Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ইরাকের ওপর এমন নিষেধাজ্ঞা দেবো, যা তারা আগে দেখেনি : ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
06 January, 2020, 12:35 pm
Last modified: 06 January, 2020, 12:53 pm

Related News

  • ইরান যুদ্ধের কভারেজ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধ: বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা নতুন সংকটে
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 

ইরাকের ওপর এমন নিষেধাজ্ঞা দেবো, যা তারা আগে দেখেনি : ট্রাম্প

২০০৩ সাল থেকেই ইরাকের মাটিতে ঘাঁটি গাঁড়ে মার্কিন সেনাবাহিনী। ২০০৭ সালে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলেও এখনো সেখানে রয়েছে পাঁচ হাজার সেনার অবস্থান।
টিবিএস রিপোর্ট
06 January, 2020, 12:35 pm
Last modified: 06 January, 2020, 12:53 pm
রয়টার্স ফাইল ছবি

ইরাক থেকে মার্কিন সেনা বের করে দিতে পার্লামেন্টে নতুন প্রস্তাব পাসের পর দেশটির ওপর ‘মারাত্মক নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সাংবাদিকদের তিনি বলেন, “সেখানে আমাদের অস্বাভাবিক ব্যয়সম্পন্ন বিমানঘাঁটি রয়েছে। এটা তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। তারা (ইরাক) আমাদের এটার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা সে দেশ ত্যাগ করছি না।”

তিনি বলেন, যদি ইরাক মার্কিন বাহিনীকে অবন্ধুসুলভ উপায়ে দেশটি ছাড়তে বলে তাহলে ‘ওদের ওপর আমরা এমন নিষেধাজ্ঞা দেবো, যা তারা (ইরাক) আগে দেখেনি।’ 

এর আগে, ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি সেনা কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর বিদেশি সেনাদের দেশ থেকে বের করে দিতে পার্লামেন্টে নতুন প্রস্তাব পাস করে ইরাক।

২০০৩ সাল থেকেই ইরাকের মাটিতে ঘাঁটি গাঁড়ে মার্কিন সেনাবাহিনী। ২০০৭ সালে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলেও এখনো সেখানে রয়েছে পাঁচ হাজার সেনার অবস্থান। 

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে মেরিল্যান্ডের অবকাশযাপন কেন্দ্র থেকে ফেরার পথে বিমানেই সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

বিবিসি জানিয়েছে, কোনো কারণেই যেন বিদেশি সৈন্যরা ইরাকের আকাশ, স্থল এবং জলসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইরাকি পার্লামেন্টে পাস হওয়া ওই প্রস্তাবে আহ্বান জানানো হয়েছে।

পার্লামেন্টে আনা এই প্রস্তাবের ওপর বিতর্ক শুরুর আগে ইরাকের শিয়াপ্রধান সরকারের প্রধানমন্ত্রী আদেল আল মাহদি বলেন, যত দ্রুত সম্ভব মার্কিন সৈন্যদের ইরাক ছেড়ে চলে যাওয়া উচিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে সুস্থ এবং সঠিক সম্পর্কের স্বার্থে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি টানা প্রয়োজন। 

ইরানী সেনা কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির গাড়ি বহরে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যার পর উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। 

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সোলেইমানির ওই গাড়ি বহরে ছোড়া মার্কিন ড্রোন হামলায় আবু মাহদি আল মুহানদিস নামে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার নিহত হন, যা ইরাকের শিয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি করেছে। 

ইরানও এই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ নেওয়ার শপথ করেছে। 

ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহিনীর প্রধান ৬২ বছর বয়সী জেনারেল কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে। তবে ইরানী জনগণ তাকে জাতীয় বীরের মর্যাদা দেন। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইরাক / ইরানি জেনারেল কাসেম সোলাইমানি / সোলেইমানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ইরান যুদ্ধের কভারেজ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধ: বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা নতুন সংকটে
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net