Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
বিশ্বের সবচেয়ে উঁচু সুনামি

ফিচার

টিবিএস ডেস্ক 
29 July, 2021, 10:25 pm
Last modified: 29 July, 2021, 10:33 pm

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

বিশ্বের সবচেয়ে উঁচু সুনামি

সেদিনের ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে গোটা লিটুয়া বে কেঁপে ওঠে তাতে। সুনামির ঢেউ ১৭২০ ফুট উঁচুতে থাকা সমস্ত গাছপালা শেকড়সহ উপড়ে নিয়ে আসে। লাখ লাখ গাছ উপড়ে এসে সেই সুনামির সঙ্গে ভেসে যায়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এটিই বৃহত্তম সুনামি।
টিবিএস ডেস্ক 
29 July, 2021, 10:25 pm
Last modified: 29 July, 2021, 10:33 pm
কল্পিত মেগা সুনামি। ছবি: সংগৃহীত

১৯৫৮ সালের ৯ জুলাইয়ের রাত। প্রলয়ঙ্করী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার লিটুয়া বে-র উত্তরপূর্ব তীরে অবস্থিত ফেয়ারওয়েদার ফল্ট। সেই ভূকম্পনের তীব্রতা এত বেশি ছিল যে ফেয়ারওয়েদার ফল্ট থেকে ৩ কোটি ঘনমিটার পাথর ধসে পড়ে লিটুয়া বে-র গিলবার্ট ইনলেট নামক সঙ্কীর্ণ খাঁড়িতে। ৩ হাজার ফুট উঁচু থেকে ধসে পড়েছিল পাথরগুলো। এই পাথরধসের ফলে সৃষ্টি হয় সুনামি।

সেদিনের ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে গোটা লিটুয়া বে কেঁপে ওঠে তাতে। সুনামির ঢেউ ১৭২০ ফুট উঁচুতে থাকা সমস্ত গাছপালা শেকড়সহ উপড়ে নিয়ে আসে। লাখ লাখ গাছ উপড়ে এসে সেই সুনামির সঙ্গে ভেসে যায়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এটিই বৃহত্তম সুনামি।

আলাস্কা উপসাগরের উত্তরপূর্ব তীরে অবস্থিত খাঁড়ির নাম লিটুয়া বে। খাঁড়িটি সাত মাইল লম্বা ও দু-মাইল চওড়া। এর সর্বোচ্চ গভীরতা ৭২০ ফুট।

ফেয়ারওয়েদার ফল্ট লিটুয়া বে-র উত্তরপূর্ব প্রান্ত ধরে চলে গেছে। এর ফলে ইংরেজি 'টি' অক্ষরের আকার পেয়েছে লিটুয়া বে।

১৯৫৮ সালের ৯ জুলাইয়ের পাথরধস হয় গিলবার্ট ইনলেটের উত্তরপূর্ব তীরে। পাথর পড়েছিল প্রায় তিন হাজার ফুট ওপর থেকে। খাঁড়ির পানিতে তিন কোটির বেশি ঘনমিটার পাথর ধসে পড়ার ফলে সুনামির উৎপত্তি হয়। সেই সুনামির ধাক্কায় লিটুয়া বে-র দুই তীরের সমস্ত গাছপালা উপড়ে যায়।

লিটুয়া বে সুনামির কারণ:

১. ফেয়ারওয়েদার ফল্টে ভূমিকম্প। ফলে গিলবার্ট ইনলেটের পূর্ব তীর থেকে প্রায় ৩০.৬ মিলিয়ন ঘনমিটার পাথর ধসে পড়ে।

২. গিলবার্ট ইনলেটে ধসে পড়া ৩০.৬ মিলিয়ন ঘনমিটার পাথরের গতিবেগ ও ভর শক্তিশালী ঢেউয়ের সৃষ্টি করে। সেই ঢেউ বয়ে যায় গোটা খাঁড়িতে।

৩. পাথরধসে সৃষ্ট ঢেউ গিলবার্ট ইনলেটের পশ্চিম দেয়ালে ধাক্কা খেয়ে ১৭২০ ফুট উচ্চতায় উঠে যায়।

৪. সেই ঢেউ গিলবার্ট ইনলেটের পশ্চিম দেয়াল টপকে লিটুয়া বে-তে নেমে আসে। তারপর সেখান থেকে পৌঁছে যায় আলাস্কা উপসাগরে। পথে দুই তীর থেকে সমূলে উপড়ে নিয়ে যায় লাখ লাখ গাছপালা।

প্রত্যক্ষদর্শীর বয়ানে সেদিনের সুনামি:

