Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মার্কিন অনুরোধে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়া তালেবান নেতা আবদুল গনি বারাদার আফগানিস্তানের পরবর্তী কমান্ডার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2021, 01:30 pm
Last modified: 17 August, 2021, 04:38 pm

Related News

  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন
  • ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত বরাদ্দ চায় পেন্টাগন
  • মধ্যপ্রাচ্যে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন
  • ট্রাম্পের নতুন নিয়মে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স হারাবেন ২ লাখ অভিবাসী ট্রাকচালক

মার্কিন অনুরোধে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়া তালেবান নেতা আবদুল গনি বারাদার আফগানিস্তানের পরবর্তী কমান্ডার

২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের অনুরোধে কাতারে তালেবানদের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির শর্ত ছিলো বারাদার শান্তি আনায়নে কাজ করবে। দোহা চুক্তিটি তখন একটি গুরুত্বপূর্ণ শান্তি ঘোষণা হিসেবে প্রচার করা হলেও এটা যে তালেবানদের একটি ছলনা ছাড়া আর কিছুই ছিলো, এখন সেটাই প্রমাণিত হলো। 
টিবিএস ডেস্ক
17 August, 2021, 01:30 pm
Last modified: 17 August, 2021, 04:38 pm

তিন বছর আগে ট্রাম্প প্রশাসন আমলে যুক্তরাষ্ট্রের অনুরোধে পাকিস্তানের একটি কারাগার থেকে মুক্তি পান মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবান গোষ্ঠীর এই সহ-প্রতিষ্ঠাতা এখন আফগানিস্তানের পরবর্তী নেতা হতে চলেছেন।  

মাত্র নয় মাস পূর্বেই তিনি কাতারের দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরের সময় ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে ছবি তুলেছিলেন। তবে বর্তমান পরিস্থিতে সেই চুক্তির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া বেশ দুরূহ।

রোববার, তার বাহিনী কাবুল দখল করে নেয় এবং ভাগ্যগুণে সে এখন আফগানিস্তানের পরবর্তী নেতা হতে চলেছেন, যা নিঃসন্দেহে ওয়াশিংটনের জন্য চরম অপমানের।
 
যদিও হায়বাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের সামগ্রিক নেতা; তবে বারাদার তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান এবং কাতারে শান্তি আলোচনায় অংশ নেওয়া নেতাদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ। 
 
প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের প্রবেশের সঙ্গে সঙ্গেই বারাদার দোহা হতে কাবুলের উদ্দেশ্যে পাড়ি জমান। 
 
১৯৬৮ সালে উরুজগানে জন্ম নেয়া বারাদার বেড়ে ওঠেন তালেবান আন্দোলনের মূলভূমি কান্দাহার শহরে। 

১৯৮০'এর দশকে সোভিয়েতের বিরুদ্ধে মুজাহিদিনের পক্ষে যুদ্ধে অংশ নেন এবং ১৯৮৯ সালে সোয়েত সেনা প্রত্যাহার পর্যন্ত যুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। 

পরবর্তীতে, আফগানিস্তানে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এবং এর মাঝেই বারাদার তার সাবেক কমান্ডার মোহাম্মদ ওমরের সঙ্গে কান্দাহারে একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেন।

সেই স্কুলকে কেন্দ্র করেই তারা দুইজন তালেবান আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হন। তালেবান আন্দোলন এমন একটি আদর্শে বিশ্বাসী যা, কট্টরপন্থী রক্ষণশীলতাকে গ্রহণ করে, ইসলামী আমিরাত তৈরির জন্য সংগ্রাম শুরু করে।

পরবর্তী সময়ে ১৯৯৬ সালে পাকিস্তান সিক্রেট সার্ভিসের আর্থিক সহায়তায় তালেবান বাহিনী রাষ্ট্র ক্ষমতায় আসলেও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সমর্থন দেওয়া এবং সন্ত্রাসবাদের অভিযোগে, ২০০১ সালের মার্কিন সামরিক অভিযানে উৎখাত হয়। 

