক্ষা হয়নি। 

তৃতীয়বারের মতো মাঠে ঢুকে পড়েন তিনি। এবার বোলিং করতে গিয়েছিলেন জারভিস। পপিং ক্রিসের কাছে গিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে ধাক্কা দেন উদ্ভট সব কাণ্ড ঘটিয়ে আসা এই দর্শক। এতে বিপাকে পড়তে হয়েছে তাকে। আগের দুবার অল্পতে বেঁচে গেলেও এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওভাল ক্রিকেট মাঠে একটি ঘটনার পর ক্রিকেটারকে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাউথ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও জারভিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিবৃতি দিয়ে তারা বলেছে, এভাবে মাঠে ঢুকে যাওয়া পুরোপুরি অগ্রহণযোগ্য।

ড্যানিয়েল জারভিস; তবে তিনি যে জার্সি পরে মাঠে নেমে পরেন, সেখানে লেখা থাকে 'জারভো ৬৯'। জার্সিতে লেখা এই নামেই পরিচিত হয়ে উঠেছেন তিনি। মূলত তিনি একজন ইউটিউবার, তার চ্যানেলের সবস্ক্রাইবার ১ লাখ ২৩ হাজার। নিজের চ্যানেলকে পরিচিত ও জনপ্রিয় করতেই এমন কাজ করে যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। 

জারভো শুরুটা করেন ফিল্ডিং দিয়ে। লর্ডস টেস্টে তিনি ভারতীয় দলের সঙ্গে ফিল্ডিং করতে মাঠে নেমে পড়েন। হেডিংলি টেস্টে প্যাড-গ্লাভস পরে নেমে পড়েন ব্যাটিংয়ে।

ওভাল টেস্টে এসে বোলিং করতে নেমে যান তিনি। দৌড়ে বোলিং করতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টোর সঙ্গে তার ধাক্কা লাগে। বেয়ারস্টোর কথা কাটাকাটিও হয় তার। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান। 

লর্ডস টেস্টে ফিল্ডিং করতে নেমে খুব একটা বিপাকে পড়তে হয়নি জারভোকে। তাকে শুধু মাঠ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু হেডিংলির ঘটনার পর তাকে মাঠে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইয়র্কশায়ার কাউন্টি, করা হয় জরিমানাও। 

Related Topics

টপ নিউজ

ড্যানিয়েল জারভিস / ক্রিকেট দর্শক / ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ‘ইংল্যান্ডের ভাগ্য ভালো কোহলি-রাহুল খেলেনি’
  • ঘরের মাঠে এভাবে কখনই টেস্ট হারেনি ভারত
  • ভারতের ভিসা না পেয়ে দেশে ফিরে গেলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার
  • ‘ব্যক্তিগত কারণে’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলবেন না কোহলি

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net