Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ডোরেমনের নবিতার নামে নতুন প্রজাতির ডাইনোসরের নামকরণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 July, 2021, 05:15 pm
Last modified: 14 July, 2021, 05:28 pm

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীনের ৪ দফা প্রস্তাব
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

ডোরেমনের নবিতার নামে নতুন প্রজাতির ডাইনোসরের নামকরণ

২০২০ সালের জুলাইতে বিজ্ঞানীদের দলটি দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে বেশকিছু পদচিহ্ন খুঁজে পায়। তারা ধারণা করছিলেন ওই পদচিহ্ন ক্রিটেসিয়াস যুগের কোনো ডাইনোসরের। ক্রিটেসিয়াস যুগেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। 
টিবিএস ডেস্ক
14 July, 2021, 05:15 pm
Last modified: 14 July, 2021, 05:28 pm

গড়পড়তা মানের একটি চরিত্র, ডোরেমন কার্টুনের নবিতা। জনপ্রিয় এই চরিত্রটির নেই তথাকথিত কোনো চাকচিক্য, স্কুল পড়ুয়া নবিতার পড়ালেখায় ব্যাপক অনীহা, যে কোনো সমস্যায় পড়লেই কেঁদে একাকার করে সাহায্য চাইতে ছুটে যায় তার বেস্টফ্রেন্ড ডোরেমনের কাছে।

বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা এ চরিত্রটির নামে এবার সম্প্রতি সন্ধান পাওয়া একটি নতুন প্রজাতির ডাইনোসরের নামকরণ করা হয়েছে। 

গত সপ্তাহে চীনের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছেন, গত বছর সন্ধান পাওয়া নতুন প্রজাতির ডাইনোসরের নাম রাখা হচ্ছে ইউব্রোন্তেস নোবিতাই (Eubrontes nobitai)। ডোরেমন কার্টুনের নোবিতার নামানুসারেই নোবিতাই নামটি রাখা হয়েছে।

বেইজিং এর চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামের জার্নাল অব প্যালেঅন্টোলজিতে এই ঘোষণা দেওয়া হয়। 

শিশু-কিশোরদের ডাইনোসরের সঙ্গে পরিচিত করার জন্য ডোরেমন কার্টুনের প্রশংসা করেন বিজ্ঞানীরা।

ডাইনোসরটি সন্ধান পাওয়া দলের সদস্য সহযোগী অধ্যাপক শিং লিডা কিয়োডো নিউজকে বলেন, চীনে ১৯৮০'র দশকে যারা জন্মেছিলেন তাদের শৈশবের অবিচ্ছেদ্য অংশ এই কার্টুনটি। একারণেই এই নামকরণ। 

তিনি ওই সংবাদ সংস্থাকে আরও জানান, কার্টুনটিতে ডাইনোসরের চিত্রায়ন ছিল অসাধারণ। তা দেখেই অনেক শিশু-কিশোর প্রাগৈতিহাসিক এই প্রাণিটি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। 

তিনি আরও জানান, ফসিলটির একটি রেপ্লিকা টোকিও ন্যাশনাল মিউজিয়াম ও ফুজিকো কো লিমিটেডে পাঠানো হয়েছে। ফুজিকো কো লিমিটেডই কার্টুনটির প্রযোজনা কোম্পানি। আগামী ৩০ নভেম্বর থেকে রেপ্লিকা প্রদর্শনীর পরিকল্পনা করছে জাদুঘরটি। 

২০২০ সালের জুলাইতে বিজ্ঞানীদের দলটি দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে বেশকিছু পদচিহ্ন খুঁজে পায়। তারা ধারণা করছিলেন ওই পদচিহ্ন ক্রিটেসিয়াস যুগের কোনো ডাইনোসরের। ক্রিটেসিয়াস যুগেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। 

চীনের সিচুয়ান প্রদেশে ডাইনোসরটির সন্ধান পাওয়া যায়। ছবি: চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস

এই চিহ্নগুলো স্থানীয়দের কাছেও সুপরিচিত ছিল। তবে তারা ভাবতে পারেননি এর সঙ্গে ডাইনোসরের সম্পর্ক থাকতে পারে। ওই অঞ্চলটিকে ফসিল আবিষ্কারের হটস্পট বলা যায়, বিজ্ঞানীরা দেখিয়েছেন ওই অঞ্চলের লোককাহিনীতেও এর উল্লেখ আছে। 

ডাইনোসরের এই প্রজাতি তাদের কিছু চিহ্ন ফেলে যাওয়ায় এই প্রজাতিটিকে বিজ্ঞানীরা ইকনোস্পেসিস হিসেবেই অভিহিত করেছেন। 

ডাইনোসরটির বৈজ্ঞানিক নামের প্রথমাংশ ইউব্রোন্তেসের অর্থ জীবাশ্মযুক্ত ডাইনোসরের পদাঙ্ক।

১৯৬৯ সালে প্রথম ডাইনোসর কার্টুন প্রচার শুরু হয়। তখন থেকেই সমগ্র এশিয়া জুড়ে পপ সংস্কৃতির অন্যতম প্রধান জনপ্রিয় অংশ হিসেবে কার্টুনটি স্থান করে নেয়। আজ ৫২ বছর পরেও প্রায় সবখানেই কার্টুনটির চরিত্রগুলোর আদলে বানানো নানা ধরনের সৌখিন জিনিস চোখে পড়ে। 

ইউব্রোন্তেস নোবিতাই নামের ডাইনোসরের পদাঙ্ক। ছবি: চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস

ডোরেমন হলো একটি রোবটিক বিড়াল। নবিতা ও তার ভবিষ্যৎ প্রজন্মের জীবন আরও সহজ ও সুন্দর করে তুলতে ডোরেমনকে ২২ শতাব্দী থেকে অতীতের পৃথিবীতে পাঠানো হয়। 

ডোরেমন ও নবিতা দুটি চরিত্রই গড়পড়তা ধরনের চরিত্র। ডোরেমনের কাজের সময় যান্ত্রিক ত্রুটির জন্য সে অতীতের পৃথিবীতে চলে আসে। অন্যদিকে নবিতা চরিত্রটি আর দশজন সাধারণ শিশুর চেয়ে বিভিন্ন কাজে দুর্বল হলেও তার দয়াশীলতা ও সাহসের জুড়ি মেলা ভার। অন্যান্য বন্ধুদের সঙ্গে বছরের পর বছর ধরে বিভিন্ন অ্যাডভেঞ্চার করে বেড়ানো তাদের অন্যতম কাজ, এ নিয়েই আবর্তিত হয় কার্টুনটির গল্প। 

  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

Related Topics

টপ নিউজ

ডাইনোসর / নবিতা / ডোরেমন / চীন / ফসিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীনের ৪ দফা প্রস্তাব
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net