Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
বিশ্বের ৮ কোটি শরণার্থীদের জন্য দৌড়েছেন তিনি

খেলা

টিবিএস ডেস্ক
03 August, 2021, 05:45 pm
Last modified: 03 August, 2021, 10:44 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য

বিশ্বের ৮ কোটি শরণার্থীদের জন্য দৌড়েছেন তিনি

'তাদের কোভিডের আগে থেকেই অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে, পরিবার ও প্রিয়জনের কাছ থেকে বিচ্ছেদ যন্ত্রণা বইতে হয়েছে। তাদেরটা বাস্তব নির্বাসন। অলিম্পিকের উদ্বোধনীতে তাই তারা বলতে গেলে দুইরকম সংগ্রামের প্রতীক ছিল।'
টিবিএস ডেস্ক
03 August, 2021, 05:45 pm
Last modified: 03 August, 2021, 10:44 pm
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিকের শরনার্থী দলের ডেলিগেশন প্যারেড/ ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী শরণার্থী সংকটকে আমলে এনে গত অলিম্পিকে প্রথমবারের মতো শরণার্থীদের একটি দলকে অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। 

'রিফিওজি অলিম্পিক টিম', সংক্ষেপে আরওটির অংশ হিসেবে এবারের টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করছেন জামাল মোহাম্মদ। সোমবার ৫০০০ মিটার দৌড়ের হিটে তৃতীয় হয়ে অল্পের জন্য বাদ পড়েছেন মোহাম্মদ।

অলিম্পিক দৌড়বিদ জামাল মোহাম্মদকে দৌড়াতে হয়েছে জন্মের পর থেকেই। তার বাবাকে যখন সুদানের সরকারপন্থী মিলিশিয়ারা হত্যা করে, তখনও জামাল শিশু। সেই বাচ্চা বয়সেই তখন তার সংসারের হাল ধরতে হয়। 

২০১০ সালে সুদানের দারফুর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেন জামাল। জীবনের ঝুঁকি নিয়ে তিনদিনের এই দুর্গম সফরে তিনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন মিশরের সিনাই পর্বতও। 

এখন ইসরায়েলের তেল আবিবে এসে নতুন জীবন শুরু করেছেন তিনি। জীবনভর দৌড়ে আসা জামাল দৌড়কেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। 

২০১৬ সালে ১০ জনের একটি ছোট দল নিয়ে অভিষেক ঘটেছিল শরণার্থী দলের। এবার সেই দলের অ্যাথলেট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯। এই ২৯ জনের দল অংশগ্রহণ করবে ১২টি আলাদা খেলায়। 

হিটের আগে জামাল বলেছিলেন, 'আমি বিশ্বের ৮ কোটি শরণার্থীর জন্য দৌড়াচ্ছি, যাদেরকে ঠিকভাবে বাঁচার জন্য এবং নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের দেশ ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতে হয়েছে।' 

'শরণার্থীরা অবশ্যই কোনো না কোনো কারণে তাদের দেশ ত্যাগ করে। আমি তাদের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমাকে দেখে যেন তারা বুঝতে পারে, যে কোনো কিছুই সম্ভব। একদিন তারাও তাদের স্বপ্ন পূরণ করতে পারবে।' 

জামাল মোহাম্মদ

রাজনীতির মারপ্যাঁচে শরণার্থীরা 

আইওসির মোট ১১টি ভিন্ন দেশের অ্যাথলেট রয়েছে, যারা ট্রেনিং করছেন ১৩টি আয়োজক দেশে। 

কোভিড-১৯ মহামারির মধ্যে চলমান এই অলিম্পিকে এই শরণার্থীদের গল্প ও অন্তর্ভুক্তি অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি প্রাসঙ্গিক হবে বলে মনে করছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, ফিলিপ্পো গ্র্যান্ডি।  

গ্র্যান্ডি বলেন, '(করোনাকালে) আমাদের সবাইকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে, প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে হয়েছে, আমাদের সবাইকেই একরকম নির্বাসনে থাকতে হয়েছে। 

'আর এই তরুণ-তরুণীদের দেখুন, তাদের কোভিডের আগে থেকেই অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে, পরিবার ও প্রিয়জনের কাছ থেকে বিচ্ছেদ যন্ত্রণা বইতে হয়েছে। তাদেরটা বাস্তব নির্বাসন। অলিম্পিকের উদ্বোধনীতে তাই তারা বলতে গেলে দুইরকম সংগ্রামের প্রতীক ছিল।'

মহামারির সময়ে ইউরোপে শরণার্থী সংকট আরও নাজুক হয়েছে। গ্রিসের মতো দেশগুলো সীমান্তে আরও কড়া পাহারা বসিয়েছে। ভূমধ্যসাগরে উদ্ধারকারী কোন সংস্থা কাজ করছে না। আর দেশে দেশে শরণার্থীদের জন্য অস্বাস্থ্যকর কোয়েরেন্টিন ব্যবস্থা সমস্যাকে আরও গুরুতর করছে। 

লকডাউন ও পরিবহন সংকট শরণার্থীদের জন্য চলাফেরা করা অনেক কঠিন করে তুলেছে। 

গ্র্যান্ডি বলেন, 'বিবেকহীন রাজনীতিবিদদের বিদ্বেষ ও প্রোপাগান্ডার কারণে সবখানেই শরণার্থী ইস্যু অনেক উত্তপ্ত রূপ ধারণ করেছে।

'এই লোকগুলো আপনার দেশে আসতে চাচ্ছে, কারণ তারা যুদ্ধ-বিগ্রহ থেকে পালিয়ে এসেছে, নিপীড়ন থেকে পালিয়ে এসেছে। আর তাদেরকে দেখা হয় এমনভাবে যেন তারা সমাজকে ধ্বংস করতে এসেছে, চাকরি চুরি করতে এসেছে, মূল্যবোধ নষ্ট করে দিতে এসেছে। 

'শরণার্থীরা অনেক সুফলও নিয়ে আসে। তারা জাতিকে আরও সুগঠিত করে, অর্থনীতিকে সমৃদ্ধ করে আর সার্বিকভাবে সমাজে বৈচিত্র্য আনে। আমার মনে হয় তাদেরকে এভাবেই দেখা উচিত আমাদের। এবং এই শরণার্থী দল সে বার্তাটিই পৌঁছে দিচ্ছে।'

শরণার্থী দল এখনো অলিম্পিকে কোন পদক জিতেনি। তাইকোয়ান্দোতে প্রথম তিনটি লড়াই জিতে সাবেক ইরানিয়ান অ্যাথলেট কিমিয়া আলিজাদেহ কাছাকাছি এসেছিলেন। পরের দুইটি লড়াই হেরে যাওয়ায় অল্পের জন্য ব্রোঞ্জ মেডেলটি জিততে পারেননি তিনি।  

শরণার্থী দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে গ্র্যান্ডি বলেন, 'বিশ্বজুড়ে ৮ কোটি ২৪ লাখ শরণার্থী রয়েছে। এটা তাদের সবার দল। এই দলের যে কোনো অর্জন তাই বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রেরণার বার্তা দিবে।' 

মেডেল না পেলেও, এই শরণার্থী অ্যাথলেটদের অংশগ্রহণ, শত বাধা পেরিয়ে যে আজ তারা এখানে এসে পৌঁছেছে, এটিই মানুষকে অনুপ্রাণিত করার জন্য অনেক।  

  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

অলিম্পিক / শরণার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net