Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
পর্নকাণ্ডে ইমেজ নষ্ট! ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এবার মামলা ঠুকলেন শিল্পা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
30 July, 2021, 12:05 pm
Last modified: 01 August, 2021, 10:40 am

Related News

  • ঢাকায় শিল্পা শেঠীর অনুষ্ঠানে ট্যাক্স ফাঁকির অভিযোগ, আয়োজকের ব্যাংক হিসাব জব্দ 
  • 'আমাকে ছেড়ে যাবেন না প্লিজ', ট্রোলারদের উদ্দেশে রাজের নতুন বার্তা 
  • ১৫ বছর পর অশ্লীলতার দায় থেকে মুক্ত শিল্পা 
  • নতুন করে প্রতারণা মামলায় শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা
  • ঐশ্বরিয়া থেকে মাধুরী হয়ে বিপাশা: ২০২১ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

পর্নকাণ্ডে ইমেজ নষ্ট! ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এবার মামলা ঠুকলেন শিল্পা

পর্নকাণ্ড সংক্রান্ত নানান খবর পরিবেশনের সময় রঙ চড়িয়ে পেশ করছে বেশ কিছু মিডিয়া হাউজ, তাতে অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান তিনি।
হিন্দুস্তান টাইমস
30 July, 2021, 12:05 pm
Last modified: 01 August, 2021, 10:40 am

পর্নকাণ্ডে জেলে রয়েছেন স্বামী রাজ কুন্দ্রা, আর এই মামলায় অকারণে শিল্পার নাম জড়িয়ে অভিনেত্রীর ইমেজ নষ্টের চেষ্টা করছে বেশ কিছু সংবাদমাধ্যম- এই অভিযোগে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রামের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন শিল্পা শেঠি।

পর্ন ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯শে জুলাই গ্রেপ্তার হন শিল্পার স্বামী; এই ঘটনার ১০ দিনের মধ্যে শিল্পার তরফে দায়ের মানহানির মামলার খবর প্রকাশ্যে এল।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শিল্পা বম্বে হাইকোর্টে দাখিল আবেদনপত্রে তার বিরুদ্ধে মিথ্যা, অসত্য এবং অবমাননাকর তথ্য প্রকাশ বা প্রচারে 'ফুলস্টপ' লাগানোর আবেদন জানিয়েছেন। পর্নকাণ্ড সংক্রান্ত নানান খবর পরিবেশনের সময় রঙ চড়িয়ে পেশ করছে বেশ কিছু মিডিয়া হাউজ, তাতে অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান তিনি। অবিলম্বে সোশ্যাল প্ল্যাটফর্ম এবং নিজস্ব সাইট থেকে সেই সকল কনটেন্ট মুছে ফেলবার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শিল্পা। পাশাপাশি ক্ষতিপূরণ হিসাবে ২৫ কোটি টাকার মোটা অঙ্কও অভিনেত্রী দাবি করেছেন বলে টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর।

আরও পড়ুন- পুলিশি জেরায় কান্নায় ভেঙে পড়েন শিল্পা, চিৎকার করে ওঠেন রাজের ওপর

পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত রাজ কুন্দ্রার  স্ত্রী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে ক্লিনচিট দেওয়া হয়নি বলেই জানিয়েছে মুম্বাই পুলিশ। এই মামলার সঙ্গে যুক্ত সবরকম সম্ভাবনা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা, এ কথা জানান মুম্বই পুলিশের এক উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। পাশাপাশি বলেন, রাজ কুন্দ্রার আর্থিক লেনদেন খতিয়ে দেখবার জন্য ফরেনসিক অডিটর নিয়োগ করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন সেই অডিটর। এই মুহূর্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেলের হাতে রয়েছে এই মামলার তদন্তভার। 

বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে দ্বিতীয় দফায় শুনানি হয় রাজ কুন্দ্রার জামিনের আর্জির। শনিবার ফের এই মামলা শুনবে আদালত। অন্যদিকে গত মঙ্গলবার রাজ কুন্দ্রাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত। 

Related Topics

টপ নিউজ

রাজ কুন্দ্রা / শিল্পা শেঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ঢাকায় শিল্পা শেঠীর অনুষ্ঠানে ট্যাক্স ফাঁকির অভিযোগ, আয়োজকের ব্যাংক হিসাব জব্দ 
  • 'আমাকে ছেড়ে যাবেন না প্লিজ', ট্রোলারদের উদ্দেশে রাজের নতুন বার্তা 
  • ১৫ বছর পর অশ্লীলতার দায় থেকে মুক্ত শিল্পা 
  • নতুন করে প্রতারণা মামলায় শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা
  • ঐশ্বরিয়া থেকে মাধুরী হয়ে বিপাশা: ২০২১ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net