Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
মার্কিন প্রেসিডেন্টের 'পারমাণবিক ফুটবল' কতটা নিরাপদ? খতিয়ে দেখবে পেন্টাগন ওয়াচডগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 July, 2021, 04:15 pm
Last modified: 21 July, 2021, 04:22 pm

Related News

  • কমান্ডার ইন বিফ: বাংলাদেশের ভক্তদের মন জয় করে নিয়েছে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্টের 'পারমাণবিক ফুটবল' কতটা নিরাপদ? খতিয়ে দেখবে পেন্টাগন ওয়াচডগ

মার্কিন প্রেসিডেন্ট যে কোনো জায়গায় থেকেই এই ‘নিউক্লিয়ার ফুটবল’-এর মাধ্যমে যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালানোর তাৎক্ষণিক নির্দেশ দিতে পারেন। 
টিবিএস ডেস্ক
21 July, 2021, 04:15 pm
Last modified: 21 July, 2021, 04:22 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্টের 'নিউক্লিয়ার ফুটবল' সংক্রান্ত নিরাপত্তা প্রটোকল খতিয়ে দেখবে পেন্টাগন ওয়াচডগ। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার সময় এ ধরনের একটি ব্রিফকেস বিক্ষোভকারীদের হাতের নাগালে চলে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টরা কোনো পারমাণবিক হামলার প্রয়োজন মনে হলে তৎক্ষণাৎ নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহৃত হয় এই নিউক্লিয়ার ফুটবল। 

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় জানায়, এই ব্রিফকেস যদি হারিয়ে যাওয়া, চুরি হওয়ার মতো ঘটনা ঘটে তবে পেন্টাগনের কর্মকর্তারা কোন পর্যায় পর্যন্ত তা খুঁজে পেতে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে তা পুনঃনির্ধারণের জন্য পুরো বিষয়টির পুনঃমূল্যায়ন চলছে।

নাম প্রকাশ না করে একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ৬ জানুয়ারির ঘটনার জেরেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ক্যাপিটল হিলে উপস্থিত ছিলেন, তার সাথে সামরিক কর্মকর্তারা ব্রিফকেসটি বহন করছিল। সে সময়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। 

মার্কিন প্রেসিডেন্ট যে কোনো জায়গায় থেকেই এই 'নিউক্লিয়ার ফুটবল'-এর মাধ্যমে যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালানোর তাৎক্ষণিক নির্দেশ দিতে পারেন। 

ট্রাম্পের অভিশংসন ট্রায়ালের প্রকাশিত সিকিউরিটি ফুটেজে দেখা গেছে, ক্যাপিটল হিলে হামলার দিন বিক্ষোভকারীরা একেবারে কাছে চলে আসায় পেন্স ও তার সঙ্গে থাকা সামরিক সদস্যদের দল নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছুটছিলেন। 

তবে ব্রিফকেসটি বিক্ষোভকারীদের হাতে চলে গেলেও হামলার নির্দেশনা দেওয়ার ব্যাপারটি এতো সহজ হতো না। কারণ নির্দেশনা দেওয়ার পরও সামরিক বাহিনী তা যাচাই করে বাস্তবায়ন করে।

তবে ৬ জানুয়ারি ছাড়াও, ট্রাম্পের শাসনামলে আরও ক'বার এই নিউক্লিয়ার ফুটবলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 

২০১৭ সালের নভেম্বরে ট্রাম্প যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে লাঞ্চ করছিলেন, ব্রিফকেসটি বহন করা সামরিক বাহিনীর এক সদস্যের সঙ্গে চীনা নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বিবাদ শুরু হয়। তখন ব্রিফকেসটির নিরাপত্তা নিশ্চিত করতে তৎকালীন হোয়াইট হাউজ চিফ অব স্টাফ জন কেলি হস্তক্ষেপ করতে হয়। 

এ ব্যাপারে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে ক্ষমা প্রার্থনার প্রস্তাব দেয় তারা। তবে জন কেলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের ওয়াশিংটন গিয়ে ক্ষমা প্রার্থনা করে আসতে বলেছিলেন। 

এ বছরের ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণের আগেই হোয়াইট হাউজ ত্যাগ করতে চান ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সেক্ষেত্রে নিউক্লিয়ার ফুটবলটি তার সঙ্গেই স্থানান্তর করতে হতো। বাইডেনের শপথ গ্রহণের আগ পর্যন্ত তার সঙ্গে একজন সামরিক বাহিনীর সদস্য ব্রিফকেসটি বহন করতে নিয়োজিত ছিলেন, শপথ গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত ফ্লোরিডার পাম বিচেও ওই সেনা সদস্য ব্রিফকেসটি বহন করার কাজ করেছিলেন। 

  • সূত্র: রয়টার্স 
     

Related Topics

টপ নিউজ

নিউক্লিয়ার ফুটবল / মার্কিন যুক্তরাষ্ট্র / পারমাণবিক হামলা / ডোনাল্ড ট্রাম্প / ক্যাপিটল হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • কমান্ডার ইন বিফ: বাংলাদেশের ভক্তদের মন জয় করে নিয়েছে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net