Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
নিজ দেশে ফিরলেন ভারতের গুহা থেকে উদ্ধার হওয়া রুশ মা ও দুই সন্তান

আন্তর্জাতিক

বিবিসি
01 October, 2025, 02:00 pm
Last modified: 01 October, 2025, 02:03 pm

Related News

  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ

নিজ দেশে ফিরলেন ভারতের গুহা থেকে উদ্ধার হওয়া রুশ মা ও দুই সন্তান

বিবিসি
01 October, 2025, 02:00 pm
Last modified: 01 October, 2025, 02:03 pm

দুই শিশুসন্তানকে নিয়ে ভারতের কর্ণাটকের এক জঙ্গলের গুহায় বসবাস করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন রুশ নারী নিনা কুতিনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি তার সন্তানদের নিয়ে নিজ দেশ রাশিয়ায় ফিরে গেছেন।

গত ৯ জুলাই দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটি জঙ্গলে নিয়মিত টহলের সময় পুলিশের একটি দল ৪০ বছর বয়সী নিনা কুতিনা এবং তার ছয় ও পাঁচ বছর বয়সী দুই মেয়েকে একটি গুহায় খুঁজে পায়। ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র না থাকায় সন্তানদেরসহ নিনাকে বিদেশিদের জন্য নির্ধারিত একটি আটক কেন্দ্রে পাঠানো হয়।

পর্যটন কেন্দ্র গোয়ার সীমান্তবর্তী গোকর্ণ জঙ্গলের রামতীর্থ পাহাড়ের কাছে টহল দেওয়ার সময় পুলিশ একটি গুহার কাছে উজ্জ্বল রঙের কাপড় ঝুলতে দেখে। কাছে গিয়ে তারা দেখে, রঙিন শাড়ি দিয়ে গুহার প্রবেশপথ ঢাকা। হঠাৎ ভেতর থেকে 'ছোট্ট স্বর্ণকেশী এক মেয়েকে' দৌড়ে বেরিয়ে আসতে দেখে পুলিশ সদস্যরা অবাক হন। তারা মেয়েটিকে অনুসরণ করে ভেতরে ঢুকলে নিনা ও তাঁর অন্য সন্তানকে দেখতে পান।

গুহাটির ভেতর থেকে পানি চুইয়ে পড়ছিল এবং সেখানে তাদের সামান্য কিছু জিনিসপত্র ছিল—কয়েকটি প্লাস্টিকের মাদুর, কিছু কাপড়, ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট এবং আরও কিছু মুদিপণ্য।

গুহায় বসবাসের এই জীবনযাত্রাকে অদ্ভুত মনে হলেও নিনা একে স্বাভাবিকভাবেই দেখতেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ও তাঁর সন্তানরা এভাবেই সুখে ছিলেন এবং 'প্রকৃতি সুস্বাস্থ্য দেয়'।

যখন পুলিশ তাকে উদ্ধার করতে যায়, তখন তিনি বলেছিলেন, 'পশু ও সাপ আমাদের বন্ধু। মানুষ বিপজ্জনক।' পুলিশ জানায়, নিনা দাবি করেছেন, উদ্ধারের আগে তাঁরা এক সপ্তাহ ধরে ওই গুহায় থাকছিলেন। এর আগে তিনি গোয়াতেও একটি গুহায় থাকতেন এবং তার ছোট মেয়ের জন্মও গোয়ার এক গুহায়।

তবে বর্ষাকালে ওই এলাকা ভূমিধসের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ কোনো ঝুঁকি নিতে রাজি হয়নি।

নিনার এই অদ্ভুত জীবনযাত্রার খবরের পাশাপাশি সামনে আসে এক আইনি লড়াইয়ের গল্প। গোয়ায় বসবাসকারী দ্রোর শ্লোমো গোল্ডস্টেইন নামে এক ইসরায়েলি ব্যবসায়ী নিজেকে শিশু দুটির বাবা দাবি করে আদালতের দ্বারস্থ হন। তিনি সন্তানদের রাশিয়ায় পাঠানো বন্ধ করে নিজের জিম্মায় নেওয়ার আবেদন করেন।

