Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিপুল মুনাফা করেছে চীনের বিরল খনিজ উৎপাদকরা

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
11 August, 2026, 07:25 pm
Last modified: 11 August, 2026, 07:28 pm

Related News

  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি

ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিপুল মুনাফা করেছে চীনের বিরল খনিজ উৎপাদকরা

চায়না রেয়ার আর্থ রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি জানিয়েছে, বছরের প্রথমার্ধে তাদের নিট মুনাফা বার্ষিক ভিত্তিতে ৪৬.৫৩ শতাংশ বেড়ে ২৩ কোটি ৭০ লাখ ইউয়ানে (প্রায় ৩ কোটি ৫১ লাখ মার্কিন ডলার) পৌঁছেছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট
11 August, 2026, 07:25 pm
Last modified: 11 August, 2026, 07:28 pm
চীনের ইনার মঙ্গোলিয়ার বায়ান ওবো খনিতে বিরল মাটির খনিজ খনন। ছবি: রয়টার্স

জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ- বিরল খনিজের উত্তোলন ও পরিশোধনের ওপর নিজ আধিপত্যকে মোক্ষম এক অস্ত্র হিসেবে ব্যবহার করছে চীন। অর্থাৎ, বৃহৎ এসব প্রতিযোগীর জন্য সংকুচিত করা হচ্ছে রেয়ার আর্থের সরবরাহ। কিন্তু তা সত্ত্বেও চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) চীনের বিরল খনিজ উৎপাদক প্রতিষ্ঠানগুলো বিপুল মুনাফার মুখ দেখেছে। এসব ভূ-রাজনৈতিক টানাপোড়েন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।

উল্টো ভূ-রাজনৈতিক নানা টানাপোড়েন ও বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতি বিরল এসব খনিজের দাম বাড়াতে সাহায্য করেছে, যার প্রভাব পড়েছে তালিকাভুক্ত চীনা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্যায়নে। চীন যেভাবে বিরল এই খনিজের বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, তা থেকে নিজেদের খনিজ সরবরাহ ব্যবস্থার নির্ভরতা কমাতে নানা উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ খনি খাতে ২০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দেন।

শেনঝেন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান– চায়না রেয়ার আর্থ রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি গত শুক্রবার বাজার নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বছরের প্রথমার্ধে তাদের নিট মুনাফা বার্ষিক ভিত্তিতে ৪৬.৫৩ শতাংশ বেড়ে ২৩ কোটি ৭০ লাখ ইউয়ানে (প্রায় ৩ কোটি ৫১ লাখ মার্কিন ডলার) পৌঁছেছে।

বিনিয়োগকারীদের ইতিবাচক প্রত্যাশার নির্দেশক প্রতিষ্ঠানটির- প্রাইস-টু-আর্নিংস (পিই) রেশিও চলতি বছরের ফেব্রুয়ারিতে ছিল ৬৩৬.৮৮, যা বর্তমানে প্রায় ২৫৪-এ অবস্থান করছে। বাজারের সাধারণ গড় সূচকের তুলনায় এই হার এখনও বেশ উঁচুতে রয়েছে।

অন্যদিকে, চীনের সবচেয়ে বড় রেয়ার আর্থ উৎপাদক প্রতিষ্ঠান এবং সাংহাই শেয়ারবাজারে তালিকাভুক্ত চায়না নর্দার্ন রেয়ার আর্থ (গ্রুপ) হাই-টেক-এর পিই রেশিও গত ফেব্রুয়ারিতে ১০৫.৪-এ পৌঁছালেও, বর্তমানে তা কমে প্রায় ৫৮-তে দাঁড়িয়েছে।

চায়না নর্দার্ন জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে তারা ১৯৮ কোটি থেকে ২০৬ কোটি ইউয়ানের মতো নিট মুনাফা আশা করছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১২.৭৪ থেকে ১২১.৩৩ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি নির্দেশ করে।

জিয়ানইউয়ান ফান্ডের ইনভেস্টমেন্ট ম্যানেজার গুও লিংইউ জানান, "কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সরবরাহ ব্যবস্থার দ্রুত প্রসার এবং হার্ডওয়্যার যন্ত্রাংশের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার কারণে বিরল খনিজের দামের এই শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।"

Related Topics

টপ নিউজ

বিরল খনিজ / চীন / ভূরাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net