সেদিন রাত আটটার দিকে সাত বছর বয়সী ছেলেকে নিয়ে লিটুয়া বে-তে প্রবেশ করেছিলেন হাওয়ার্ড জি. উলরিখ। খাঁড়ির ৫ ফ্যাদম গভীরতায় নৌকার নোঙর ফেলেন তারা। রাত একটু গভীর হতেই আচমকা ভয়ানকভাবে দুলে ওঠে উলরিখদের নৌকা। তড়িঘড়ি করে ডেকে গিয়ে উলরিখ দেখতে পান খাঁড়ির মাথা থেকে হুড়মুড় করে পাথর ধসে পড়ছে নিচে।

উলরিখ জানান, ভূমিকম্প শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে গিলবার্ট ইনলেট থেকেই সুনামির উৎপত্তি হয়। প্রথমে বিস্ফোরণ, তারপর সেখান থেকে ঢেউয়ের সৃষ্টি।

সূত্র: জিওলজি ডটকম

সেই ঢেউ উলরিখের নৌকার কাছে পৌঁছতে আড়াই থেকে তিন মিনিট সময় নেয়। উলরিখ চেষ্টা করেও নোঙর তুলতে পারলেন না। তাই পুরো শেকল ছেড়ে দিয়ে (প্রায় চল্লিশ ফ্যাদম) ইঞ্জিন চালু করেন। ঢেউয়ের সঙ্গে ওপরে-নিচে উঠতে থাকে উলরিখের নৌকা। চোখের আন্দাজে উলরিখের মনে হয়েছিল ঢেউয়ের উচ্চতা ৫০ থেকে ৭০ ফুটের মধ্যে ওঠা-নামা করছিল।

প্রমত্ত ঢেউয়ে উত্তাল লিটুয়া বে থেকে বেরিয়ে যাওয়ার পর খাঁড়ির পানি ফের স্বাভাবিক উচ্চতায় নেমে আসে। তবে পানি খুব অশান্ত হয়ে ছিল। ঘড়িতে সময় তখন রাত ১১টা।

সুনামির সময় আরও একটা নৌকা ছিল লিটুয়া বে-তে। নৌকাটা নোঙর ফেলা ছিল বে-র প্রবেশমুখে। দানবিক ঢেউয়ে ওটা ডুবে গিয়েছিল। জীবিত কাউকে ওই নৌকায় পাওয়া যায়নি। ধারণা করা হয় দুজন মানুষ ছিল নৌকাটিতে।

১৯৫৮ সালের জুলাইয়ের আগে থেকেই ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-র ডন জে. মিলার লিটুয়া বে-তে বিশাল ঢেউ সৃষ্টি হয় কিনা- জানার জন্য গবেষণা করছিলেন। তার কাছে লিপিবদ্ধ প্রমাণ ছিল অন্তত চারবার লিটুয়া বে-তে বিশাল ঢেউ সৃষ্টি হয়েছে, যথাক্রমে; ১৯৩৬, ১৮৯৯, ১৮৭৪ ও ১৮৫৩ (বা ১৮৫৪) সালে। 

আগের ঢেউগুলো বিশাল ছিল; কিন্তু ১৯৫৮-র ঢেউ আগের সবগুলোর রেকর্ড ভেঙে দেয়। ১৯৫৮-র ঢেউ সৃষ্টি হওয়ার সময় মিলার আলাস্কাতেই ছিলেন। ৯ জুলাইয়ের ঢেউ সৃষ্টির পরদিন তিনি লিটুয়া বে-তে যান। সরেজমিনে ধ্বংসলীলার সব দেখে সিদ্ধান্তে আসেন, এবারের ঢেউই লিটুয়া বে থেকে সৃষ্ট সবচেয়ে উঁচু ও বড় ঢেউ ছিল।

অনেকের দাবি, লিটুয়া বে-তে উৎপন্ন সেই ঢেউ সুনামি ছিল না। কিন্তু, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে তাদের অসংখ্য প্রতিবেদন ও প্রকাশনায় এ ঢেউয়ের ব্যাপারে লেখার সময় 'সুনামি' শব্দটাই ব্যবহার করেছে।

ঘটনাপ্রবাহ থেকে দেখা যাচ্ছে, প্রায় প্রতি শতাব্দীতেই লিটুয়া বে-তে অন্তত দু-একবার বিশাল সুনামিতুল্য ঢেউয়ের উৎপত্তি হয়। প্রশ্ন হচ্ছে, পরের ঢেউটা সৃষ্টি হবে কবে?

  • সূত্র: জিওলজি ডটকম
     

Related Topics

টপ নিউজ

সুনামি / আলাস্কা / যুক্তরাষ্ট্র / লিটুয়া বে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net