Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বর্ণবাদের শিকার ফুটবলার, ম্যাচ শেষ করলো না জার্মানি

খেলা

টিবিএস ডেস্ক
17 July, 2021, 09:20 pm
Last modified: 17 July, 2021, 09:25 pm

Related News

  • প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • নিন্দা জানাই, তবে ভুল করিনি: ওবামা দম্পতিকে ‘বানর’ রূপে দেখানো ভিডিও প্রসঙ্গে ট্রাম্প
  • ওবামা দম্পতিকে বানর রূপে দেখিয়ে ভিডিও পোস্ট: সমালোচনার মুখে সরালেন ট্রাম্প; দোষ চাপল কর্মীর ঘাড়ে
  • চাটগাঁইয়াদের চোখে ‘ভইঙ্গা’ কারা? কেনই-বা এই নাম?
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প

বর্ণবাদের শিকার ফুটবলার, ম্যাচ শেষ করলো না জার্মানি

অলিম্পিক ফুটবলে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে জার্মানিকে। আগামী ২২ জুলাই ব্রাজিলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।
টিবিএস ডেস্ক
17 July, 2021, 09:20 pm
Last modified: 17 July, 2021, 09:25 pm
ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়ে জার্মান অলিম্পিক ফুটবল দল। ছবি: টুইটার

আর মাত্র ছয়দিন, এরপরই বেজে উঠবে অলিম্পিক দামামা। আগামী ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। এর আগের দিন থেকেই ফুটবলে শুরু হয়ে যাবে পুরুষ দলগুলোর লড়াই। উদ্বোধনী ম্যাচে মিশরের প্রতিপক্ষ স্পেন। সব দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। 

প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল জার্মানির অলিম্পিক ফুটবল দল। কিন্তু ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়েছে তারা। দলের ডিফেন্ডার জর্ডান তোরুনারিঘা বর্ণবাদের শিকার হওয়ায় ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মাঠ ছাড়ে জার্মানি।

১-১ সমতায় ম্যাচ আগাচ্ছিল। ম্যাচের বাকি তখন মিনেট পাঁচেক। এমন সময়ে বর্ণবাদের শিকার হওয়ায় ম্যাচটি আর খেলেনি জার্মানি। মাঠ থেকে বেরিয়ে যায় তাদের সব খেলোয়াড়। হন্ডুরাস এই ঘটনাকে অবশ্য ভুল বোঝাবুঝি বলছে।

জার্মান অলিম্পিক ফুটবল দলের ডিফেন্ডার জর্ডান তোরুনারিঘা। ছবি: টুইটার

জার্মানি তা মানতে নারাজ। শনিবার নিজেদের অফিসিয়াল টুইটার পেজ থেকে বর্ণবাদের বিষয়টি সম্পর্কে জানায় জার্মানি জাতীয় ফুটবল দল। টুইটে লেখা হয়েছে, '১-১ স্কোরলাইনে নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে ম্যাচ শেষ হয়েছে। জর্ডান তোরুনারিঘা বর্ণবাদের শিকার হওয়ার পর জার্মানির খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে।'

জার্মানি অলিম্পিক দলের কোচ ও দেশটির সাবেক খেলোয়াড় স্টেফান কুন্তজও এ নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, 'যখন আমাদের একজন খেলোয়াড় বর্ণবাদের শিকার, তখন খেলা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই।'

অলিম্পিক ফুটবলে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে জার্মানিকে। আগামী ২২ জুলাই ব্রাজিলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এদিন আর্জেন্টিনারও ম্যাচ আছে, তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাগতিক জাপান লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

Related Topics

টপ নিউজ

জার্মানি ফুটবল দল / অলিম্পিক গেমস / বর্ণবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • নিন্দা জানাই, তবে ভুল করিনি: ওবামা দম্পতিকে ‘বানর’ রূপে দেখানো ভিডিও প্রসঙ্গে ট্রাম্প
  • ওবামা দম্পতিকে বানর রূপে দেখিয়ে ভিডিও পোস্ট: সমালোচনার মুখে সরালেন ট্রাম্প; দোষ চাপল কর্মীর ঘাড়ে
  • চাটগাঁইয়াদের চোখে ‘ভইঙ্গা’ কারা? কেনই-বা এই নাম?
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net