Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আলী দাইয়িকে ছাড়িয়ে সবার ওপরে রোনালদো 

খেলা

টিবিএস ডেস্ক
02 September, 2021, 05:00 am
Last modified: 02 September, 2021, 05:18 am

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

আলী দাইয়িকে ছাড়িয়ে সবার ওপরে রোনালদো 

একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত হয় পর্তুগালের। এই ম্যাচে জোড়া গোল দিয়ে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
টিবিএস ডেস্ক
02 September, 2021, 05:00 am
Last modified: 02 September, 2021, 05:18 am
একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন রোনালদো। ছবি: রয়টার্স

প্রথমার্ধের শেষ মিনিটে গোল হজম করে হারের পথে এগিয়ে যাচ্ছিল পর্তুগাল। শেষ বাঁশি বাজতে তখন মাত্র কয়েক মিনিট বাকি। রিপাবলিক অব আয়ারল্যান্ড হয়তো উদযাপনের কথাই ভাবছিল তখন। এমন সময়ে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুই গোল করে রেকর্ড গড়াসহ দলকে দারুণ এক জয় উপহার এনে দিলেন পর্তুগিজ অধিনায়ক।

বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে 'এ' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর দেশের এটা তৃতীয় জয়। প্রথমার্ধে আয়ারল্যান্ডের হয়ে গোল করেন জন ইগান। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে জোড়া গোল করেন রোনালদো। 

এই দুই গোল দিয়ে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদো এখন ১১১টি গোলের মালিক, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এ পথে তিনি পেছনে ফেলেছেন ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়িকে। 

১০৯ গোল নিয়ে এতোদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তিনি। গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ইউরোতে আলী দাইয়ির রেকর্ড ছুঁয়েছিলেন সম্প্রতি পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো রোনালদো। আয়াল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ডের চূড়ায় বসলেন তারকা এই স্ট্রাইকার। 

একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোলের দেখা পেলেও পুরো ম্যাচে ছিল পর্তুগালের আধিপত্য। ৭৩ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। আক্রমণেও অনেক এগিয়ে ছিল দেশটি। গোলমুখে ২৭টি শট নেয় পর্তুগাল, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। পর্তুগালের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকা আয়ারল্যান্ডের নেওয়া ৬টি শটের ২টি লক্ষ্যে ছিল। 

দলকে জেতালেও আগে হতাশ হতে হয় রোনালদোকে। ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে নেওয়া শেষ সাত পেনাল্টি শটে এই প্রথম গোল করতে ব্যর্থ হলেন পাঁচবারের ব্যালন ডি অ'র জয়ী। 

৪৫তম মিনিটে কর্নার শটে হেড করে দলকে এগিয়ে নেন জন ইগান। বিরতির পর গোলশোধে মরিয়া পর্তুগাল অবিরত আক্রমণ সাজিয়ে যাচ্ছিল। ৮৯তম মিনিটে গিয়ে মেলে প্রথম গোলের দেখা। গনসালো গেদেসের ক্রসে লাফিয়ে হেডে বল জালে জড়ান রোনালদো। যোগ করা সময়ে (৯০+৬) আরেকটি গোল করে পর্তুগালকে জয় এনে দেন তিনি।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / সর্বোচ্চ গোলের রেকর্ড / পর্তুগাল ফুটবল দল / বিশ্বকাপ বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net