Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

খেলা

টিবিএস রিপোর্ট
09 July, 2024, 07:15 pm
Last modified: 13 July, 2024, 02:43 pm

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ২০২৬ বিশ্বকাপের আগে ড্রোন ঠেকানোর প্রযুক্তিতে ১১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার পর দলের সমালোচনা চলছে চারিদিকে। সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো তো কোপা শুরুর আগেই বলেছিলেন এটি ব্রাজিলের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি। এতসব আলোচনা-সমালোচনা নিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র মাথা ঘামাচ্ছেন না। বরং বাকি সমালোচকদের এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন তিনি।
টিবিএস রিপোর্ট
09 July, 2024, 07:15 pm
Last modified: 13 July, 2024, 02:43 pm

আবারও টাইব্রেকার, আবারও বিভীষিকা ব্রাজিলের জন্য। ২০২২ বিশ্বকাপের মতো টাইব্রেকারেই ২০২৪ কোপা জেতার স্বপ্ন ভেঙে গেছে সেলেসাওদের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে উরুগুয়ে জেতে ৪-২ গোলের ব্যবধানে। 

পরপর দুটি টাইব্রেকার হেরে দুটি বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই শতাব্দীতে ৬টি বিশ্বকাপ খেলেছে সেলেসাওরা, যার মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালও খেলেছে ওই একবারই। 

ঘরের মাঠে আরেকবার সেমি-ফাইনালে উঠলেও সেখানে জার্মানির কাছে ৭-১ গোলের বিভীষিকাময় পরাজয়। ব্রাজিলের মতো দলের জন্য যা মানানসই নয়। কোপা আমেরিকায়ও খুব বেশি সাফল্য নেই এই শতাব্দীতে। সব মিলিয়ে ২০০২ সালের পর থেকে ব্রাজিলের অর্জনের খাতায় প্রাপ্তির চেয়ে হতাশাই বেশি। 

কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার পর দলের সমালোচনা চলছে চারিদিকে। সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো তো কোপা শুরুর আগেই বলেছিলেন এটি ব্রাজিলের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি। এতসব আলোচনা-সমালোচনা নিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র মাথা ঘামাচ্ছেন না। বরং বাকি সমালোচকদের এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন তিনি।

২০২৬ বিশ্বকাপে ভিন্ন এক ব্রাজিলকে দেখা যাবে বলে মন্তব্য করেছেন দরিভাল, 'এখন যারা অনেক বেশি কথা বলছে, তাদের হয়তো দুই বছরের মধ্যে আমাদের জাতীয় দলের আরেকটি বড় সাফল্য হজম করতে হবে। শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং আমাদের উন্নতির প্রক্রিয়া দেখতে থাকুন। কোপা আমেরিকায় আরও ভালো করতে পারলে ভালো লাগত। তবে এটি একটি প্রক্রিয়া।'

সাফল্য পেতে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেনের মতো দলগুলোকেও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটিও মনে করিয়ে দিয়েছেন দরিভাল, 'অনেক বছর ধরেই ফ্রান্সের কোচ পরিবর্তিত। বেশিরভাগ ফুটবলারও একই। স্পেনের শুরুও অনেকটা আমাদের মতো ছিল এবং এখন তারা এগিয়ে গেছে। আর্জেন্টিনা দলের বয়স হচ্ছে তবু তাদের হারানো কঠিন। ব্রাজিল অনেক পিছিয়ে পড়ছে।'

এরপরই প্রচ্ছন্ন হুংকার দিয়েছেন ব্রাজিল কোচ, 'তারা এবারই প্রথম বলেনি যে, আমরা শেষ হয়ে গেছি। তবে বিশ্বাস করুন, আমরা আবার জিতব। এই খেলার ইতিহাসে সবচেয়ে বেশি জেতা দল আমরা। তবে পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ।'

Related Topics

টপ নিউজ

ব্রাজিল ফুটবল দল / ২০২৬ ফুটবল বিশ্বকাপ / দরিভাল জুনিয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ২০২৬ বিশ্বকাপের আগে ড্রোন ঠেকানোর প্রযুক্তিতে ১১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net