Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
ইংল্যান্ডে মিলল মানুষের আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ

আন্তর্জাতিক

রয়টার্স
12 December, 2025, 06:40 pm
Last modified: 12 December, 2025, 07:01 pm

Related News

  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  • ‘তোরাও পোড়াবি আয়, আমরাও পোড়াব’: ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ; বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন

ইংল্যান্ডে মিলল মানুষের আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ

এই আবিষ্কার মানুষের বিবর্তনের ইতিহাসে এক নতুন মোড় এনে দিয়েছে। কারণ এতদিন ধারণা করা হতো মানুষ আগুন জ্বালানো শিখেছে আরও অনেক পরে।
রয়টার্স
12 December, 2025, 06:40 pm
Last modified: 12 December, 2025, 07:01 pm
এতদিন পর্যন্ত আগুন জ্বালানোর সবচেয়ে পুরনো প্রমাণ ছিল প্রায় ৫০,০০০ বছর আগের।

ইংল্যান্ডের সাফোক কাউন্টিতে এক অভাবনীয় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। প্রাগৈতিহাসিক মানুষের আগুন জ্বালানোর সবচেয়ে পুরনো প্রমাণ মিলেছে সেখানে। প্রায় ৪ লাখ ১৫ হাজার বছর আগে নিয়ান্ডারথালরা এই আগুন বা চুলা তৈরি করেছিল। এই আবিষ্কার মানুষের বিবর্তনের ইতিহাসে এক নতুন মোড় এনে দিয়েছে। কারণ এতদিন ধারণা করা হতো মানুষ আগুন জ্বালানো শিখেছে আরও অনেক পরে।

বার্নহ্যাম গ্রামের কাছে ইটের তৈরির পুরনো এক মাটির গর্তে গবেষকরা এই প্রমাণ পান। সেখানে পোড়া মাটি এবং তাপে ফেটে যাওয়া ফ্লিন্ট পাথরের কুড়াল পাওয়া গেছে। সবচেয়ে চমকপ্রদ হলো, সেখানে দুই টুকরো 'আয়রন পাইরাইট' বা বিশেষ খনিজ পাথরও মিলেছে। এই পাথর ফ্লিন্টের সঙ্গে ঘষলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। গবেষকরা একে বারবার ব্যবহৃত ক্যাম্পফায়ার বা বনভোজনের আগুন হিসেবে শনাক্ত করেছেন।

প্রাচীনকালে এখানে একটি জলাশয় ছিল। মানুষেরা হয়তো পানির উৎসের কাছেই তাবু গেড়েছিল।

ইংল্যান্ডের বার্নহ্যামে ৪০০,০০০ বছরের পুরনো পুকুরের খননস্থল ও আশপাশ নিরীক্ষা করছেন গবেষকরা। ছবি : এপি

লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক নিক অ্যাশটন এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। বুধবার 'নেচার' জার্নালে তাদের গবেষণাটি প্রকাশিত হয়। অ্যাশটন বলেন, 'আমরা মনে করি মানুষ আগুন জ্বালানোর উদ্দেশ্যেই এখানে পাইরাইট পাথর এনেছিল। আগুন জ্বালানোর ইতিহাস যে কতটা পুরনো, এই ঘটনা তা নতুন করে ভাবতে বাধ্য করছে।'

এতদিন পর্যন্ত আগুন জ্বালানোর সবচেয়ে পুরনো প্রমাণ ছিল প্রায় ৫০,০০০ বছর আগের। সেটি ছিল উত্তর ফ্রান্সে। সেই আগুনও নিয়ান্ডারথালরা জ্বালিয়েছিল বলে ধারণা করা হয়।

আগুন নিয়ন্ত্রণ করা মানুষের বিবর্তনে এক যুগান্তকারী ঘটনা। এটি শুধু রান্না বা শিকারি প্রাণী থেকে বাঁচার জন্য নয়, শীতপ্রধান এলাকায় টিকে থাকার জন্যও জরুরি ছিল। ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক এবং গবেষণার সহ-লেখক রব ডেভিস বলেন, 'যেমন ব্রিটেনের মতো জায়গাগুলোতে শীতের হাত থেকে বাঁচতে আগুন ছিল ভরসা।'

রান্নার মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা মাংসের জীবাণু এবং গাছের মূল বা কন্দের বিষ নষ্ট করতে পারত। রান্না খাবারকে নরম ও সহজে হজমযোগ্য করত। এতে শরীর বাড়তি শক্তি পেত, যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করত। গবেষকদের মতে, নানা ধরণের খাবার খেতে পারায় তাদের বেঁচে থাকা সহজ হয়। এতে বড় দল নিয়ে তারা থাকতে পারত।

