Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
শেষ আটে ব্রাজিল, গ্রুপ পর্ব থেকেই বিদায় জার্মানির

খেলা

টিবিএস ডেস্ক
28 July, 2021, 05:40 pm
Last modified: 28 July, 2021, 05:47 pm

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

শেষ আটে ব্রাজিল, গ্রুপ পর্ব থেকেই বিদায় জার্মানির

টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলে এগিয়ে চলেছে অপরাজেয় ব্রাজিল। জার্মানিকে রুখে দিয়ে পরের রাউন্ডের টিকেট কেটেছে আইভরি কোস্ট।
টিবিএস ডেস্ক
28 July, 2021, 05:40 pm
Last modified: 28 July, 2021, 05:47 pm
গোলের পর রিশার্লিসনের উল্লাস। ছবি: রয়টার্স

জিতলেই শেষ আটের টিকেট মিলবে, এমন ম্যাচে প্রতিপক্ষ সৌদি আরব। দুশ্চিন্তা ছিল না ব্রাজিল শিবিরে। যদিও প্রথমার্ধে ছেড়ে কথা বলেনি সৌদি আরব। কিন্তু দ্বিতীয়ার্ধে সেলেসাওদের আক্রমণের সামনে তাদের রক্ষণ দেয়াল যথেষ্ট হয়নি। দারুণ এক জয়ে টোকিও অলিম্পিকের পুরুষদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। 

'ডি' গ্রুপের ম্যাচে সাইতামা স্টেডিয়ামে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়েছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়নরা। চুনহা মাথেউসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। সৌদি আরব সমতায় ফেরে আব্দুল্লোহ আলামরির গোলে। দ্বিতীয়ার্ধে সব আলো কেড়ে নেওয়া রিশার্লিসন জোড়া গোল করে ব্রাজিলকে জয় এনে দেন।

ব্রাজিল শেষ আটে উঠে গেলেও এই গ্রুপের আরেক ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে জার্মানির। শেষ আটের টিকেট কাটতে জিততেই হতো জার্মানিকে। কিন্তু রিও অলিম্পিকের রানার্স আপরা আইভরি কোস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের।  

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষ দল দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেল ব্রাজিল। জার্মানিকে রুখে দেওয়া আইভরি কোস্ট ৫ পয়েন্ট নিয়ে শেষ আটে উঠেছে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে জার্মানি। কোনো ম্যাচে জয় না পাওয়া সৌদি আরব পয়েন্ট টেবিলের সবার নিচে থেকে টোকিও অলিম্পিকের মিশন শেষ করলো। 

ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ক্লাওদিনিয়োর কর্নারে শটে হেড দিয়ে সৌদি আরবের জালে বল পাঠান মাথেউস। ২৭তম মিনিটে সমতায় ফেরে সৌদি আরব। আলফারাজ সালমানের ফ্রি কিকে হেড করে গোল আদায় করে নেন আলামরি।

৭৬তম মিনিটে আবারও এগিয়ে যায় ব্রাজিল। দারুণ এক হেডে দলকে ২-১ ব্যবধানের লিড এনে দেন রিশার্লিসন। ৮৯তম মিনিটে জালে বল পাঠিয়েও অফ সাইডের কারণে গোল পাননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে রেইনারের বাড়ানো বল খুব কাছ থেকে পেয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রিশার্লিসন।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল ফুটবল দল / টোকিও অলিম্পিক / জার্মানি ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net