Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জাতীয় দলের ব্যাটিং কোচের পদত্যাগ

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 February, 2022, 06:00 pm
Last modified: 09 February, 2022, 06:27 pm

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

জাতীয় দলের ব্যাটিং কোচের পদত্যাগ

সবার দৃষ্টি যখন সিডন্সের দিকে, তখন পদত্যাগ করে বসলেন জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
09 February, 2022, 06:00 pm
Last modified: 09 February, 2022, 06:27 pm
অ্যাশওয়েল প্রিন্স। ছবি: বিসিবি

দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেমি সিডন্স। অস্ট্রেলিয়ান এই কোচ গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার পর থেকে তাকে নিয়ে বেশ হইচই। তাকে দেখলেই ভিড় জমাচ্ছে মিডিয়া। সবার দৃষ্টি যখন সিডন্সের দিকে, তখন পদত্যাগ করে বসলেন জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

দক্ষিণ আফ্রিকার এই কোচের পদত্যাগের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, বুধবার বিকেলে পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রিন্স। যেখানে তিনি পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন।

জালাল ইউনুস বলেন, 'হ্যাঁ, প্রিন্স পদত্যাগ করেছে। আমি একটু আগে পেয়েছি মেইল। সুনির্দিষ্ট তেমন কিছু উল্লেখ করেনি, পারিবারিক কারণ বলছে আর কী।' 

প্রোটিয়া এই কোচের এভাবে দায়িত্ব ছাড়ার বিষয়টি বিসিবির কাছে বিস্ময়ের মনে হয়েছে। জালাল ইউনুস আরও বলেন, 'এটা বিস্ময়কর। আমরা বলছিলাম যে সে ফিরলে আমরা কথা বলে ভূমিকা ঠিক করব। আমাদের মূল দলে ছিল। এখানে যে রাখা হবে না, এমন কিছু তো চূড়ান্ত হয়নি। সে ফিরলে আলোচনা করতাম। কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।'

প্রিন্স থাকা অবস্থাতেই ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্সকে নিয়ে এসেছে বিসিবি। সিডন্স আসায় দক্ষিণ আফ্রিকান এই কোচের কাজের পরিধি কেমন হবে, এমন প্রশ্নের উত্তরে এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জালাল ইউনুস বলেছিলেন, 'প্রিন্সকে আমরা হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব দিয়ে দিব। এ ছাড়া অন্য কোথাও দেওয়া যায় কিনা, সেটা নিয়ে ভাবব। আমাদের তো অনেক কোচ লাগবে।'

জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বয়সভিত্তিক ক্রিকেটে সিডন্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। যদিও জালাল ইউনুস এর আগে জানিয়েছিলেন, জাতীয় দলেই বেশি কাজ করবেন তিনি। জানা গেছে, এমন খবর পাওয়ার পরই বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্রিন্স। 

বিসিবির সঙ্গে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল প্রিন্সের। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে অনেক আগেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ২০২১ সালের জুনে জন লুইসের জায়গায় স্থলাভিষিক্ত হওয়া প্রিন্স। শুরুতে জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি। পরে তার কাজে সন্তুষ্ট হয় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

Related Topics

টপ নিউজ

অ্যাশওয়েল প্রিন্স / ব্যাটিং কোচ / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net