Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বৈদেশিক সহায়তা: প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে উভয়ই  

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
28 July, 2021, 09:55 am
Last modified: 04 November, 2021, 12:35 pm

Related News

  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • সংসার সামলানোর স্বীকৃতি, নাকি ভোটের সমীকরণ? ভারতে নারীদের অর্থ সহায়তার নেপথ্যে
  • জুলাই-অক্টোবরে বৈদেশিক অর্থছাড়ের প্রায় সমপরিমাণ পরিশোধও করেছে বাংলাদেশ
  • অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ৩,২২২%, অর্থছাড় ৩৫.৭%

বৈদেশিক সহায়তা: প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে উভয়ই  

সদ্য বিদায়ী অর্থবছরে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে ২.১৪% আর অর্থছাড় কমছে ২.২৮%।
সাইফুদ্দিন সাইফ
28 July, 2021, 09:55 am
Last modified: 04 November, 2021, 12:35 pm

সদ্য বিদায়ী অর্থবছরে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় দুইটাই কিছুটা কমেছে। এ সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমেছে ২.১৪% আর অর্থছাড় কমছে ২.২৮%। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইআরডির তথ্য অনুয়ায়ী ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছে ৭১০৬.৪১ মিলিয়ন ডলার। ইআরডির কর্মকর্তারা জানান, কোভিড পরিস্থিতি ও লকডাউনের কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাঁধাগ্রস্ত হয়েছে। অনেক বিদেশী বিশেষজ্ঞ প্রকল্প এলাকায় ছিল না। কাজ হয় থেমে থেমে। এ কারণে প্রকল্পে বৈদেশিক ঋণ তুলনামূলক কম ছাড় হয়েছে। তবে কোভিডে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার, টিকা কেনা বাবদ অনেক উন্নয়ন সহযোগীর কাছ থেকে বাজেট সহায়তার অর্থ পাওয়া গেছে। সব মিলিয়ে অর্থছাড় ৭ শতাংশের বেশি  হয়েছে। এর আগের অর্থবছরের তুলনায় অর্থছাড় সমান্য কমলেও এটাকে বড় অর্জন বলছে ইআরডি।

সংশ্লিষ্টরা জানান, অর্থনৈতিক পুনরুদ্ধার ও টিকা কেনা বাবাদ বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাঙ্ক (এআইআইবি) এবং ইউরোপীয় ইউনিয়নের বাজেটে বেড়েছে সহায়তার অর্থছাড়। মূলত প্রকল্পে সহায়তার অর্থছাড় নির্ভর করে প্রকল্প বাস্তবায়নের ওপর। অন্যদিকে বাজেট সহায়তা অর্থ চুক্তি সই হওয়ার কয়েকদিনের মধ্যে ছাড় করা হয়। 

গত অর্থবছরের ছাড় হওয়া অর্থের মধ্যে ঋণের পরিমাণ ছিল ৬৭৭২.১৭ মিলিয়ন ডলার আর অনুদান ছাড় হয় ৩৩৪.২৩ মিলিয়ন ডলার।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছিল ৭২৭১.৯৭ মিলিয়ন ডলার।

বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা টিবিএসকে বলেন, 'কোভিড পরিস্থিতিতে বৈদেশিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের অগ্রাধিকারে পরিবর্তন এসেছে। অন্যান্য বছরগুলোতে উন্নয়ন সহযোগীরা যেভাবে বিভিন্ন দেশে সহায়তা দিতেন, এবার সে ভাবে দেয়নি। এক্ষেত্রে অর্থনীতি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা খাত উন্নয়ন সহযোগীদের কাছে গুরুত্ব পেয়েছে। ফলে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় বা প্রতিশ্রুতি কম বা বেশি হয়েছে সেটা বিবেচ্য নয়। আগামীতে উন্নয়ন সহযোগীদের অগ্রাধিকার বিবেচনায় স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরপত্তা খাতে যাতে বেশি সহায়তা পাওয়া যায় সে বিষয়ে সরকারকে কৌশল গ্রহণ করতে হবে'।  

তিনি আরও বলেন, 'প্রকল্প সহায়তা ছাড়ের ক্ষেত্রে আরও কৌশলী হতে হবে। বাস্তবায়ন গতি বাড়াতে আমলতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও বাড়াতে হবে'।

কোভিড ও লকডাউন পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নের ধীর গতির চিত্র বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের ( আইএমইডি) প্রতিবেদনেও উঠে এসেছে।

আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের ১১ মাসেও বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগ ৬০ শতাংশ কম বৈদেশিক ঋণ ব্যবহার করতে পেরেছে। অর্থাৎ মে মাস পর্যন্ত বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগ লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার করতে পারেনি। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ৩৩%, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় ৩৯%, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৫%, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৪৭%, পানিসম্পদ মন্ত্রণালয় ৫২% বৈদেশিক ঋণ ব্যবহার করেছে। 

এদিকে ইআরডির তথ্য অনুযায়ী,  এর আগের বছরের তুলনায় সদ্য বিদায়ী অর্থবছরে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি সমস্যা কমেছে। ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহযোগের সঙ্গে মোট ৯৩৪৯.৯৪ মিলিয়ন ডলারের সহায়তা চুক্তি হয়েছে। চুক্তি হওয়া অর্থই উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করা হয়।  এর মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তা রয়েছে। ঋণ হিসেবে প্রতিশ্রুতি এসেছে ৮৬৭৬.৩৩ মিলিয়ন ডলার, এর আগে ২০১৯-২০ অর্থবছরে এটির পরিমাণ ছিল ৯৫৫৪.৪২ মিলিয়ন ডলার। 

এদিকে সরকার বিদায়ী অর্থবছরে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল মিলিয়ে ১৯০৯.৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।  
 
 

Related Topics

টপ নিউজ

উন্নয়ন তহবিল / অর্থছাড় / অর্থ সহায়তা / ঋণ সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • সংসার সামলানোর স্বীকৃতি, নাকি ভোটের সমীকরণ? ভারতে নারীদের অর্থ সহায়তার নেপথ্যে
  • জুলাই-অক্টোবরে বৈদেশিক অর্থছাড়ের প্রায় সমপরিমাণ পরিশোধও করেছে বাংলাদেশ
  • অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ৩,২২২%, অর্থছাড় ৩৫.৭%

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net