Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 July, 2021, 12:50 pm
Last modified: 14 July, 2021, 02:36 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ড্রোন মজুত করছে কিউবা, বানাচ্ছে মার্কিন লক্ষ্যবস্তুর তালিকা
  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • মার্কিন তেল অবরোধে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল, অন্ধকারে কোটি মানুষ
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'

কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১, নিখোঁজ শতাধিক

বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেয়া এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তারা পুলিশ ও বেসামরিক নাগরিকদের ছুরি, পাথর এবং অন্যান্য জিনিস দিয়ে আক্রমণ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
টিবিএস ডেস্ক
14 July, 2021, 12:50 pm
Last modified: 14 July, 2021, 02:36 pm
হাভানার উপকন্ঠে টহলরত নিরাপত্তা বাহিনীর গাড়ি; ছবি-দ্য গার্ডিয়ান

কিউবাতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার হাভানার উপকণ্ঠে অ্যারোইও নারানজো পৌরসভায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ৩৬ বছর বয়সী ডিউবিস লরেনসিও তেজেদা নিহত হন।মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি কর্তৃক এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায় নি। বিক্ষোভে আহতদের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা রয়েছেন।

বিবৃতিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেয়া এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। এছাড়া তারা পুলিশ ও বেসামরিক নাগরিকদের ছুরি, পাথর এবং অন্যান্য জিনিস দিয়ে আক্রমণ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

করোনাকালীন সময়ে খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মহামারি মোকাবিলায় সরকারের ব্যর্থতার মত নানাবিধ অভিযোগকে কেন্দ্র করে গত তিনদিন ধরেই কিউবার রাস্তায় বিক্ষোভকারীরা সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের পদত্যাগ দাবি করে আসছেন। 

তাছাড়া সম্প্রতি কিউবাতে রেকর্ড সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, দ্রুততর টিকাদান কর্মসূচি।

কয়েক দশকের মধ্যে কিউবায় এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

বিক্ষোভ দমনে এখন পর্যন্ত সরকারের কমিউনিস্ট পার্টির নিরাপত্তা বাহিনী একাধিক এক্টিভিস্ট, বিক্ষোভকারী এবং সাংবাদিকদের গ্রেপ্তার করেছে; গ্রেপ্তারকৃতদের ভেতর স্পেনের একটি শীর্ষ সংবাদমাধ্যমের সংবাদদাতাও রয়েছেন বলে জানা গেছে।

মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্র অঞ্চলের পরিচালক এরিকা গুয়েভারা-রোসাস বলেন, কিউবার এই কয়েক দশকের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ১৪০ জনের বেশি কিউবানকে আটক করা হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও অনেকেই।

এরিকা গুয়েভারা-রোসাস বলেন, "এই আটকের অর্থ হলো, সরকারের বিপক্ষে যারা গেছে তাদের শাস্তি নিশ্চিত করা এবং অন্যদের কাছে এই বার্তা প্রেরণ করা যে, আর কোন প্রতিবাদ-বিক্ষোভ সহ্য করা হবে না"। হাভানাসহ কমপক্ষে ৪৮টি পৃথক স্থানে স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেন তিনি।

মঙ্গলবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস, স্প্যানিশ সংবাদপত্রের জন্য নিয়োগকৃত কিউবান সাংবাদিক ক্যামিলা আকোস্টাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। আগের দিন সকালে যাদের নিজের বাড়ি থেকে আটক করে নিয়ে আসা হয় ক্যামিলা তাদের একজন।

টুইটারে আলবারেস লেখেন, "স্পেন অবাধ ও শান্তিপূর্ণভাবে সমাবেশ করাকে সমর্থন করে এবং আমরা কিউবার কর্তৃপক্ষকেও এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বলব। আমরা নিঃশর্তভাবে মানবাধিকার রক্ষার পক্ষে"। সেই সাথে রক্ষণশীল এবিসি পেপারের সংবাদদাতা ক্যামিলা আকোস্টার বিরুদ্ধে কিউবান সরকার রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের মত অভিযোগ আনবেন বলেও জানান আলবারেস।

নারীবাদী এবং এলজিবিটি একটিভিস্ট হিসেবে পরিচিত মারতা মারিয়া রামিরেজ (৪৬) বলেন, তার পরিচিতদের মধ্যে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে তরুণ চলচ্চিত্র নির্মাতা গ্রেটেল মেদিনা একজন। গ্রেটেলের একটি দুগ্ধপোষ্য শিশু রয়েছে বলে জানান তিনি। 

কিউবার পুলিশ বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করে রামিরেজ বলেন, "পুলিশ সর্বত্র দমন-পীড়ন করছে। অথচ এই দেশে তো তাদেরকে জনগণের একটি অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, তাদের তো সাধারণ মানুষকে উল্টো রক্ষা করার কথা"।

উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালের জন্য কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে  '​গণমাধ্যমের স্বাধীনতার শিকারী' হিসেবে আখ্যা দেয়।  

তবে কিউবার সাম্প্রতিক সময়ের এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে অভিযোগ এনেছেন দিয়াজ-ক্যানেল।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার কর্তৃপক্ষকে নাগরিকদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানান যে অধিকারের মধ্যে 'শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার এবং নাগরিকদের নিজেদের ভবিষ্যত নির্ধারণের অধিকার অন্তর্ভুক্ত'। 
 

  • সূত্র- দ্য গার্ডিয়ান 

 
 
 
 
 
 
 
 

Related Topics

টপ নিউজ

কিউবা / সরকারবিরোধী বিক্ষোভ / কিউবা বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ড্রোন মজুত করছে কিউবা, বানাচ্ছে মার্কিন লক্ষ্যবস্তুর তালিকা
  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • মার্কিন তেল অবরোধে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল, অন্ধকারে কোটি মানুষ
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net