Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
মেসি জাদুতে সেমিতে আর্জেন্টিনা

খেলা

টিবিএস ডেস্ক
04 July, 2021, 11:35 am
Last modified: 04 July, 2021, 02:59 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

মেসি জাদুতে সেমিতে আর্জেন্টিনা

আর্জেন্টিনার আগে তৃতীয় দল হিসেবে শেষ চারে ওঠে কলম্বিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
টিবিএস ডেস্ক
04 July, 2021, 11:35 am
Last modified: 04 July, 2021, 02:59 pm
মেসিময় ম্যাচে আর্জেন্টিনার দারুণ জয়। ছবি: রয়টার্স

শুরুতে সহজ সুযোগ হাতছাড়া করে হতাশই করেছিলেন লিওনেল মেসি। সেই হতাশা পুষিয়ে দিতে সময় নেননি আর্জেন্টিনা অধিনায়ক। প্রথমে সতীর্থকে দিয়ে গোল করালেন, পরে নিজেও করলেন। মেসিময় ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে কোপা আরেমিকার সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। 

বাংলাদেশ সময় রোববার সকালে গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পক্ষে গোল করেন রদ্রিগো দে পল, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।

এই জয়ে কোপা আমেরিকায় দারুণ ধারাবাহিকতা ধরে রাখলো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন অঞ্চলের সবচেয়ে জমজমাট আসরে টানা চতুর্থবারের মতো সেমি-ফাইনালে উঠলো আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার আগে তৃতীয় দল হিসেবে শেষ চারে ওঠে কলম্বিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। শেষ চারে উঠতে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে কলম্বিয়াকে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে উরুগুয়েকে হারিয়ে শেষ চারে ওঠে কলম্বিয়া। 

আর্জেন্টিনা ৩-০ গোলে জিতলেও ম্যাচে একতরফা দাপট দেখাতে পারেনি কোপার ১৪বারের চ্যাম্পিয়নরা। ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। বরং বল দখলে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। দলটি ৫৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে। তবে আক্রমণে আর্জেন্টিনা অনেক এগিয়ে ছিল।

মুহুর্মুহু আক্রমণ সাজানো আর্জেন্টিনা গোলমুকে ২১টি শট নেয়, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। কলম্বিয়ার নেওয়া ৯টি শটের ৩টি ছিল লক্ষ্যে। আর্জেন্টিনার চেয়ে বেশি কর্নার আদায় করে কলম্বিয়া। ম্যাচে ফিরতে মরিয়া দলটি ১০টি কর্নার পায়, আর্জেন্টিনা ৬টি।  

৪০তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে এসে নিকোলাস গঞ্জালেসকে বাধা দেওয়ার চেষ্টা করেন ইকুয়েডর গোলরক্ষক। মেসি বল নিয়ে বাড়ান দে পলকে। সহজেই বল জালে জড়ান এই মিডফিল্ডার। আর্জেন্টিনার জার্সিতে এটাই তার প্রথম গোল।

এরপর আর গোলের দেখা মিলছিল না। ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। মেসির দারুণ পাস থেকে গোল আদায় করে নেন মার্তিনেজ। যোগ করা সময়ে ডি-বক্সের একটু বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে বল জালে পাঠান মেসি। 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / লিওনেল মেসি / কোপা আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net