Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
হিল পরে কুচকাওয়াজ!

অফবিট

টিবিএস ডেস্ক
04 July, 2021, 09:50 am
Last modified: 04 July, 2021, 02:49 pm

Related News

  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • দৈনিক ড্রোন হামলায় ইউক্রেনের আকাশ সুরক্ষাকে পেছনে ফেলছে রাশিয়ার নতুন জেট চালিত ড্রোন
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের
  • যুদ্ধের তহবিল জোগাতে পর্ন ইন্ডাস্ট্রি বৈধের পরিকল্পনা ইউক্রেনের, আয়ের অর্থ দিয়ে কিনবে ড্রোন

হিল পরে কুচকাওয়াজ!

'এরকম একটা মূর্খের মত, ক্ষতিকর কাজ তারা করতে পারে তা কল্পনাই করা যায় না।'
টিবিএস ডেস্ক
04 July, 2021, 09:50 am
Last modified: 04 July, 2021, 02:49 pm

কুচকাওয়াজের জন্য অনুশীলনের সময় নারী সৈন্যরা হিল জুতা পরে মার্চ করছেন-এমন একটি ছবি পোস্ট করে বিতর্কের মুখে পরেছে ইউক্রেন সরকার।

আগামী মাসে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করার ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে ইউক্রেন। সে উপলক্ষেই একটি সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে তারা। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় হিল পায়ে দেয়া, ক্লান্ত-শ্রান্ত নারী সৈন্যদের সারি বেঁধে মার্চ করতে থাকার ছবি পোস্ট করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইনফরমেশন সাইট 'আর্মিয়ালইনফর্ম' এ ক্যাডেট ইভানা মেদভিদ এর বরাতে লেখা হয়, 'আজকে আমরা প্রথমবারের মত হিল জুতা পায়ে দিয়ে অনুশীলন করেছি।'

বৃহস্পতিবার তিনি বলেন, 'আর্মি বুটের চাইতে এটা সামান্য কঠিন ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি।'

ঘটনার পর ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরশেংকোর ঘনিষ্ঠ কিছু ইউক্রেনীয় আইনপ্রণেতা একজোড়া জুতা নিয়ে সংসদে হাজির হন এবং প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্বুদ্ধ করেন সেই জুতা পরে মার্চ করতে।

গোলোস পার্টির একজন সদস্য, ইনা সোভসুন এ ধরনের কার্যক্রমে স্বাস্থ্য ঝুঁকির দিকে ইঙ্গিত করে বলেন, 'এরকম একটা মূর্খের মত, ক্ষতিকর কাজ তারা করতে পারে তা কল্পনাই করা যায় না।'

তিনি আরও বলেন, ইউক্রেনের নারী সৈন্যরা পুরুষ সৈন্যদের মতোই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই তাদের সাথে কোনরূপ বিদ্রুপ হওয়া উচিত না।   

দেশের পূর্ব-শিল্পাঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে যুদ্ধ অব্যাহত রেখেছে ইউক্রেন। ২০১৪ সাল থেকে এই সংঘাতের ফলে ১৩০০০ মানুষের মৃত্যু ঘটেছে।

ইউক্রেনীয় আইনসভার ডেপুটি স্পিকার ওলেনা কন্ড্রাটিউক বলেন, 'নারীদের অপমান করায় কর্তৃপক্ষের উচিত জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং এ ব্যাপারে তদন্ত করা'। কন্ড্রাটিউক আরও জানান, সাম্প্রতিক সংঘাত নিরসনে এখন পর্যন্ত ১৩৫০০ জন নারী লড়াই করেছেন। 

এছাড়াও, ৩১০০০ এরও বেশি নারী বর্তমানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীতে নিয়োজিত আছেন, যাদের মধ্যে অফিসার পদে আছেন ৪০০০ জন।

জুতা পায়ে দেয়ানোর এই ভিন্নধর্মী পদক্ষেপের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংসদে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এটি নারী সৈন্যদের লিঙ্গগতভাবে আলাদা করে দেয়ার সামিল- এমন অভিযোগও এসেছে।  

ইউক্রেনীয় সম্পাদক ও সাংবাদিক ভিটালি পোরটনিকভ ফেসবুকে লিখেছেন, 'হিল পরে কুচকাওয়াজ করতে যাওয়ার আইডিয়াটা পুরোপুরি অপমানজনক।' তিনি এও মনে করেন যে, কিছু ইউক্রেনীয় কর্মকর্তার মনে এখনো মধ্যযুগীয় চিন্তাধারা থেকে গেছে। 

টেনিস তারকা মারিয়া শারাপোভা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে 'পুরুষতান্ত্রিক ও নারী-বিদ্বেষী' বলে অভিযুক্ত করেছেন। তিনি লিখেন, 'হাই হিল হলো বিউটি ইন্ডাস্ট্রি কর্তৃক নারীদের উপর চাপিয়ে দেয়া একটা বিদ্রুপ।' 

  • সূত্র- দ্য গার্ডিয়ান 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ইউক্রেন / হিল জুতা / নারী সেনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • দৈনিক ড্রোন হামলায় ইউক্রেনের আকাশ সুরক্ষাকে পেছনে ফেলছে রাশিয়ার নতুন জেট চালিত ড্রোন
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের
  • যুদ্ধের তহবিল জোগাতে পর্ন ইন্ডাস্ট্রি বৈধের পরিকল্পনা ইউক্রেনের, আয়ের অর্থ দিয়ে কিনবে ড্রোন

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net