এ সময় বারাদার আত্মগোপনে চলে গেলেও নির্বাসনে থেকেই তালেবান নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখেন। 

২০১০ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা পাকিস্তানের করাচিতে তার সন্ধান পায় আইএসআই ও সিআইএ'র যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আট বছর পর, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের অনুরোধে কাতারে তালেবানদের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির শর্ত ছিলো বারাদার শান্তি আনায়নে কাজ করবে। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে, প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা করা এবং বিনিময়ে মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগ করবে, এমন শর্তে বারাদার তালেবানের পক্ষে চুক্তি সই করেন। 

দোহা চুক্তিটি তখন একটি গুরুত্বপূর্ণ শান্তি ঘোষণা হিসেবে প্রচার করা হলেও এটা যে তালেবানদের একটি ছলনা ছাড়া আর কিছুই ছিলো, এখন সেটাই প্রমাণিত হলো।  

হায়বাতুল্লাহ আখুন্দজাদা, আফগানিস্তানের ভবিষ্যৎ আমীর 

হায়বাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের 'বিশ্বস্ত নেতা' হিসেবে পরিচিত।  তালেবানের রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক নীতি সর্বোচ্চ কমান্ডার তিনি। 

আখুন্দজাদা আফগানিস্তানের আমির উপাধি গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি ১৯৫৯ সালের দিকে কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার একজন ধর্ম পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করেন। সোভিয়েত আক্রমণের সময় তার পরিবার তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এবং তিনি একজন যুবক হিসেবে প্রতিরোধ আন্দোলনে যোগ দেন।

১৯৯০'এর দশকে তালেবান গড়ে ওঠার সময় তিনি তালেবানে যোগ দেওয়া প্রথম দলের যোদ্ধাদের একজন। 

সিরাজউদ্দিন হাক্কানি, সোভিয়েত বিরোধী জিহাদের খ্যাতিমান কমান্ডারের পুত্র

হাক্কানি নেটওয়ার্কের প্রধানের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে তালেবানের ডেপুটি কমান্ডারের দায়িত্বেও নিয়োজিত আছেন সিরাজউদ্দিন হাক্কানি। 

মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, হাক্কানি নেটওয়ার্ক হল একটি দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রধান কর্মসূচি আত্মঘাতী বোমা হামলা চালানো। এছাড়া ধারণা করা হয়, গত কয়েক বছরে কাবুলে বেশ কয়েকটি হাই-প্রোফাইল হামলা চালিয়েছে তারা।

মোল্লা ইয়াকুব, তালেবান প্রতিষ্ঠাতার পুত্র 

তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা ইয়াকুব। তিনি গোষ্ঠীটির শক্তিশালী সামরিক কমিশনের নেতৃত্ব দেন। যুদ্ধে বিদ্রোহীদের কৌশলগত কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত ফিল্ড কমান্ডারদের একটি বিশাল নেটওয়ার্কের তত্ত্বাবধায়ক হলেন ইয়াকুব।

প্রতিষ্ঠাতার পুত্র হিসেবে তিনি সংগঠনটির মধ্যে সাবার কাছে বিশেষ মর্যাদার পাত্র। 

তবে যাইহোক, আন্দোলনে ইয়াকুবের সঠিক ভূমিকা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা; কিছু বিশ্লেষক মনে করেন, ২০২০ সালে এই পদে তার নিয়োগ দেওয়া লোক দেখানো ছাড়া আর কিছুই নয়।

  • সূত্র: ডেইলি মেইল 

 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / ট্রাম্প প্রশাসন / তালেবান / গনি বারাদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন
  • ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত বরাদ্দ চায় পেন্টাগন
  • মধ্যপ্রাচ্যে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন
  • ট্রাম্পের নতুন নিয়মে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স হারাবেন ২ লাখ অভিবাসী ট্রাকচালক

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net