আগুন হয়তো সামাজিক বিবর্তনেও সাহায্য করেছে। রাতে আগুনের পাশে বসে মানুষ আড্ডা দিত। হয়তো গল্প বলা, ভাষা তৈরি বা বিশ্বাসের জন্ম সেখান থেকেই। ডেভিস বলেন, 'ক্যাম্পফায়ার হয়ে ওঠে এক সামাজিক কেন্দ্র।' তিনি আরও বলেন, 'আমরা এমন এক প্রজাতি যারা আগুন ব্যবহার করে আমাদের চারপাশকে গড়ে তুলেছি।' এই বৈশিষ্ট্যটি হোমো স্যাপিয়েন্সের সঙ্গে নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানদেরও ছিল।

বিভিন্ন হাতিয়ারের সহায়তায় ধীরে ধীরে মাটির স্তরগুলো তোলা হচ্ছে। এলাকা জুড়ে নিদর্শন পাওয়া গেছে। ছবি : ব্রিটিশ মিউজিয়াম

বার্নহ্যামের এই জায়গাটি আফ্রিকায় পাওয়া সবচেয়ে পুরনো হোমো স্যাপিয়েন্স ফসিলের চেয়েও প্রাচীন। গবেষকরা বিশ্বাস করেন, আমাদের বিবর্তনীয় কাজিন নিয়ান্ডারথালরাই এই আগুন জ্বালাত। এটি প্রমাণ করে যে এই আদিম মানুষেরা বেশ বুদ্ধিমান ছিল। যদিও জনপ্রিয় সংস্কৃতিতে তাদের প্রায়ই বোকা ভাবা হয়।

গবেষণার আরেক সহ-লেখক প্যালিওনথ্রোপলজিস্ট ক্রিস স্ট্রিংগার বলেন, বার্নহ্যামে মানুষের কোনো ফসিল পাওয়া যায়নি। তবে তিনি জানান, বিংশ শতাব্দীর মাঝামাঝি দক্ষিণের শহর সোয়ানসকোম্বে ৪ লাখ বছরের পুরনো মানুষের মাথার খুলির টুকরো পাওয়া গিয়েছিল। বার্নহ্যাম থেকে জায়গাটি ১০০ মাইলেরও কম দূরে। ওই খুলি স্পেনের একটি গুহায় পাওয়া ৪ লাখ ৩০ হাজার বছর আগের নিয়ান্ডারথাল ফসিলের সঙ্গে মিলে যায়।

স্ট্রিংগার বলেন, 'তাই বার্নহ্যামের আগুন জ্বালানো ব্যক্তিরা খুব সম্ভবত আদিম নিয়ান্ডারথাল ছিল। সোয়ানসকোম্ব এবং স্পেনের সিমা মানুষদের মতো।'

প্রায় ৩৯,০০০ বছর আগে নিয়ান্ডারথালরা বিলুপ্ত হয়ে যায়। আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সরা ইউরোপে আসার কিছু পরেই এটা ঘটে। তবে বিলুপ্ত হওয়ার আগে তাদের সঙ্গে হোমো স্যাপিয়েন্সদের প্রজনন হয়েছিল। তাই পৃথিবীর অধিকাংশ মানুষের জিনোমে বা বংশগতিতে তাদের অস্তিত্ব রয়ে গেছে।

ঘটনাস্থলে পাওয়া লোহার পাইরাইটের একটি টুকরো। ছবি : ব্রিটিশ মিউজিয়াম

আগের প্রত্নতাত্ত্বিক কাজ থেকে বিজ্ঞানীরা ওই সময়ের পরিবেশ সম্পর্কে জানতে পেরেছেন। তখন সেখানে হাতি থেকে শুরু করে ছোট স্তন্যপায়ী প্রাণী ও পাখি ছিল। পশুর হাড়ে কাটা দাগ থেকে মানুষের উপস্থিতির প্রমাণও মিলেছে।

আফ্রিকায় ১০ লাখ বছরেরও বেশি আগে মানুষের আগুন ব্যবহারের প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে। তবে সেগুলো ছিল দাবানল বা বজ্রপাত থেকে প্রাকৃতিকভাবে তৈরি আগুন। সেখানে ইচ্ছে করে আগুন জ্বালানোর কোনো প্রমাণ ছিল না।

বার্নহ্যামের আগুন যে ইচ্ছে করে জ্বালানো হয়েছিল, তা প্রমাণ করতে গবেষকরা চার বছর ধরে পরীক্ষা চালিয়েছেন। তারা জিওকেমিক্যাল পরীক্ষার মাধ্যমে দেখেছেন যে সেখানে তাপমাত্রা ৭০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আর একই জায়গায় বারবার আগুন জ্বালানো হয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা তাদের দাবির সত্যতা প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

প্রমাণ / নিয়ান্ডারথাল / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  • ‘তোরাও পোড়াবি আয়, আমরাও পোড়াব’: ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ; বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net