Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ২৮ লাখ টিকা প্রদান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2021, 02:45 pm
Last modified: 08 August, 2021, 03:16 pm

Related News

  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • একদিনে ১ কোটি ২০ লাখ মানুষের টিকাদান হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ধারণার চেয়ে বেশি মানুষ ভ্যাকসিন নিতে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম ডোজ টিকাদান: স্বাস্থ্য অধিদপ্তর
  • ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ

গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ২৮ লাখ টিকা প্রদান

টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজগ্রহণকারীর সংখ্যা ৫৩ হাজার ৭৯৮ জন।
টিবিএস রিপোর্ট
08 August, 2021, 02:45 pm
Last modified: 08 August, 2021, 03:16 pm
ছবি-সালাহউদ্দিন আহমদ/টিবিএস

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে প্রথমবারের মত ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে গণটিকাদান শুরু হয়েছে। ক্যাম্পেইনের প্রথম দিন শনিবার (৭ আগস্ট) ২৮ লাখের ওপরে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।  

তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজগ্রহণকারীর সংখ্যা ৫৩ হাজার ৭৯৮ জন। 

রোববার রাত সাড়ে ১২টায় পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া হয় ২৪ লাখ ৯৯ হাজার ৫৪১ জনকে এবং মর্ডানার ডোজ গ্রহণ করে ২ লাখ ৮৩ হাজার ৭২১ জন। 

এছাড়া সিনোফার্মের টিকা নিয়েছেন ১৩,৫৩,৯১৭ জন পুরুষ ও ১১,৪৫,৫৩৪ জন নারী। আর মর্ডানার টিকা নিয়েছেন ১,৬১,০১৯ জন পুরুষ ও ১,২২,৭০২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার (৭ আগস্ট) গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মূল প্রতিবেদনের সঙ্গে যুক্ত করা হয় নি। রোববার (৮ আগস্ট) ওই ৫ জেলার নারী ও পুরুষের টিকা গ্রহণের সংখ্যা আলাদা করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর পর তা মূল প্রতিবেদনে যুক্ত করা হবে।       

আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে এই টিকাপ্রদান ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় সারা দেশে চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট টিকাপ্রদান কার্যক্রম চালু থাকবে। এছাড়া ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সীদের মধ্যে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। 

Related Topics

টপ নিউজ

গণটিকাদান / গণ টিকাদান কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • একদিনে ১ কোটি ২০ লাখ মানুষের টিকাদান হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ধারণার চেয়ে বেশি মানুষ ভ্যাকসিন নিতে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম ডোজ টিকাদান: স্বাস্থ্য অধিদপ্তর
  • ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net