Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
চীনে ১৮’র কম বয়সীদের ৩ ঘণ্টার বেশি ভিডিও গেইম খেলা নিষিদ্ধ

অফবিট

টিবিএস ডেস্ক
30 August, 2021, 09:20 pm
Last modified: 30 August, 2021, 09:18 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন
  • ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দাম কমালো চীন
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • পশ্চিমে গুরুত্ব হারানো নবায়নযোগ্য জ্বালানিতে কৌশলগত বিনিয়োগ বাড়াচ্ছে চীন ও ভারত
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  

চীনে ১৮’র কম বয়সীদের ৩ ঘণ্টার বেশি ভিডিও গেইম খেলা নিষিদ্ধ

দেশটির ১৮ বছরের কম বয়সীরা শুক্রবার, শনিবার ও রোববার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দৈনিক এক ঘণ্টা করে সপ্তাহে মোট ৩ ঘণ্টা ভিডিও গেইম খেলতে পারবে। এছাড়া সরকারি ছুটির দিনগুলোতে একই সময়ে এক ঘণ্টা করে গেইম খেলার সুযোগ পাবে অপ্রাপ্তবয়স্ক চীনা গেইমাররা।
টিবিএস ডেস্ক
30 August, 2021, 09:20 pm
Last modified: 30 August, 2021, 09:18 pm

১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে সপ্তাহে তিন ঘণ্টার বেশি ভিডিও গেইম খেলা নিষিদ্ধ করেছে চীন।

অল্পবয়সীদের দীর্ঘ সময় ভিডিও গেইমে বুঁদ হয়ে থাকার বিষয়টিকে 'স্পিরিচ্যুয়াল আফিম' আখ্যা দিয়ে সেটির লাগাম টেনে ধরেছে চীন সরকার।   

ভিডিও গেমে আসক্তি কমাতে সোমবার নতুন একটি নীতিমালা প্রণয়ন করে চীনের ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ)।

নতুন এই নীতিমালা নিজ দেশের সমাজব্যবস্থা, বিশেষ করে অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে বেইজিং এর একটি বড় পদক্ষেপ বলে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে। 

ভিডিও গেমস খেলার এই নিষেধাজ্ঞা মোবাইলসহ যেকোনো ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে নীতিমালায় বলা হয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, দেশটির ১৮ বছরের কম বয়সীরা শুক্রবার, শনিবার ও রোববার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দৈনিক এক ঘণ্টা করে সপ্তাহে মোট ৩ ঘণ্টা ভিডিও গেইম খেলতে পারবে। এছাড়া সরকারি ছুটির দিনগুলোতে একই সময়ে এক ঘণ্টা করে গেইম খেলার সুযোগ পাবে অপ্রাপ্তবয়স্ক এসব চীনা গেইমাররা।

এনপিপি'র মুখপাত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, "কিশোররা আমাদের মাতৃভূমির ভবিষ্যৎ। অপ্রাপ্তবয়স্কদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা মানুষের অত্যাবশ্যক স্বার্থের সঙ্গে সম্পর্কিত এবং জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত।" 

নীতিমালা অনুযায়ী, গেমিং কোম্পানিগুলিকে নির্ধারিত সময়ের বাইরে অপ্রাপ্তবয়স্কদের পরিষেবা প্রদান করতে বাধা দেওয়া হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা প্রকৃত নাম যাচাইকরণ ব্যবস্থা চালু রেখেছে। দেশটির ভিডিও গেইমের বাজার তদারক করবে নিয়ন্ত্রণকারী সংস্থা।

এর আগে ২০১৯ সালে চালু করা একটি নীতিমালা অনুযায়ী, চীনে ১৮ বছরের কম বয়সীরা সপ্তাহে প্রতিদিন দেড় ঘণ্টা করে এবং ছুটির দিনে ৩ ঘণ্টা ভিডিও গেইম খেলতে পারত। 

ভিডিও গেইম বিষয়ে নতুন এই নীতিমালা চীনের সামাজিক মাধ্যম উইবো'তে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। কেউ কেউ সরকারের এমন পদক্ষেপে সমর্থন দিলেও অনেকেই সরকারের এমন 'কঠোরতায়' অবাক হয়েছেন।

একজন ব্যবহারকারী বলেন, "এটি এতটাই মারাত্মক যে আমি বাকরুদ্ধ।"

তবে এই নিষেধাজ্ঞা আদতে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটি নিয়েও সন্দেহপোষণ করেছেন অনেকেই। একজন প্রশ্ন তুলে বলেছেন, "তারা যদি নিজেদের আইডির পরিবর্তন অভিভাবকদের আইডি দিয়ে লগ ইন করে, তাহলে সেটির নিয়ন্ত্রণ সরকার কীভাবে করবে?"  
 

Related Topics

টপ নিউজ

ভিডিও গেম / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন
  • ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম জ্বালানি তেলের দাম কমালো চীন
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • পশ্চিমে গুরুত্ব হারানো নবায়নযোগ্য জ্বালানিতে কৌশলগত বিনিয়োগ বাড়াচ্ছে চীন ও ভারত
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net