Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ছবি আঁকতে পারত নিয়ান্ডারথালরা, স্পেনের প্রাগৈতিহাসিক গুহাচিত্র থেকে মিলল প্রমাণ

অফবিট

টিবিএস ডেস্ক
09 August, 2021, 09:50 am
Last modified: 09 August, 2021, 06:23 pm

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • নিয়ান্ডারথালদের গোত্রভেদে নিজস্ব খাবার ছিল, ম্যাগটে ভরা পচা মাংস তার মধ্যে অন্যতম: গবেষণা
  • ইংল্যান্ডে মিলল মানুষের আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ
  • ‘তুমি গেছ, কিন্তু তুমি আছ’ নিয়ান্ডারথালদের শেষ দিন...
  • নিজ দেশে ফিরলেন ভারতের গুহা থেকে উদ্ধার হওয়া রুশ মা ও দুই সন্তান

ছবি আঁকতে পারত নিয়ান্ডারথালরা, স্পেনের প্রাগৈতিহাসিক গুহাচিত্র থেকে মিলল প্রমাণ

আজ থেকে প্রায় ৪০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ান্ডারথালরা যে হোমো স্যাপিয়েন্সের নিকটাত্মীয়, নতুন এ গবেষণা সেই ধারণাকেই জোরদার করে।
টিবিএস ডেস্ক
09 August, 2021, 09:50 am
Last modified: 09 August, 2021, 06:23 pm
গবেষকরা জানিয়েছেন ৬৫ হাজার বছর আগের এই রঙের চিহ্ন নিয়ানডার্থালদের চিত্রকর্মের প্রমাণ বহন করছে। ছবি: রয়টার্স

নিয়ান্ডারথাল প্রজাতি প্রাগৈতিহাসিক যুগের আধুনিক মানুষের পূর্বপুরুষের সঙ্গে আগের ধারণার চেয়েও বেশি সাদৃশ্যপূর্ণ এমন প্রমাণ মিলেছে। সম্প্রতি স্পেনে পাওয়া গুহাচিত্র প্রমাণ করে দিয়েছে যে, নিয়ান্ডারথালদের মধ্যেও শিল্পের প্রতি অনুরাগ ছিল! 

স্পেনের দক্ষিণাঞ্চলের প্রদেশ মালাগার কাছেই অবস্থিত 'কেইভস অফ আর্দালেসে'র স্ট্যালাগমাইটস (গুহার মেঝে থেকে ওপরের দিকে উঠে যাওয়া পাথুরে স্তম্ভ বিশেষ) এর উপর রেড ওকার নামক রঙের অস্তিত্ব পাওয়া গেছে।

গবেষকদের মতে, এটি ৬৫ হাজার বছর আগে নিয়ান্ডারথাল মানবদের আঁকা। আর তাই যদি হয়, তাহলে তারাই হতে পারে পৃথিবীর প্রথমশিল্পী। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস (পিএনএএস)-এ প্রকাশিত এক গবেষণায় রোববার এসব তথ্য প্রকাশ করা হয়।

এরকম দাবি করার পেছনে কারণ হলো, গুহাচিত্রগুলো যখন আঁকা হয়েছে; তখনো আধুনিক মানুষ এই পৃথিবীতে বসতি গড়ে তুলতে পারেনি।

আজ থেকে প্রায় ৪০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ান্ডারথাল যে হোমো স্যাপিয়েন্সের নিকটাত্মীয় নতুন এ গবেষণা সেই ধারণাকেই জোরদার করে। 

মালাগার এই গুহার ভেতরের চিত্রগুলো ১৫ থেকে ২০ হাজার বছর সময়কালের ব্যবধানে বিভিন্ন সময়ে আঁকা হয়। এর আগে একই গুহা পর্যবেক্ষণ করে গবেষকরা জানিয়েছিলেন যে, চিত্রগুলো হয়তোবা প্রাকৃতিক অক্সাইডের কারণে তৈরি হয়ে গেছে। কিন্তু এবার তারা সেই বক্তব্যকে নাকচ করে দিয়ে জানান, এগুলো আসলে মানুষেরই আঁকা।

পিএনএএস গবেষণার একজন লেখক, জোয়াও জিলহাও বলেন, "লালচে বাদামিরঙা ওকার পিগমেন্টেশনের মাধ্যমে স্ট্যালাগমাইটসে ছবিগুলো আঁকা হয়েছে। খুব সম্ভবত কোনো রীতির আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তারা ছবিগুলো আঁকে।"

তিনি আরও বলেন, "মূল বিষয়টা হলো, এই উদ্ভাবনের ফলে নিয়ান্ডারথালদের প্রতি আমাদের মনোভাব বদলে যাবে। মানবজাতির সঙ্গে তাদের সত্যিই ভালো যোগসূত্র রয়েছে। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, তারা বিভিন্ন বস্তু পছন্দ করতো। মানুষের সঙ্গেও তারা সঙ্গম করেছে। আর এখন আমরা দেখাতে পারবো যে তারা ছবিও আঁকতো।"

এর আগে ফ্রান্সের শোভে-পঁ দা'র্ক গুহায় প্রাগৈতিহাসিক যুগের মানুষের আঁকা দেয়ালচিত্র পাওয়া যায়; যা ছিল ত্রিশ হাজার বছরেরও বেশি পুরানো।

  • সূত্র: রয়টার্স

 

 

Related Topics

টপ নিউজ

নিয়ান্ডারথাল / গুহাচিত্র / গুহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • নিয়ান্ডারথালদের গোত্রভেদে নিজস্ব খাবার ছিল, ম্যাগটে ভরা পচা মাংস তার মধ্যে অন্যতম: গবেষণা
  • ইংল্যান্ডে মিলল মানুষের আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ
  • ‘তুমি গেছ, কিন্তু তুমি আছ’ নিয়ান্ডারথালদের শেষ দিন...
  • নিজ দেশে ফিরলেন ভারতের গুহা থেকে উদ্ধার হওয়া রুশ মা ও দুই সন্তান

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net