Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় দেখল বাংলাদেশ

অর্থনীতি

ফরহাদ হোসেন
05 July, 2021, 11:00 pm
Last modified: 06 July, 2021, 01:20 pm

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় দেখল বাংলাদেশ

২০২০-২১ অর্থবছরে তার আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ২,৪৭৮ কোটি ডলার
ফরহাদ হোসেন
05 July, 2021, 11:00 pm
Last modified: 06 July, 2021, 01:20 pm

করোনার মাঝেও সদ্য বিদায়ী অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স আয় করেছে বাংলাদেশ। এর আগে কোন অর্থবছরে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আয় হয়নি। 

২০২০-২১ অর্থবছরে তার আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ২,৪৭৮ কোটি ডলার। অর্থাৎ প্রতি মাসে গড়ে ২ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। 

আজ সোমবার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে এই চিত্র ওঠে এসেছে।

এতে দেখা যায়, গত জুনে রেমিট্যান্স আয় ছিল ১৯৪ কোটি ডলার, যা গেল বছরের জুন মাসের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশি। মূলত, গেল বছরের জুন থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। জুলাই মাসে এসে তা আড়াইশ' কোটি  ডলার ছাড়িয়ে যায়। 

কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে করোনার মাঝেও প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ প্রসঙ্গে বলা হয়েছে, রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের উৎসাহিত করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় নানা প্রণোদনা ও পদক্ষেপের কারণে প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। 

প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন বিশ্লেষকরাও। তাদের মতে, প্রণোদনার পাশাপাশি করোনার ফলে অবৈধ উপায়ে রেমিটেন্স পাঠানো প্রায় বন্ধ থাকার ফলেই এত প্রবৃদ্ধি  হচ্ছে।

এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালাগ-সিপিডি'র সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, রেমিট্যান্স বাড়ার অন্যতম প্রধান কারণ, করোনার ফলে বিভিন্ন দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধ থাকায় হুন্ডি বা অবৈধ পথে রেমিট্যান্স একেবারেই আসছে না।

তার মতে, স্বাভাবিক সময়ের মত অবৈধ চ্যানেল চালু থাকলে প্রণোদনার পরও এক বছরে এত বেশি রেমিট্যান্স আসতো না। কারণ, সরকার যে প্রণোদনা দিচ্ছে, অবৈধ উপায়ের মিট্যান্স পাঠালে তার কাছাকাছিই অর্থ পাওয়া যেত।  

মুস্তাফিজুর রহমান বলেন, বৈধ পথে খরচ কমানোর পাশাপাশি ৫ হাজার ডলারের নীচে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোন কাগজপত্র না লাগার সুবিধা নিয়েছেন প্রেরণকারীরা। 

এই অর্থনীতিবিদ বলেন, উচ্চ রেমিট্যান্স প্রবাহ কয়েকটি উপায়ে আমাদের সামস্টিক অর্থনীতির ব্যবস্থাপনাকে সহযোগিতা করেছে। এর মধ্যে একটি হচ্ছে, করোনার মাঝে অনেকের আয় কমে গেলেও, রেমিট্যান্সভোগী পরিবারগুলোর আয় বেড়েছে। এই আয় বৃদ্ধি সামগ্রিকভাবে অর্থনীতিতে চাহিদা বাড়িয়েছে, যার ফলে উৎপাদন অব্যাহত ছিল। উৎপাদন অব্যাহত থাকায় সরবরাহ সচল ছিল। এছাড়াও, প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে। আর রিজার্ভ মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল রেখেছে।

নতুন শুরু হওয়া অর্থবছরের জন্যও ২ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকগুলোকে বিশেষ প্যাকেজ চালুর বিষয়ে বাজেটে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ইতোমধ্যেই অনেক ব্যাংক এক শতাংশ বাড়িয়ে রেমিট্যান্সের বিপরীতে ৩ শতাংশ প্রণোদনাও দিচ্ছে।

এতে নতুন অর্থবছরেও প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা দেখছেন অভিবাসন নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান রামরুর চেয়ারপারসন ড. তাসনিম সিদ্দিকী। 

তিনি বলেন,অবৈধ পথ যদি বন্ধ থাকে, তাহলে রেমিট্যান্স প্রবাহ বাড়তির দিকেই থাকবে। সেই সাথে সরকারকে প্রণোদনা বাড়িয়ে ২ শতাংশ থেকে ৪ শতাংশ করার প্রস্তাব করেছেন। 

তিনি বলেন, এটা প্রবাসীদের প্রাপ্য। কারণ এই করোনার মাঝেও তারা যে অর্থ পাঠিয়ে অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছেন তার কৃতজ্ঞতাস্বরুপ সরকারের উচিত প্রণোদনা বাড়িয়ে দ্বিগুণ করা। 
 
Related Topics

টপ নিউজ

প্রবাসী আয় / রেমিট্যান্স / রেকর্ড উচ্চতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net