Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
‘ব্রাজিল ৫-০ গোলে জিতবে’

খেলা

টিবিএস ডেস্ক
09 July, 2021, 06:50 pm
Last modified: 11 July, 2021, 09:01 am

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

‘ব্রাজিল ৫-০ গোলে জিতবে’

এমন ভবিষ্যদ্বাণী দেখে নিশ্চয়ই বিগড়ে যাবেন আর্জেন্টিনার সমর্থকরা। শিরোনামে চোখ পড়তেই তারা খবরে ঢুকে ভবিষ্যদ্বাণী করা মানুষটির নাম জানতে চাইবেন। তবে নাম জানার পর তাদের রাগ কমবে, এটা বলাই যায়।
টিবিএস ডেস্ক
09 July, 2021, 06:50 pm
Last modified: 11 July, 2021, 09:01 am

এমন ভবিষ্যদ্বাণী দেখে নিশ্চয়ই বিগড়ে যাবেন আর্জেন্টিনার সমর্থকরা। শিরোনামে চোখ পড়তেই তারা খবরে ঢুকে ভবিষ্যদ্বাণী করা মানুষটির নাম জানতে চাইবেন। তবে নাম জানার পর তাদের রাগ কমবে, এটা বলাই যায়। নিজ দল নিয়ে বড় আশা থাকবে, সেটাই তো স্বাভাবিক। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোও নিজ দেশের বড় ভক্ত, তিনিই করেছেন এমন ভবিষ্যদ্বাণী।

দ্বিতীয় সেমি-ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমি-ফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে ব্রাজিল। 

আগামী রোববার রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। এরআগে ব্রাজিল প্রেসিডেন্ট জানালেন, তার মনে হচ্ছে ব্রাজিল ৫-০ গোলে আর্জেন্টিনাকে হারাবে। 

দক্ষিণ আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন বৈঠকে যোগ দেন বলসোনারো। সেখানেই এমন কথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি: সংগৃহীত

বহুল প্রতিক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে ভরা মজলিশেই বলসোনারো বলে ওঠেন, 'মারাকানায় আগামী শনিবার একমাত্র দ্বৈরথটি হবে। আমার মতে ব্রাজিল ৫-০ গোলে জিতবে।' 

এটা বলার সময় হাতের পাঁচটি আঙুলও তুলে দেখান ব্রাজিলের প্রেসিডেন্ট। মজাটা জমতো আলবার্তো ফার্নান্দেজ এ নিয়ে সেখানে কথা বললে। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট শুধু মুচকি হেসেই থেমে যান। 

ফাইনালের আগে কোপায় ব্রাজিলের বিপক্ষের রেকর্ড অবশ্য আর্জেন্টিনাকে আত্মবিশ্বাস যোগাতে পারে। লাতিন ফুটবলের সবচেয়ে জমজমাট এই আসরে এখন পর্যন্ত ৩৩বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল। ১৫টি ম্যাচে জিতেছে লিওনেল মেসির দেশ, ব্রাজিলের জয় ১০টি ম্যাচে। ৮টি ম্যাচ ড্র হয়।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনা / কোপা আমেরিকা / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net