Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
টাইব্রেকার রোমাঞ্চ জিতে অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

খেলা

টিবিএস ডেস্ক
03 August, 2021, 04:55 pm
Last modified: 03 August, 2021, 06:09 pm

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

টাইব্রেকার রোমাঞ্চ জিতে অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

রোমাঞ্চকর লড়াই জিতে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠলো ব্রাজিল।
টিবিএস ডেস্ক
03 August, 2021, 04:55 pm
Last modified: 03 August, 2021, 06:09 pm

আক্রমণ পাল্টা আক্রমণ, লড়াই হলো সমানে সমান। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা মিললো না। অতিরিক্ত ৩০ মিনিটেও জালের ঠিকানা খুঁজে পায়নি ব্রাজিল-মেক্সিকোর কেউ-ই। অবশেষে টাইব্রেকার রোমাঞ্চ। যেখানে হতাশায় ডুবতে হয়েছে মেক্সিকোকে। রোমাঞ্চকর লড়াই জিতে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠে গেছে ব্রাজিল।

বুধবার কাশিমা সকার স্টেডিয়ামে ধুন্ধুমার সেমি-ফাইনালে টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়েছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠলো তারা। পেনাল্টি শুট আউটে ব্রাজিল তাদের নেওয়া চারটি শটের সবকটিতেই গোল করে। মেক্সিকো প্রথম দুটি শট মিস করার পর তৃতীয় শটে একমাত্র গোলটি করে।  

ম্যাচের দশম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে ব্রাজিল, এগিয়েও যেতে পারতো তারা। কিন্তু ডি-বক্সের বাঁ দিক থেকে নেওয়া গিলেরমো আরানার শট ফিরিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক গিলেরমো ওচোয়া।

২৮তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। মেক্সিকোর ডি-বক্সে তাদের রক্ষণভাগের খেলোয়াড়ের বাধায় দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান রেফারি। 

বিরতির আগ মুহূর্তে দারুণ সুযোগ পায় মেক্সিকো। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি উরিয়েল আন্তুনা। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ডিফেন্ডার দিয়েগো কার্লোস প্রতিহত করেন। 

৮২তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠানোর সুযোগ পান গ্রুপ পর্বে পাঁচ গোল করা রিশার্লিসন। কিন্তু তার হেড পোস্টের ভেতরের দিকে লেগেও জালে জড়ায়নি। এরপর নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও দুই দলের কেউ-ই গোল আদায় করে নিতে পারেনি। 

টাইব্রেকারে গিয়ে প্রতিশোধটা নিয়ে নেয় ব্রাজিল। ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে এই মেক্সিকোর বিপক্ষে হেরেই প্রথম স্বর্ণ জয়ের স্বপ্ন ভাঙে তাদের। এবার রোমাঞ্চকর লড়াই জিতে মেক্সিকোকে যেন সেই হারের কথাই মনে করিয়ে দিল ব্রাজিল। 

Related Topics

টপ নিউজ

ব্রাজিল ফুটবল দল / টোকিও অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net