Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডায় ঝুঁকিতে বোরো ধানের বীজতলা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
17 January, 2020, 05:40 pm
Last modified: 17 January, 2020, 05:49 pm

Related News

  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডায় ঝুঁকিতে বোরো ধানের বীজতলা

শীতের শুরু থেকেই ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কবলে পড়েছে বীজতলা। এ কারণে বীজতলার চারার গোড়া বা পাতা পঁচা রোগ এবং চারা হলুদ হয়ে দুর্বল হওয়াসহ মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
খুলনা প্রতিনিধি
17 January, 2020, 05:40 pm
Last modified: 17 January, 2020, 05:49 pm
খুলনার রূপসা উপজেলার একটি বিলে বোরো বীজতলা পরিচর্যা করছেন একজন কৃষক। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের রেশ কাটতে না কাটতেই খুলনায় বোরো ধানের বীজতলাও ঝুঁকির মধ্যে পড়েছে।

শীতের শুরু থেকেই ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কবলে পড়েছে বীজতলা। এ কারণে বীজতলার চারার গোড়া বা পাতা পঁচা রোগ এবং চারা হলুদ হয়ে দুর্বল হওয়াসহ মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে খুলনা অঞ্চলের কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছে।

তবে, ঘন কুয়াশা ও অধিক শীতের ক্ষতি এড়াতে বোরোর চারা বৃদ্ধি এবং নিম্ন তাপমাত্রার প্রভাব কমিয়ে আনতে সাদা পলিথিন শিট দিয়ে বীজতলা ঢেকে রাখাসহ বেশকিছু পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

পরামর্শ অনুযায়ী বীজতলার পরিচর্যা করা সম্ভব হলে ঝুঁকির আশঙ্কা কমে আসবে বলেও আশা করছেন কৃষি কর্মকর্তারা।

খুলনা জেলা কৃষি দপ্তর সূত্র জানায়, এবার খুলনা জেলায় ৬০ হাজার ৯১৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় দুই হাজার ৩৩৫ হেক্টর বেশি। জেলায় বার্ষিক খাদ্য চাহিদা রয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৯১ টন। ২০১৭-২০১৮ অর্থ বছরে জেলায় পাঁচ লাখ ৩৭ হাজার ১৬৯ টন খাদ্যশস্য (চাল ও গম) উৎপাদন হয়েছে।

এছাড়া ২০১৪-২০১৫ অর্থবছরে জেলায় বোরো আবাদ হয় ৫০ হাজার ৬৪৫ হেক্টর, ২০১৫-২০১৬ অর্থবছরে ৫১ হাজার ১২০ হেক্টর, ২০১৬-২০১৭ অর্থবছরে ৫২ হাজার ৩শ’ হেক্টর, ২০১৭-২০১৮ অর্থবছরে ৫৮ হাজার ৫৮০ হেক্টর এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ৫৯ হাজার ৯৩০ হেক্টর।

অপরদিকে, ২০১৪-২০১৫ অর্থবছরে দুই লাখ ১৫ হাজার ১৬০ টন খাদ্যশস্য উৎপাদন হয়। এছাড়া ২০১৫-২০১৬ অর্থবছরে ২ লাখ ১৬ হাজার ১৭ টন, ২০১৬-২০১৭ অর্থবছরে ২ লাখ ১৯ হাজার ৯৬৭ টন, ২০১৭-২০১৮ অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ১৮১ টন এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ২ লাখ ৬৬ হাজার ৯৫৭ টন খাদ্যশস্য উৎপাদন হয়।

তীব্র ঠাণ্ডা ও কুয়াশা থেকে রক্ষার জন্য বোরো ধানের বীজতলা সাদা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ডুমুরিয়া উপজেলার কৃষক আতিয়ার রহমান জানান, এমনিতেই কারেন্ট পোকার আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আবার ঘন কুয়াশা এবং অতিরিক্ত শীতে বোরো বীজতলাও হুমকির মুখে রয়েছে। এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন।

বটিয়াঘাটা উপজেলার কৃষক রামকৃষ্ণ মণ্ডল বলেন, ধান বিক্রি করতে গেলে, ধানের দাম নেই। কিন্তু বীজ কিনতে গেলে দাম আকাশ ছোঁয়া। তারপরও নতুন স্বপ্ন নিয়ে বোরো বীজতলা বুনেছি। এখন কুয়াশা ও শীতে কি হয় বুঝতে পারছি না।

রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার কৃষক জাফর মল্লিক বলেন, আমনতো গেলো কারেন্ট পোকার পেটে। ধান পাইনি। আবার বোরো বীজ বুনেছি। এখন পিছিয়ে আসার পথ নেই, আশায় বুক বেঁধে আছি।

এদিকে, ঘন কুয়াশা ও শীতের তীব্র ঠান্ডা থেকে বোরো বীজতলা রক্ষার লক্ষ্যে রূপসা উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহমান কৃষক ও জনসাধারণকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

তিনি ঘন কুয়াশা ও বেশি শীতে বোরো ধানের বীজতলায় করণীয় সম্পর্কে বলেন, চারার বৃদ্ধিতে নিম্ন তাপমাত্রার প্রভাব কমিয়ে আনার জন্য ঘন কুয়াশা ও বেশি শীতের সময় বোরো ধানের বীজতলা সকাল ১০টা থেকে সাদা পলিথিন শিট দিয়ে ঢেকে রেখে সন্ধ্যার পূর্বে তা সরিয়ে ফেলতে হবে। এছাড়া সন্ধ্যায় পানি সেচ দিয়ে বীজতলার চারা ডুবিয়ে দিতে হবে। সকালে সেই পানি বের করে দিতে হবে এবং প্রতিদিন সকালে দড়ি টেনে দিয়ে বীজতলার চারায় জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে।

এছাড়া বীজতলায় প্রতি শতকে ২০০ গ্রাম টিএসপি, ১৫০ গ্রাম এমওপি ও ৪০০ গ্রাম জিপসাম সার উপরিভাগে প্রয়োগ করতে হবে। শৈত্য প্রবাহের কারণে বোরো ধানের বীজতলার চারা হলদে হয়ে গেলে প্রতি শতক জমিতে ২৮০ গ্রাম হারে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। এছাড়া ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ ও ৬০ গ্রাম জিপসাম সার মিশিয়ে বীজতলায় স্প্রে করতে হবে। তাছাড়া অতিরিক্ত ঠান্ডা বা শীতে বীজতলার চারার গোড়া বা পাতা পঁচা রোগ দেখা গেলে ব্যাভিস্টিন বা মেনকোজেব গ্রুপের যেকোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। যতদিন শৈত্য প্রবাহ থাকে ততদিন এ পদ্ধতি চালিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার বলেন, ঘন কুয়াশা ও অতিরিক্ত শীত থেকে বোরো বীজতলা রক্ষা করতে হলে প্রথমত পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এবং ছত্রাকনাশক প্রয়োগ, ভোরের সেচের উষ্ণ গরম পানি ছিটানো এবং রাতে ঠাণ্ডা পানি নামিয়ে দিতে হবে। এসব পদ্ধতি অনুসরণ করতে পারলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। বড় ধরনের কোনো বিপর্যয় না হলে এবারও বোরোর বাম্পার ফলন হবে বলেও আশা করছেন তিনি।

Related Topics

টপ নিউজ

খুলনা / কৃষি / কৃষক / বোরো ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net