গোল্ডস্টেইন এক টিভি চ্যানেলকে জানান, নিনা তাকে না জানিয়েই গোয়া ছেড়ে চলে যান এবং তিনি এ বিষয়ে পুলিশে অভিযোগও করেছিলেন। তার দাবি, তিনি দীর্ঘদিন ধরে নিনা ও তার দুই মেয়ের ভরণপোষণ দিয়ে আসছিলেন।

তবে কর্ণাটক হাইকোর্ট তাদের আদেশে বলেন, গোল্ডস্টেইনের দাবি সত্ত্বেও মা ও শিশুরা 'রহস্যজনকভাবে' একটি বিচ্ছিন্ন গুহায় বসবাস করছিলেন। আদালত আরও বলেন, 'কর্তৃপক্ষ তাদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া শুরু করার আগ পর্যন্ত' কেন তারা গুহায় বসবাস করছিল, গোল্ডস্টেইন তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

অবশেষে দেশে ফেরা

আদালতে গোল্ডস্টেইনের আইনজীবী শিশুদের স্বার্থে তাদের ভারত থেকে না পাঠানোর পক্ষে যুক্তি দেন। তবে ভারত সরকারের আইনজীবী আদালতকে জানান, নিনা নিজেই রুশ দূতাবাসে চিঠি লিখে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই এটিকে 'নির্বাসন' বলা যায় না।

আদালতের নথি অনুযায়ী, রুশ দূতাবাস নিনা ও তাঁর সন্তানদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে দেশে ফেরার একটি জরুরি ভ্রমণের সুবিধা দেয়। এরপর কর্ণাটক হাইকোর্ট গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারকে নিনা ও তার সন্তানদের দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করার নির্দেশ দেয়।

বিবিসি হিন্দির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) একজন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর নিনা তার দুই মেয়েকে নিয়ে রাশিয়ার উদ্দেশে ভারত ছাড়েন। পরে গোয়ায় বসবাসরত অন্য এক সম্পর্কের সূত্রে জন্ম নেওয়া নিনার কিশোর ছেলেও তাদের সঙ্গে যোগ দেয়।

গোল্ডস্টেইন এই আদেশের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তার কাছে আপিল করার সুযোগ থাকলেও, রায় তার পক্ষে গেলে শিশুদের ভারতে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা স্পষ্ট নয়।

ঘটনার পেছনে আইনগত জটিলতাও ছিল। গোয়ায় বসবাসরত ইস্রায়েলি ব্যবসায়ী দ্রর শ্লোমো গোল্ডস্টেইন দাবি করেন, তিনি দুই কন্যার বাবা এবং তাদের ফেরাতে আদালতের মাধ্যমে কাস্টডি চাইছেন। তবে আদালত জানিয়েছে, মা ও কন্যাদের একাকী গুহায় থাকা "বিরক্তিকর" এবং গোল্ডস্টেইন কেন তারা সেখানে ছিলেন তা ব্যাখ্যা করতে পারেননি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকালে তাদের সঙ্গে শুধুমাত্র কিছু প্লাস্টিকের ম্যাট, কাপড় এবং সামান্য খাবারের জিনিস ছিল। গুহার ভেতরের পরিস্থিতিও ঝুঁকিপূর্ণ ছিল। নিনা কুতিনা পুলিশের কাছে বলেছিলেন, তিনি ও তার সন্তানরা প্রকৃতির মাঝে জীবনযাপনে খুশি এবং "প্রকৃতি ভালো স্বাস্থ্য দেয়।"

পুলিশের সতর্কবার্তা এবং চিকিৎসা পরীক্ষার পর মা ও কন্যাদের ডিটেনশন সেন্টারে রাখা হয়। গোল্ডস্টেইনের আইনজীবী দাবি করেছিলেন, ভারত শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি ও গোয়া চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী কন্যাদের দেশে ফেরানো উচিত নয়। তবে রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন, এটি ডিপোর্টেশন নয়, কারণ নিনা নিজেই রাশিয়ায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাশিয়ান দূতাবাসও জরুরি ভ্রমণের ব্যবস্থা করেছিলেন।
 

Related Topics

টপ নিউজ

ভারতে গুহা থেকে উদ্ধার / গুহা / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net