ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
ইরান সংকট সমাধানের প্রচেষ্টায় রাশিয়ার সম্পৃক্ত হওয়াকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। ওই ফোনালাপের পর ট্রাম্প জানান, আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে মার্কিন ও বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া।
এর আগে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মস্কো 'যা যা সম্ভব সবকিছু করতে প্রস্তুত' রয়েছে বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছিলেন পুতিন। তার সেই বক্তব্যের ঠিক একদিন পরই ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আনা হলো।
