Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
বেটিং ও ম্যাচ পাতানোর দায়ে ক্লাবসহ আরামবাগের ১৩ জন নিষিদ্ধ

খেলা

টিবিএস রিপোর্ট
29 August, 2021, 06:20 pm
Last modified: 29 August, 2021, 06:57 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

বেটিং ও ম্যাচ পাতানোর দায়ে ক্লাবসহ আরামবাগের ১৩ জন নিষিদ্ধ

চলতি প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি অভিযোগ ওঠে আরামবাগের বিরুদ্ধে। সেটার প্রেক্ষিতে বাফুফেকে অধিকতর তদন্তের নির্দেশনা দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আরামবাগকে শাস্তি দেওয়া হলো। 
টিবিএস রিপোর্ট
29 August, 2021, 06:20 pm
Last modified: 29 August, 2021, 06:57 pm
আরামবাগ ক্রীড়া সংঘের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে গুরুতর অভিযোগ উঠেছিল আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে। ম্যাচ পাতানো, লাইভ বেটিং ও ম্যাচ ম্যানুপুলেশনের অভিযোগ ছিল ক্লাবটির বিপক্ষে। সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় আরামবাগকে বড় শাস্তি দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে আরামবাগকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। 

অনলাইন বেটিং ও ম্যাচ ম্যানুপুলেশনে অভিযুক্ত হওয়ায় ক্লাবটির কর্মকর্তা ও দেশি-বিদেশি ১৩ জন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাফুফে। 

চলতি প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি অভিযোগ ওঠে আরামবাগের বিরুদ্ধে। সেটার প্রেক্ষিতে বাফুফেকে অধিকতর তদন্তের নির্দেশনা দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আরামবাগকে শাস্তি দেওয়া হলো। 

আরামবাগ ক্রীড়া সংঘকে দুই বছরের জন্য দেশের ফুটবল থেকে এক ধাপ নামিয়ে দেওয়াসহ আর্থিক জরিমানা করা হয়েছে। ক্লাবটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা দিতে হবে আরামবাগকে। 

শাস্তি হিসেবে বাফুফে এক ধাপ নামিয়ে দেওয়ার আগেই অবনমন হয়েছে আরামবাগের। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায় ক্লাবটি। শাস্তির কারণে চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হবে না তাদের। আগামী দুই বছর প্রথম বিভাগে খেলতে হবে তাদের। এই সময়ে ওপরের বিভাগে উঠলেও তা কার্যকর হবে না। তবে অবনতি হলে দ্বিতীয় বিভাগে নেমে যাবে তারা।

বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে কর্মকর্তা ও খেলোয়াড়সহ ১৩ জনকে। অভিযোগে সংশ্লিষ্টতা পাওয়ায় আরামবাগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম, সাবেক সহকারী দলীয় ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ক্লাবটির সাবেক ভারতীয় ফিজিও সঞ্জয় বোস, ভারতীয় গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে।

আরামবাগের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাবেক খেলোয়াড় আবুল কাশেম মিলন, আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, শামীম রেজা ও অস্ট্রেলিয়ার ব্রাডি স্মিথকে।

এ ছাড়া দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আরামবাগের সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবা, ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ ও মিরাজ মোল্লা।

Related Topics

টপ নিউজ

আরামবাগ ক্রীড়া সংঘ / ফুটবল / বাফুফে / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net