Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
কাবুল বিমানবন্দর থেকে ভারতীয়সহ ১৫০ জনকে অপহরণ করেছে তালেবান

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
21 August, 2021, 02:35 pm
Last modified: 21 August, 2021, 04:28 pm

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ আসলে কোন পথে যাচ্ছে?
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

কাবুল বিমানবন্দর থেকে ভারতীয়সহ ১৫০ জনকে অপহরণ করেছে তালেবান

নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়ায় যে সময় লাগছে সে সময়ের মধ্যে তাদের নিরাপদে রাখতে ভারত সরকার যতো বেশি পরিমাণ সম্ভব তাদের নাগরিকদের বিমানবন্দরে নিয়ে আসার চেষ্টা করছে।
টিবিএস রিপোর্ট
21 August, 2021, 02:35 pm
Last modified: 21 August, 2021, 04:28 pm
ছবি: এনডিটিভি

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের গেট থেকে ১৫০ জনকে অপহরণ করেছে তালেবান, অপহৃতদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় এয়ার ফোর্সের একটি বিমান ৮৫ জন ভারতীয়সহ কাবুল ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। 

বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ওই বিমানটি নিরাপদে তাজিকিস্তানের দুশানবেতে পৌঁছানোর পর আরেকটি বিমান কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ছিল।

নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়ায় যে সময় লাগছে সে সময়ের মধ্যে তাদের নিরাপদে রাখতে ভারত সরকার যতো বেশি পরিমাণ সম্ভব তাদের নাগরিকদের বিমানবন্দরে নিয়ে আসার চেষ্টা করছে।

দূতাবাসের কর্মকর্তাদের ইতোমধ্যে দেশটি থেকে সরিয়ে নিয়েছে ভারত, তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন শহরে এখনো আনুমানিক ১ হাজার ভারতীয় নাগরিক আটকা পড়েছেন। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বেশিরভাগই দূতাবাসে নিবন্ধন না করায় তাদের অবস্থান ও পরিস্থিতি শনাক্ত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

আটকে পড়া এসব ভারতীয় নাগরিকদের মধ্যে কাবুলের গুরুদুয়ারায় আশ্রয় নেওয়া ২০০জন শিখ ও হিন্দু রয়েছেন।

গত বুধবার তালেবানের এক মুখপাত্র গুরুদুয়ারার প্রধানের ভিডিও প্রকাশ করে জানান তিনি নিরাপদে আছেন। 

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ও তেমন কোনো বাধা ছাড়াই তালেবান কাবুলে প্রবেশ করার পর গত রোববার দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠীটি। 

শিক্ষা এবং কর্মক্ষেত্রসহ নারীদের অধিকার থাকবে এবং সংবাদমাধ্যম স্বাধীন থাকবে- এসব ঘোষণার মাধ্যমে এবার কিছুটা মধ্যপন্থী হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করেছে দুই দশক আগে নৃশংস এবং নিপীড়নমূলক শাসনের মাধ্যমে ভয় সৃষ্টিকারী দলটি। 

তবে বিক্ষোভের প্রতি সহিংস প্রতিক্রিয়া, তালেবান যোদ্ধাদের গুলিতে বেশ কয়েকজনের নিহত হওয়া এবং একজন নারী আফগান সাংবাদিককে কাজ করতে বাধা দেওয়া- এসব ঘটনার পর তাদের মধ্যপন্থী  অবস্থানটি স্থায়ী নাও হতে পারে তাই প্রতীয়মান হয়। 
 
Related Topics

টপ নিউজ

তালেবান / অপহরণ / কাবুল / আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ আসলে কোন পথে যাচ্ছে?
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net