Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ফার্নান্দেসের হ্যাটট্রিকে মৌসুম শুরুর ম্যাচে ম্যান ইউর গোল উৎসব

খেলা

টিবিএস ডেস্ক
14 August, 2021, 08:05 pm
Last modified: 14 August, 2021, 08:09 pm

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!

ফার্নান্দেসের হ্যাটট্রিকে মৌসুম শুরুর ম্যাচে ম্যান ইউর গোল উৎসব

বিরতি থেকে ফিরেই সমতা টানে লিডস। লুক আইলিং গোল করে স্বস্তি ফেরান। কিন্তু এরপর যে ম্যান ইউর গোল উৎসব শুরু হয়, সেটা চলতে থাকে ৬৮তম মিনিট পর্যন্ত। 
টিবিএস ডেস্ক
14 August, 2021, 08:05 pm
Last modified: 14 August, 2021, 08:09 pm
মৌসুম শুরুর ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করলেন ব্রুনো ফার্নান্দেস, একটি গোল করেন ফ্রেড। ছবি: রয়টার্স

শুক্রবার মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম। দ্বিতীয় দিন মাঠে নেমেছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে প্রথম ম্যাচেই প্রতিপক্ষের জালে গোল উৎসব করলো রেড ডেভিলরা। ম্যান ইউর গতিময় ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি লিডস ইউনাইটেড। 

ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে লিডসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ। পাঁচ গোলের তিনটিই করেন ব্রুনো ফার্নান্দেজ। একটি করে গোল করেন ম্যাসন গ্রিনউড ও ফ্রেড। এর মধ্যে চারটি গোলে অবদান আছে পল পগবার। লিডস ইউনাইটেডের পক্ষে একমাত্র গোলটি করেন লুক আইলিং। 

বল দখলে লড়াই হয় সমান সমান। বরং লিডসই এগিয়ে ছিল। ম্যাচে ৫১ শতাংশ সময় বল পায়ে রাখে তারা। কিন্তু গোছালো আক্রমণে গোল আদায় করে নিতে পারেনি তারা। ম্যান ইউ গোলমুখে শট নিয়েছে ১৬টি, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। লিডসের নেওয়া ১০টি শটের ৩টি ছিল লক্ষ্যে।

প্রধমার্ধে ম্যান ইউর আক্রমণ সামলে ভালোই লড়াই করে লিডস। এই অর্ধে একটি গোল হজম করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে লিডসের কোনো রক্ষণ দেয়ালই পারেনি ম্যান ইউর আক্রমণ রুখতে। 

৩০তম মিনিটে পর্তুগিজ মিড ফিল্ডার ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতি থেকে ফিরেই সমতা টানে লিডস। লুক আইলিং গোল করে স্বস্তি ফেরান। কিন্তু এরপর যে ম্যান ইউর গোল উৎসব শুরু হয়, সেটা চলতে থাকে ৬৮তম মিনিট পর্যন্ত। 

ম্যান ইউকে আবারও এগিয়ে নিতে সময় নেননি ম্যাসন গ্রিনউড। ৫২তম মিনিটে লিডসের জালে বল পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড। দুই মিনিট পরই ফের জালের ঠিকানা পান হ্যাটট্রিক হিরো ব্রুনো ফার্নান্দেস। ৫৪তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। 

৬০তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফার্নান্দেস। ৬৮তম মিনিটে ম্যান ইউর পক্ষে পঞ্চম গোলটি করেন ব্রাজিলয়ান মিড ফিল্ডার ফ্রেড। এরপর আরও কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোনো দলই আর গোলের দেখা পাননি।   

Related Topics

টপ নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড / ইংলিশ প্রিমিয়ার লিগ / গোল উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net