Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বায়ুদূষণে বাংলাদেশীদের প্রত্যাশিত গড় আয়ু ৫.৪ বছর কমেছে

বাংলাদেশ

মহসিন ভুঁইয়া
01 September, 2021, 06:15 pm
Last modified: 01 September, 2021, 08:04 pm

Related News

  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • সড়কে ফিটনেসবিহীন বাস: ঘটছে দুর্ঘটনা, কালো ধোঁয়ায় দম বন্ধ; ভ্রূক্ষেপ নেই বাস মালিকদের
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা
  • বায়ু দূষণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ স্থানে বসানো হবে ‘এয়ার পিউরিফায়ার’

বায়ুদূষণে বাংলাদেশীদের প্রত্যাশিত গড় আয়ু ৫.৪ বছর কমেছে

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রত্যাশিত গড় আয়ু কমেছে ৭.৭ বছর
মহসিন ভুঁইয়া
01 September, 2021, 06:15 pm
Last modified: 01 September, 2021, 08:04 pm
রাস্তার ধুলোবালি ওড়া কমাতে রাজধানীর পোস্তগোলায় বোতল থেকে পানি ছিটিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ছবি: মুমিত এম/ টিবিএস

প্রধানত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট নিঃসরণসহ সার্বিকভাবে বায়ুদূষণ বাংলাদেশীদের প্রত্যাশিত গড় আয়ু ৫.৪ বছর কমিয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের 'এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স' (একিউএলআই) প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  

ধূমপান, এইচআইভি/ এইডস, দূষিত পানি ও অপর্যাপ্ত পয়নিষ্কাশন ব্যবস্থার চাইতেও বায়ুদূষণ যে মানবস্বাস্থ্যে অনেক বড় প্রভাব ফেলছে সেটাই উঠে এসেছে এখানে।    

আজ বুধবার (১ সেপ্টেম্বর) মার্কিন বিশ্ববিদ্যালয়টির এনার্জি পলিসি ইনস্টিটিউট আয়ুষ্কালে বাতাসের মান কীভাবে প্রভাব ফেলছে সে সম্পর্কিত সারণীর প্রতিবেদনটি প্রকাশ করেছে। ওই সূত্রে আরও জানা গেছে, দূষণ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইন মেনে চললে যা হতো সে তুলনায় দেশের সবচেয়ে বড় মহানগরী ঢাকার বাসিন্দাদের প্রত্যাশিত গড় আয়ু ৭.৭ বছর কমেছে। 

বাংলাদেশের বাতাসে জীবাশ্ম জ্বালানি নির্গত পিএম-২.৫ অতিক্ষুদ্র দূষণকণার ঘনত্ব বাড়ছে, যা ১৯৯৮ সালের পর বেড়েছে ১৫.৩ শতাংশ। 

এর আগে ২০১৯ সালে দেশের প্রতি ঘন মিটার বাতাসে ৬৫.৫ মাইক্রোগ্রাম দূষণকণার উপস্থিতি ধরা পড়ে, যা ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্বের। এটি বাংলাদেশের বার্ষিক গড় মানদণ্ডের ১৫ মাইক্রোগ্রাম এবং হু নির্ধারিত ১০ মাইক্রোগ্রামকে ছাড়িয়ে যায়।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪টি জেলার প্রতিটিতে সূক্ষ্মকণার দূষণ মাত্রা, হু নির্ধারিত মাত্রার চাইতে অন্তত তিনগুণ বেশি। 

এতে সবচেয়ে দূষিত বিভাগ হলো; খুলনা ও রাজশাহী। বিভাগ দুটির বাসিন্দারা হু' নির্ধারিত মাত্রার চেয়ে সাতগুণ বেশি দূষণের শিকার হচ্ছেন। একারণে তাদের গড় আয়ু ৬ বছরের বেশি কমছে।  

জাতীয় গড়ের চাইতে বাতাসের মান সবচেয়ে ভালো থাকার পরও চট্টগ্রাম বিভাগের বাসিন্দাদের গড় আয়ু কমেছে ৩.৬ বছর। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রত্যাশিত গড় আয়ু ৭২.৮ বছর। নারীদের ক্ষেত্রে যা ৭৪.৫ বছর ও পুরুষের ক্ষেত্রে ৭১.২ বছর। 

তবে বাতাসের মান পরিমাপক সুইস সংস্থা আইকিউএয়ার- এর ২০২০ সালের প্রতিবেদনে পিএম-২.৫ কণা সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকির দিক থেকে বাংলাদেশ টানা তৃতীয় বছরের ন্যায় বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার দেশ হিসেবে উঠে আসে। 

প্রতিবেদনটিতে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশের প্রতি ঘন মিটার বাতাসে পিএম-২.৫ কণার বার্ষিক ঘনত্ব ছিল ৭৭.১ মাইক্রোগ্রাম। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বার্ষিক ১০ মাইক্রোগ্রাম পিএম-২.৫ দূষণকণার উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য সর্বোচ্চ সহনসীমা হিসেবে নির্ধারণ করেছে, বাংলাদেশের পরিমাণটি ছিল লক্ষ্যমাত্রার চেয়ে সাতগুণের বেশি।

 

Related Topics

টপ নিউজ

বায়ু দূষণ / শিকাগো বিশ্ববিদ্যালয় / প্রত্যাশিত গড় আয়ু / এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • সড়কে ফিটনেসবিহীন বাস: ঘটছে দুর্ঘটনা, কালো ধোঁয়ায় দম বন্ধ; ভ্রূক্ষেপ নেই বাস মালিকদের
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা
  • বায়ু দূষণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ স্থানে বসানো হবে ‘এয়ার পিউরিফায়ার’

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net