Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত তিন শতাধিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2021, 12:00 pm
Last modified: 15 August, 2021, 03:10 pm

Related News

  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত তিন শতাধিক

এর আগে, ২০১০ সালে ৭ মাত্রার ভূমিকম্পে হাইতিতে দুই লাখের বেশি মানুষ নিহত হন।
টিবিএস ডেস্ক
15 August, 2021, 12:00 pm
Last modified: 15 August, 2021, 03:10 pm
লে কায়ে শহরের ধ্বংসস্তূপ। ছবি: ইপিএ

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত অন্তত ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, আহত হয়েছেন এক হাজার ৮০০ জনের বেশি মানুষ।

শনিবার সকালে দেশের পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে গির্জা ও হোটেলসহ বিভিন্ন বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ইতোমধ্যে দেশে মাসব্যাপী জরুরি অবস্থার ঘোষণা করেছেন। ভূমিকম্পে 'ব্যাপক ক্ষয়ক্ষতি' হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে, সেইন্ট-লুইস দু সাদ থেকে ১২ কিলোমিটার (৭.৫ মাইল) দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

১২৫ কিলোমিটার দূরে অবস্থিত জনবহুল শহর পোর্ট-অউ-প্রিন্স এবং প্রতিবেশি দেশসমূহের ভূমিকম্প অনুভূত হয়।

উদ্ধার কাজের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

Gran Ri Vil Jeremie pic.twitter.com/RBPStzMOxE— JCOM Haïti (@JCOMHaiti) August 14, 2021

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেন, "ধ্বংসস্তূপের নিচ থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিতদের উদ্ধার করাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "স্থানীয় হাসপাতাল বিশেষত লে কায়ের হাসপাতালগুলো আহত, ফ্র্যাকচার হওয়া মানুষে ভরে গেছে বলে আমরা জানতে পেরেছি।"

প্রধানমন্ত্রী বিমানযোগে কায়ে শহর পরিদর্শন করেছেন বলেও জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র থেকে হাইতিকে 'তাৎক্ষণিক সহায়তা' পাঠানোর ব্যবস্থা করেন।

ক্ষয়ক্ষতির মূল্যায়ন, আহতদের উদ্ধার এবং পুনর্গঠনে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড সাহায্য করবে বলেও জানান তিনি।

২০১০ সালে ৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দেশটি এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি।

ভূমিকম্পে হাইতির দুই লাখের বেশি মানুষ নিহত হন। দেশটির অবকাঠামোগত অবস্থা ভেঙে পড়ে এবং অর্থনীতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / হাইতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net