Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
পূর্ণ মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হলেন অ্যাশওয়েল প্রিন্স

খেলা

টিবিএস রিপোর্ট
12 August, 2021, 07:35 pm
Last modified: 13 August, 2021, 01:07 pm

Related News

  • লিটনের চেষ্টায় কমতি নেই, বলছেন ব্যাটিং কোচ
  • বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস
  • ‘হুড়মুড়িয়ে উইকেট হারানো মেনে নেওয়ার মতো না’
  • দক্ষিণ আফ্রিকায় কার্স্টেনের অধীনে মুমিনুলদের অনুশীলন ক্যাম্প
  • জাতীয় দলের ব্যাটিং কোচের পদত্যাগ

পূর্ণ মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হলেন অ্যাশওয়েল প্রিন্স

অ্যাশওয়েল প্রিন্স প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে জাতীয় দলে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ব্যাটিং কোচ এবং অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
12 August, 2021, 07:35 pm
Last modified: 13 August, 2021, 01:07 pm

ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশ ক্রিকেট দলে যোগ দিয়েছিলেন অ্যাশওয়েল প্রিন্স। জিম্বাবুয়ে সফরে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন প্রোটিয়া এই কোচ। এবার তাই পূর্ণ মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন তিনি। প্রিন্সের সঙ্গে ২২ মাসের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বাকপ পর্যন্ত তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিন্স। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। 

বৃহস্পতিবার আকরাম খান বলেন, 'দক্ষিণ আফ্রিকার কোচ অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে আমাদের ২২ মাসের চুক্তি হয়েছে। তিনি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করবেন। তার কাজে সন্তুষ্ট হওয়ার কারণে দীর্ঘমেয়াদে তাকে আমরা বিবেচনা করেছি।'

২০১৬-১৭ মৌসুম থেকে ফ্রাঞ্চাইজিভিত্তিক দল ওয়েস্টার্ন প্রভিন্সের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন প্রিন্স। বাংলাদেশের স্থায়ী দায়িত্ব নিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। প্রিন্সের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলে দক্ষিণ আফ্রিকান কোচিং স্টাফ আরও সমৃদ্ধ হলো। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। ফিল্ডিং কোচ রায়ান কুকও প্রোটিয়া।

অ্যাশওয়েল প্রিন্স প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে জাতীয় দলে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ব্যাটিং কোচ এবং অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথের মতো প্রিন্সও লেভেল থ্রি কোচ।

দেশের হয়ে ৬৬টি টেস্ট, ৬২ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন প্রিন্স। টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংস বাংলাদেশের বিপক্ষেই। ২০০৮ সালে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন প্রোটিয়া সাবেক এই ব্যাটসম্যান। ৪৪ বছর বয়সী প্রিন্স ৬৬ টেস্টে ৩ হাজার ৬৬৫ ও ৫২ ওয়ানডেতে ১ হাজার ১৮ রান করেছেন। ওয়ানডেতে কোনো সেঞ্চুরি না থাকলেও টেস্টে ১১টি সেঞ্চুরির মালিক তিনি। 

Related Topics

টপ নিউজ

অ্যাশওয়েল প্রিন্স / দক্ষিণ আফ্রিকান কোচ / ব্যাটিং কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • লিটনের চেষ্টায় কমতি নেই, বলছেন ব্যাটিং কোচ
  • বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস
  • ‘হুড়মুড়িয়ে উইকেট হারানো মেনে নেওয়ার মতো না’
  • দক্ষিণ আফ্রিকায় কার্স্টেনের অধীনে মুমিনুলদের অনুশীলন ক্যাম্প
  • জাতীয় দলের ব্যাটিং কোচের পদত্যাগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net