Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
৩০ কাউন্ট সুতার দাম কিছুটা কমছে   

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 August, 2021, 11:00 am
Last modified: 22 August, 2021, 01:19 pm

Related News

  • সুতা আমদানিতে শুল্কারোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ, নইলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা
  • ইয়ার্ন আমদানি নিরুৎসাহিত করতে সরকারের দ্বারস্থ টেক্সটাইল মিলাররা 
  • ত্রিমুখী সমস্যায় টেক্সটাইল মিলাররা
  • নন-কটন ইয়ার্নে কেজিপ্রতি ৩ টাকা ভ্যাট চায় বাণিজ্য মন্ত্রণালয়  

৩০ কাউন্ট সুতার দাম কিছুটা কমছে   

নতুন নির্ধারিত দাম অনুযায়ী নিটওয়্যার পোশাকে বহুল ব্যবহৃত ৩০ কাউন্ট সুতা প্রতি কেজি বিক্রি হবে ৪.২০ ডলারে।
টিবিএস রিপোর্ট
22 August, 2021, 11:00 am
Last modified: 22 August, 2021, 01:19 pm
ছবি-পিক্সাবে

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের মূল কাঁচামাল ইয়ার্নের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণে একমত হয়েছে স্পিনিং মিল মালিক ও পেশাক শিল্প মালিকরা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী নিটওয়্যার পোশাকে বহুল ব্যবহৃত ৩০ কাউন্ট সুতা প্রতি কেজি বিক্রি হবে ৪.২০ ডলারে। শনিবার রাতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক বাজারে কটনের দাম বাড়লে বা কমলে তার ভিত্তিতে ইয়ার্নের দাম ঠিক হবে। এজন্য একটি বেঞ্চমার্ক ঠিক করে দেয়া হবে, যা উভয় সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি ঠিক করবে।

রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত পোশাক খাতের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "সুতার সর্বোচ্চ দাম বেঁধে দেয়া হয়েছে। এর ফলে বাজারে বিক্রি হওয়া দামের চেয়ে কিছুটা কমবে"।  

অপর একজন নেতা বলেন, বর্তমানে নিটওয়্যারে ব্যবহৃত হওয়া সুতা প্রতি কেজি ৪.২৫ ডলার থেকে শুরু করে ৪.৪০ ডলারে পিআই (প্রোফরমা ইনভয়েজ বা বিক্রেতা কর্তৃক প্রস্তাবিত মূল্য) ইস্যু করা হচ্ছে। সেই হিসেবে ৪.২০ ডলার নির্ধারণ করা হলে দাম কিছুটা কমবে বলেই ধরে নেওয়া যায়।

তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের মালিকরা আশা করছেন, এর সঙ্গে অন্যান্য কাউন্টের সুতার দামও কিছুটা কমতে পারে। সর্বোপরি এর ফলে ইয়ার্নের বাজারে একটি স্থিতিশীলতা আসার সুযোগ তৈরি হবে।

যোগাযোগ করা হলে বিটিএমএ সভাপতি মোহাম্মাদ আলী খোকন টিবিএসকে বলেন, "সুতার দাম ৪.২০ ডলারে নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে বেশিরভাগ স্পিনিং মিল মালিক এই দামেই সুতা বিক্রি করছেন। কেউ কেউ হয়তো ৪.২৫ ডলারে বিক্রি করছেন। তবে বিশ্ববাজারে কটনের দাম প্রতি পাউন্ড ১ ডলারের উপরে গেলে কিংবা ৮৫ সেন্টসের নিচে নামলে এর ভিত্তিতে সুতার দাম পুনঃনির্ধারিত হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি"।  

বৈঠকে বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ'র সভাপতি একেএম সেলিম ওসমান, সহসভাপতি মোহাম্মাদ হাতেম, বিজিএমইএ'র সাবেক সভাপতি কুতুবউদ্দীন আহমেদ ছাড়াও তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।

কুতুবউদ্দীন আহমেদ বলেন, সভায় একটি যৌক্তিক সমাধান এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হন নি তিনি।

বিশ্ববাজারে তুলার দাম বেড়ে যাওয়ায় গত প্রায় আট মাস ধরে ইয়ার্নের দাম ঊর্ধ্বমুখী। স্থানীয় পোশাক শিল্প মালিকদের অভিযোগ, দেশের স্পিনিং মিল মালিকরা সুতার দাম অস্বাভাবিকহারে বাড়িয়েছেন। তবে টেক্সটাইল মিল মালিকদের দাবি, কটনের দামের সঙ্গে সঙ্গতি রেখেই ইয়ার্নের দাম বাড়ানো হচ্ছে। 

বিষয়টি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হলে উভয়পক্ষের সিনিয়র নেতৃবৃন্দ সমঝোতার পথ খুঁজতে থাকেন। এর মধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দিয়ে সুতা আমদানি সহজ করার দাবি জানায় বিজিএমইএ। এর বিপক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাল্টা চিঠি দিয়ে বিটিএমএ নিজেদের উদ্বেগের কথা জানায়। বিষয়টি নিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন বিটিএমএ সভাপতি। 

 
 

Related Topics

টপ নিউজ

ইয়ার্ন / সুতার দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • সুতা আমদানিতে শুল্কারোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ, নইলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা
  • ইয়ার্ন আমদানি নিরুৎসাহিত করতে সরকারের দ্বারস্থ টেক্সটাইল মিলাররা 
  • ত্রিমুখী সমস্যায় টেক্সটাইল মিলাররা
  • নন-কটন ইয়ার্নে কেজিপ্রতি ৩ টাকা ভ্যাট চায় বাণিজ্য মন্ত্রণালয়  

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net