Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ইসরায়েলি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে না চাওয়ায় আলজেরীয় জুডোকা নিষিদ্ধ

খেলা

টিবিএস ডেস্ক
25 July, 2021, 04:25 pm
Last modified: 25 July, 2021, 04:31 pm

Related News

  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানে যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের; ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চাইলেন ট্রাম্প
  • তিন ফ্রন্ট থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে না চাওয়ায় আলজেরীয় জুডোকা নিষিদ্ধ

ধারণা করা হচ্ছে, নুরিনের ওপর আরও বড় শাস্তি আরোপ হতে পারে।
টিবিএস ডেস্ক
25 July, 2021, 04:25 pm
Last modified: 25 July, 2021, 04:31 pm
ফেথি নুরিন। ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানানোয় শনিবার অলিম্পিক থেকে আলজেরীয় জুডোকা ফেথি নুরিন ও তার কোচ আমের বেন ইয়াখলিফের নাম প্রত্যাহার করে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রথম রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ ছিলেন সুদানের মোহাম্মেদ আবদালরাসুল। সে ম্যাচে জিতলে পুরুষদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে দ্বিতীয় রাউন্ডে তার সম্ভাব্য প্রতিপক্ষ হতেন ইসরায়েলি খেলোয়াড় তোহার বাটবাল।

কিন্তু গত বৃহস্পতিবার আলজেরীয় টিভি স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে নুরিন জানান, একজন ইসরায়েলির সঙ্গে খেলা তার পক্ষে সম্ভব নয় বলেই সরে এসেছেন।

নুরিন বলেন, ''আমরা অলিম্পিকে এই পর্যন্ত পৌঁছতে অনেক কষ্ট করেছি; কিন্তু ফিলিস্তিন ইস্যু অন্য সবকিছুর চেয়ে বড়।' নিজের এই সিদ্ধান্তকেই 'চূড়ান্ত' বলে জানিয়ে দিয়েছেন নুরিন।

গেল শনিবার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) কার্যনির্বাহী কমিটি নুরিন ও বেন ইয়াখলিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

জবাবে আলজেরীয় অলিম্পিক কমিটি টোকিও অলিম্পিক থেকে তাদের অ্যাক্রিডিটেশন প্রত্যাহার করে নেয়। ধারণা করা হচ্ছে, নুরিনের ওপর আরও বড় শাস্তি আরোপ হতে পারে।

আইজেএফ জানায়, 'নুরিনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জুডো ফেডারেশনের মূল দর্শনের সম্পূর্ণ বিরোধী। আইজেএফ সব সময় কড়া বৈষম্যহীন নীতি মেনে চলে। জুডোর মূল্যবোধের মাধ্যমে সংহতি বাড়ানোই মূল লক্ষ্য। এই খেলার অন্যতম মূল ভিত্তি হলো সম্মানবোধ ও বন্ধুত্ব। সিদ্ধান্তটি আমাদের খেলার মূলনীতির পরিপন্থী।'

ইসরায়েলি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে না চাওয়ায় নুরিনের খেলা থেকে সরে আসার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি একই কাজ করেছিলেন।

ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি হতে না চাওয়ায় ইরানি জুডোকাদেরও শাস্তির মুখোমুখি হতে হয়েছে।  

  • সূত্র: দ্য নিউ আরব

Related Topics

টপ নিউজ

ফেথি নুরিন / অলিম্পিক গেমস / জুডো / আলজেরিয়া / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানে যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের; ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চাইলেন ট্রাম্প
  • তিন ফ্রন্ট থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতি

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net