Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
পৃথিবীর চেয়ে সাত গুণ বড় গ্রহ আবিষ্কার করলো স্কুলছাত্র

অফবিট

টিবিএস রিপোর্ট
12 January, 2020, 05:05 pm
Last modified: 12 January, 2020, 05:30 pm

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

পৃথিবীর চেয়ে সাত গুণ বড় গ্রহ আবিষ্কার করলো স্কুলছাত্র

নাসার এলিয়েন হান্টিং স্পেস টেলিস্কোপ দিয়ে কাজ করার সময় সে লক্ষ্য করে, পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ওই গ্রহটি।
টিবিএস রিপোর্ট
12 January, 2020, 05:05 pm
Last modified: 12 January, 2020, 05:30 pm
১৭ বছর বয়সী ওই স্কুলছাত্র উলফ কুকিয়ার নাসার গডডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্ন করতে গিয়ে আবিষ্কার করেছে নতুন একটি গ্রহ।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসাতে ইন্টার্নশিপ করতে গিয়ে মাত্র তিনদিনের মাথায় নতুন একটি গ্রহ আবিষ্কার করে সাড়া ফেলেছে নিউইয়র্কের এক কিশোর। 

উলফ কুকিয়ার নামে ১৭ বছর বয়সী ওই স্কুলছাত্র দেশটির মেরিল্যান্ডে অবস্থিত নাসার গডডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্ন করছিল। প্রতিষ্ঠানটি থেকে দেওয়া প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করে দেয় সে। খবর ডেইলি মেইলের।

নাসার এলিয়েন হান্টিং স্পেস টেলিস্কোপ দিয়ে কাজ করার সময় কুকিয়ার লক্ষ্য করে, পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে দু’টি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ওই গ্রহটি।

নতুন আবিষ্কৃত এই গ্রহটির নাম দেওয়া হয়েছে টিওআই ১৩৩৮বি। গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে সাতগুণ বড়। 

কুকিয়ার যে গ্রহটি আবিষ্কার করেছে তা লাল রঙের একটি বামন নক্ষত্র ও সূর্যের চেয়ে ১০ গুণ বড় একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে।

নাসার বিজ্ঞানীরা বলেছেন, গ্রহটি ওই জোড়া নক্ষত্রকে ৯৩ থেকে ৯৫ দিনে একবার করে প্রদক্ষিণ করে। 

হাইস্কুলের ছাত্র কুকিয়ার বলেন, গ্রহটি দেখতে অনেকটা বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে বানানো সিরিজ স্টার ওয়ারর্সের একটি গ্রহের মতো।

মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে কুকিয়ার জানায়, “ইন্টার্নশিপের তৃতীয় দিনে আমি একটি সিগন্যাল লক্ষ্য করলাম। প্রথমে ভাবলাম, এটি নক্ষত্রের গ্রহণ। কিন্তু পরে বুঝতে পারলাম এটি মূলত একটি গ্রহ।”  

অল্প বয়সেই এমন দারুণ আবিষ্কারের ফলে মার্কিন গণমাধ্যমগুলোতে ওই বিজ্ঞানীর নাম ছড়িয়ে পড়েছে। 

হাইস্কুলের সর্বশেষ ধাপ পার করে কুকিয়ার এখন কলেজে ভর্তির জন্য আবেদন করবে। 

এদিকে, আবিষ্কৃত এই গ্রহটির ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। 

তারা বলছেন, নক্ষত্রকে ঘিরে আবর্তিত হওয়া এই গ্রহটিতে নিয়মিতই গ্রহণ হয়। টেস নামে ওই টেলিস্কোপ দিয়ে তারা লক্ষ্য করেছেন কীভাবে নক্ষত্রের আলোর পরিবর্তনের ফলে গ্রহটি তাদের টেলিস্কোপে ধরা দেয়। 

Related Topics

টপ নিউজ / ফিচার

অফবিট / নাসা / মহাকাশ বিজ্ঞান / আবিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net