Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
মুখে আফগানিস্তানের পতাকা এঁকে মাঠে নামলেন রশিদ খান

খেলা

টিবিএস ডেস্ক
21 August, 2021, 03:00 pm
Last modified: 21 August, 2021, 03:09 pm

Related News

  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • লন্ডনে ইরানি দূতাবাসের ব্যালকনিতে উঠে পতাকা নামিয়ে ফেললেন বিক্ষোভকারী, গ্রেপ্তার ২
  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন হলসহ ডাকসু ভবনের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত 
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে

মুখে আফগানিস্তানের পতাকা এঁকে মাঠে নামলেন রশিদ খান

ভয়, উৎকণ্ঠা আর জীবন শঙ্কার মাঝে দেশটির ক্রিকেটের জন্য সুসংবাদ; গত বুধবার থেকে কাবুলে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি রশিদ খান ও মোহাম্মদ নবী। দুজনই ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলছেন।
টিবিএস ডেস্ক
21 August, 2021, 03:00 pm
Last modified: 21 August, 2021, 03:09 pm
মুখে আফগানিস্তানের পতাকা এঁকে মাঠে নামে রশিদ। ছবি: সংগৃহীত

প্রাদেশিক রাজধানী দখল করে নেওয়ার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে তালেবান। প্রাণভয়ে ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ফেলে কাবুল ছাড়ছে হাজারও মানুষ। কদিন আগে কাবুলে থাকা নিজের পরিবার নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন রশিদ খান। টুইটারে তারকা এই লেগ স্পিনার লিখেছিলেন, আফগানিস্তান ঘিরে তার চাওয়া একটাই, শান্তি।

এরও আগে নিজ দেশে শান্তি ফেরাতে বিশ্ব নেতাদের কাছে সাহয্যের আবেদন জানিয়েছিলেন রশিদ। টুইটে তিনি লিখেছিলেন, 'প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ বিশৃঙ্খলার মধ্যে আছে। শিশু, মহিলাসহ হাজার হাজার নির্দোষ মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস হচ্ছে, হাজার হাজার পরিবার ঘরহারা হয়ে পড়ছে। এমন বিশৃঙ্খলার মধ্যে আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা এবং আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।'

ভয়, উৎকণ্ঠা আর জীবন শঙ্কার মাঝে দেশটির ক্রিকেটের জন্য সুসংবাদ; গত বুধবার থেকে কাবুলে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি রশিদ খান ও মোহাম্মদ নবী। দুজনই ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলছেন। দুজনই ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলছেন। সেখান থেকেই প্রিয় দেশকে ঘিরে বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছেন আফগান এই দুই তারকা ক্রিকেটার। 

দ্য হান্ড্রেডে শুক্রবার ছেলেদের এলিমিনেটর ম্যাচে সাউদার্ন ব্রেভের বিপক্ষে মাঠে নেমেছিল রশিদ খানের দল ট্রেন্ট রকেটস। ম্যাচে ভালো সময় যায়নি তার। একে তো দল হেরেছে, তার ওপর নিজেও কিছু করতে পারেননি। ১৫ বলে ২৬ রান খরচায় উইকেটশূন্য থাকেন তিনি। এর আগে ব্যাট হাতে ৯ বলে মাত্র ২ রান করেন। 

এরপরও ম্যাচে সবার নজর ছিল রশিদের দিকে। আফগানিস্তানের পতাকা মুখে এঁকে মাঠে নেমেছিলেন দেশটির আইকন এই ক্রিকেটার। ম্যাচ চালকালীন রশিদ খানের ডেলিভারি নিয়ে বেশি আলোচনা হয়। দেখানো কীভাবে তিনি কীভাবে তিনি লেগ স্পিন করেন, গুগলি করেন। কিন্তু এদিন কিছুক্ষণ পরপরই রশিদ খানের মুখ দেখানো হচ্ছিল টেলিভিশনে। 

দুদিন আগেই নিজের কয়েকটি ছবি পোস্ট করে রশিদ তার টুইটে লিখেছিলেন, 'আমাদের জাতিকে মূল্য দিতে এবং ত্যাগের কথা ভুলে না যেতে আজ আমরা একটু সময় নিই চলুন। আমরা আশা এবং দোয়া করি শান্তিপূর্ণ, উন্নত, এবং সংঘবদ্ধ জাতির জন্য।'

আফগান ক্রিকেট নিয়ে অবশ্য ভাবছেন না রশিদ। তার মতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে তিনি বলেছেন, 'ক্রিকেট খুব বেশি প্রভাবিত হবে না। দেশে সবাই ক্রিকেট ভালোবাসে। খেলাটাকে তারা পছন্দ করে, ক্রিকেটারদের পাশে থাকে এবং সেটা দেখাটা দারুণ। গত কিছুদিনে আমরা কিছু সাক্ষাৎকার (তালেবানদের) দেখেছি। তারা খেলা নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে, তাদের কোনো সমস্যা নেই। এই মুহূর্তে তারা ক্রিকেটে সমস্যা দেখছেন না।'

Related Topics

টপ নিউজ

রশিদ খান / আফগানিস্তান ক্রিকেট দল / পতাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • লন্ডনে ইরানি দূতাবাসের ব্যালকনিতে উঠে পতাকা নামিয়ে ফেললেন বিক্ষোভকারী, গ্রেপ্তার ২
  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন হলসহ ডাকসু ভবনের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত 
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net