Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2021, 10:20 am
Last modified: 28 October, 2021, 01:39 pm

Related News

  • একদিনে ১ কোটি ২০ লাখ মানুষের টিকাদান হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ লাখ মানুষ  
  • আজ টিকার দ্বিতীয় ডোজ পাবে ৭৮ লাখ মানুষ  
  • মঙ্গলবার থেকে দেশব্যাপী কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি
  • গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

ভ্যাকসিনেশন ক্যাম্পেইন: দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু, পাবে ৭৮ লাখের ওপরে মানুষ

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের প্রথম পর্বে যারা টিকা পেয়েছিলেন, তারাই আজ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।
টিবিএস রিপোর্ট
28 October, 2021, 10:20 am
Last modified: 28 October, 2021, 01:39 pm
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

স্বাস্থ্য অধিদপ্তর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় পর্ব পরিচালিত করছে। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।  

তবে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছেন, প্রয়োজনে ক্যাম্পেইনের সময় বাড়ানো হবে। 

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের প্রথম পর্বে যারা টিকা পেয়েছিলেন, তারাই আজ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই দিনে ৭৮,১১,২১৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল।

আজকেও ৭৮ লাখের ওপরে মানুষ টিকার দ্বিতীয় ডোজ পাবে; এতে সারাদেশের প্রায় তিন কোটি মানুষ দুই ডোজ টিকার আওতায় আসবে। ফলে দেশের প্রায় ১৭% মানুষ সম্পূর্ণরূপে 'ভ্যাকসিনেটেড' হবে।  

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি শনাক্ত হয়েছে দেশের আরও ৩০৬ জনের দেহে।

মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে।

গত বছর থেকে দুইটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করে। তবে বর্তমানে শনাক্তের সংখ্যা অনেকটাই কমেছে।

গত দুই মাসে উল্লেখযোগ্য হারে কমতে কমতে বর্তমানে করোনার সংক্রমণ ৩ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ১ দশমিক ৫৩ জনের মধ্যে।
 
Related Topics

টপ নিউজ

গণটিকাদান / টিকার দ্বিতীয় ডোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • একদিনে ১ কোটি ২০ লাখ মানুষের টিকাদান হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ লাখ মানুষ  
  • আজ টিকার দ্বিতীয় ডোজ পাবে ৭৮ লাখ মানুষ  
  • মঙ্গলবার থেকে দেশব্যাপী কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি
  • গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net