Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
রোনালদোর দিনেই মেসির শিরোপা উৎসব

খেলা

টিবিএস ডেস্ক
11 July, 2021, 01:25 pm
Last modified: 11 July, 2021, 04:27 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

রোনালদোর দিনেই মেসির শিরোপা উৎসব

রোনালদোর অপূর্ণতা ঘুচলেও মেসির হতাশার পথ দীর্ঘই হয়ে চলছিল। অবশেষে দেশের হয়ে প্রথম শিরোপা জিতলেন তিনি। নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর হতাশা মোচনের দিনেই আনন্দাশ্রুতে শিরোপা উৎসব করলেন আর্জেন্টিনা অধিনায়ক। 
টিবিএস ডেস্ক
11 July, 2021, 01:25 pm
Last modified: 11 July, 2021, 04:27 pm
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ বেশ পুরনো। গত কয়েক বছর ধরে সেরার প্রশ্নে তাদের নামই আসে। কে সেরা, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তর্ক এখন এটা। ক্লাব ফুটবলে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে এসেছেন এ দুজন। ব্যালন ডি অর, ফিফা বর্ষসেরা, ঘরোয়া লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ জয়; সবই জিতেছেন এ দুজন। 

একইভাবে দেশের জার্সিতেও তাদের গল্প ছিল একই রকম। বহু রেকর্ড পায়ে লোটানো এই দুই ফুটবল তারকাই দেশের জার্সিতে ছিলেন মলিন, বিবর্ণ। মহা তারকা হয়ে ওঠার পরও দেশের হয়ে আন্তর্জাতিক সাফল্য ছিল না মেসি-রোনালদোর। ইউরো জিতে খরা কাটান রোনালদো। পাঁচ বছর পর কোপা জিতলেন মেসি। তাদের শিরোপা জয়ের তারিখ একই; ১০ জুলাই।

২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে আলো ছড়াতে না পারলেও দলের হয়ে শিরোপা জিতেছিলেন রোনালদো। দেশের জার্সিতে প্রথম শিরোপা জিততে তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ১৩ বছর। ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলের যাত্রা শুরু করা পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড ২০১৬ সালের ১০ জুলাই শিরোপা উৎসবে মেতেছিলেন। 

রোনালদোর অপূর্ণতা ঘুচলেও মেসির হতাশার পথ দীর্ঘই হয়ে চলছিল। শুরুটা ২০০৭ কোপা আমেরিকা ফাইনাল থেকে। এরপর ২০১৪ বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হার সঙ্গী হয় মেসির। 

অবশেষে ২০২১-এ এসে দেশের হয়ে প্রথম শিরোপা জিতলেন তিনি। কাকতালীয়ভাবে দিনটা সেই ১০ জুলাই-ই (ব্রাজিলের সময় অনুযায়ী)। নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর হতাশা মোচনের দিনেই আনন্দাশ্রুতে শিরোপা উৎসব করলেন মেসি। 

শিরোপা খরা কাটানোর মিশনে নেতার মতোই খেলেছেন মেসি। দুর্দান্ত প্রতাপে খেলে দলকে শিরোপা জেতানো আর্জেন্টাইন অধিনায়ক কোপা আমেরিকার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে একই আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতলেন। এই প্রথম আর্জেন্টিনার হয়ে কোনো আসরে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / ক্রিশ্চিয়ানো রোনালদো / কোপা আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net