Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মহানায়িকা সুচিত্রা সেনের ষষ্ঠ প্রয়াণ দিবস আজ

বিনোদন

পাবনা প্রতিনিধি
17 January, 2020, 04:40 pm
Last modified: 17 January, 2020, 04:43 pm

Related News

  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

মহানায়িকা সুচিত্রা সেনের ষষ্ঠ প্রয়াণ দিবস আজ

বাংলা সিনেমার কিংবদন্তী সুচিত্রা সেন চলচ্চিত্রে একের পর এক চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন নতুন রূপে। জীবনানন্দের কল্পনার বনলতা সেনের মতই বাংলা ছবির দর্শকের কাছে রোমান্টিকতার প্রতীক মহানায়িকা সুচিত্রা সেন।
পাবনা প্রতিনিধি
17 January, 2020, 04:40 pm
Last modified: 17 January, 2020, 04:43 pm

মহানায়িকা সুচিত্রা সেনের ষষ্ঠ প্রয়াণ দিবস আজ। ২০১৪ সালের এই দিনে ৮৩ বছরের দীর্ঘ জীবন শেষে পরপারে পাড়ি জমান তিনি। দিনটি স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে পাবনা জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

পাবনা জেলা প্রশাসক কবির মাহামুদ বলেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতি সংগ্রহশালা করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কমপ্লেক্স স্থাপনের প্রক্রিয়া চলছে।

বাংলা সিনেমার কিংবদন্তী সুচিত্রা সেন চলচ্চিত্রে একের পর এক চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন নতুন রূপে। জীবনানন্দের কল্পনার বনলতা সেনের মতই বাংলা ছবির দর্শকের কাছে রোমান্টিকতার প্রতীক মহানায়িকা সুচিত্রা সেন। মোহনীয় হাসি আর নিজস্ব স্টাইলে রূপালী পর্দা রহস্যময় করে তোলা এ নায়িকা আজও বাঙালী নারীর আধুনিকতার আদর্শ। অবিভক্ত বাংলায় পাবনার হেমসাগরলেনে জন্ম নেয়া রমা দাশগুপ্তের নাম হারিয়ে গেছে সুচিত্রা সেন নামের আড়ালে।

পর্দায় মোহনীয় উপস্থিতি, অনন্য সুন্দর দুচোখ আর ঠোঁট বাকানো হাসি দিয়ে কোটি দর্শকের মন কাড়া মহানায়িকা সুচিত্রার বাড়ি যে পাবনায় তা এখন সবারই জানা। দীর্ঘদিন জামায়াতের দখলে থাকা সুচিত্রার পৈতৃক বাড়ি দখলমুক্ত করে দীর্ঘ আইনী লড়াইয়ের পর ২০১৪ সালের ১৬ জুলাই সেখানে সংগ্রহশালা তৈরীর নির্দেশ দেন হাইকোর্ট।

আমলাতান্ত্রিক জটিলতায় সংগ্রহশালার কাজ থেমে থাকায় অরক্ষিত বাড়িটি পরিণত হয়েছিল মাদকসেবীদের আখড়ায়। গণমাধ্যমে মহানায়িকার বাড়ির বেহালদশার কথা আলোচিত হলে সংস্কারে করে সীমিত পরিসরের সংগ্রহশালা গড়ে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয় জেলা প্রশাসন। স্বপ্নের নায়িকার স্মৃতি ধন্য বাড়িতে প্রতিদিনই ভীড় করেন ভক্তরা। এই সংগ্রহশালার রয়েছে মহানায়িকার কিছু ছবি আর ফেস্টুন।

১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেয়া মহানায়িকা সুচিত্রা সেনের শৈশব ও কৈশর কেটেছে পাবনার পৌর এলাকার হেমসাগর লেনের বাড়িতে। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। বাবা-মায়ের পঞ্চম সন্তান ছিলেন সুচিত্রা সেন। ১৯৪৭ সালে কলকাতার বিশিষ্ট বাঙালি শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দীবানাথ সেনের সঙ্গে বিয়ে হয় তার। তাদের ঘরে একমাত্র সন্তান মুনমুন সেন। সুচিত্রার বাড়িতে তার ডাক নাম ছিলো রমা সেন।

পাবনার মহাখালি পাঠশালায় প্রাথমিকের পাঠ চুকিয়ে তিনি ভর্তি হন পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন তিনি। ১৯৪৭ সালে দেশবিভাগের সময় সপরিবারে কলকাতা চলে যান তারা।

১৯৫২ সালে তিনি চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন। ১৯৫৩ সালে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ ছবি করে সাড়া ফেলে দেন চলচ্চিত্র অঙ্গনে। সুচিত্রা সেন বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম হিন্দি ছবি দেবদাস (১৯৫৫) ও ১৯৭৮ সালের প্রণয় পাশা তার শেষ ছবি।

মহানায়িকার ষষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে পাবনা জেলা প্রশাসক, সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনা ড্রামা সার্কেল।
 

Related Topics

টপ নিউজ

সুচিত্রা সেন / পাবনা / বিনোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net