Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
জমে উঠেছে খেজুর গুড়ের হাট

ফিচার

বুলবুল হাবিব, রাজশাহী
04 January, 2020, 11:45 am
Last modified: 04 January, 2020, 12:07 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

জমে উঠেছে খেজুর গুড়ের হাট

সপ্তাহে দুইদিন বসে বানেশ্বর খেজুর গুড়ের হাট। কৃষি অধিদফতর বলছে, রাজশাহীতে এবার শীতের মৌসুমে গুড়ের ব্যবসা হবে ৪১ কোটি টাকার।
বুলবুল হাবিব, রাজশাহী
04 January, 2020, 11:45 am
Last modified: 04 January, 2020, 12:07 pm
রাজশাহীর বানেশ্বর হাটে আসা খেজুর গুড়। / ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

তীব্র শীত উপেক্ষা করে রাজশাহীতে জমে উঠেছে খেজুর গুড়ের হাট। স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির কারণে এবার উৎপাদন ও বিক্রি হচ্ছে ভেজালমুক্ত গুড়। তবে দাম নিয়ে হতাশ চাষিরা। কৃষি অধিদফতর বলছে, রাজশাহীতে এবার শীতের মৌসুমে গুড়ের ব্যবসা হবে ৪১ কোটি টাকার।
 
শীত মৌসুম এলেই ঘন কুয়াশা ও ঠাণ্ডার মধ্যে গাছিরা খেজুর রস সংগ্রহ করেন। পরে তা জ্বাল দিয়ে তৈরি করেন খেজুর গুড়। রাজশাহীর বানেশ্বর ও ঝলমলিয়া হাটে নিয়ে তা বিক্রি করেন ব্যবসায়ীরা। শীত এলেই রাজশাহীতে জমে উঠে খেজুর গুড়ের হাট।

গত ২৪ ডিসেম্বর বানেশ্বর হাটে গিয়ে দেখা যায়, ভোর থেকেই জমে উঠেছে খেজুর গুড়ের হাট। বানেশ্বর ভূমি ইউনিয়ন অফিসের মাঠে বসা এই হাটে ভোর থেকেই শুরু হয়েছে বেচাকেনা। 

চারঘাটের চাষী ইয়াকুব মণ্ডল জানান, তার বাড়িতে ৭০টি খেজুর গাছ রয়েছে। সেগুলো থেকে তিনি সপ্তাহে ২০ থেকে ২৫ কেজি গুড় পান। সেসব গুড় তিনি বানেশ্বর হাটে নিয়ে বিক্রি করেন।

দুর্গাপুরের চাষী তাহের আলী জানান, তার রয়েছে একশোর মতো খেজুর গাছ। সেসব গাছ তিনি নিজে কেটে রস নামান। এরপর তা জ্বাল দিয়ে তৈরি করেন গুড়। সেই গুড় তিনিই হাটে নিয়ে এসে বিক্রি করেন।

জমে উঠেছে রাজশাহীর বানেশ্বরের খেজুর গুড়ের হাট। / ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

হাটের বেশিরভাগ গুড় বিক্রেতা এসেছেন দুর্গাপুর, পুঠিয়া, বাঘা ও চারঘাট উপজেলা থেকে। তাদের মধ্যে কেউ নিজেরাই গাছ থেকে রস নামিয়ে খেজুর গুড় তৈরি করেন। আবার কেউ অন্যের খেজুর গাছ ইজারা নিয়ে রস সংগ্রহ করে গুড় উৎপাদন করেন। 

তবে খেজুর গুড়ের দাম নিয়ে হতাশ চাষীরা। তারা বলছেন, চিনি মিশিয়ে চাকচিক্য না বাড়ালে খেজুর গুড়ের ভালো দাম পাওয়া যায় না। ব্যবসায়ীরা তখন নিতেও চান না। ব্যবসায়ীদের কারণে বাধ্য হয়েই চাষীরা গুড়ে চিনি মেশান।

দুর্গাপুর উপজেলার চাষী মোখলেসুর রহমান বলেন, ‘‘ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পরিস্থিতি এমন করেছে যে, চিনি না মেশালে তারা গুড় নিতেই চান না। চিনি মেশালে উজ্জ্বল দেখায়, তখন দাম ভালো পাওয়া যায়।’’

পুঠিয়ার বানেশ্বর এলাকার চাষী তৌফিক এলাহী বলেন, ‘‘এ বছর প্রশাসনের ব্যাপক নজরদারি ছিলো। ফলে ভেজাল কোনো গুড় উৎপাদন হচ্ছে না। ফলে বাজারে গুড়ের দাম কম।’’ 

চাষীরা বলছেন উৎপাদন খরচ ও শ্রমিকের মূল্য ধরলে সেই তুলনায় গুড়ের দাম কম।

দুর্গাপুরের চাষী শাহ জামাল বলেন, আমার দেড়শোর মতো খেজুর গাছ আছে। দু’জন গাছি পালা করে গাছ কেটে খেজুর রস সংগ্রহ করেন। সেই রস জ্বাল দিয়ে গুড় তৈরি করা হয়। 

তিনি বলেন, ‘‘উৎপাদন খরচ ও দিনমজুরদের দাম ধরলে বাজারে যে দাম সে অনুযায়ী লাভ হয় না। বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে গুড় বিক্রি হচ্ছে। এই দাম যদি ৮০ থেকে ৯০ টাকা হতো তাহলে পর্যাপ্ত লাভ হতো।

বাঘার কৃষক ইদরিস আলী বলেন, সিন্ডিকেট ব্যবসার কারণে মূলত কৃষকরা দাম কম পাচ্ছেন।

গত মঙ্গলবার বানেশ্বর হাটে গিয়ে দেখা যায়, পাইকারি ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে খেজুর গুড় বিক্রি হচ্ছে। আর রাজশাহীর শহরে সেই গুড় খুচরা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এ বছর মৌসুমের শুরু থেকেই ১০০ থেকে ১৩০ টাকা দরে খেজুর গুড় বিক্রি হচ্ছে।

রাজশাহীর বানেশ্বর হাটে স্তুপ করে রাখা খেজুর গুড়। / ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তাহে দুইদিন বসে বানেশ্বর হাট। এখান থেকে গুড় কিনে আড়তদার ও ব্যবসায়ীরা ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে পাঠান। এছাড়া দেশের বাইরেও পাঠানো হয় এসব গুড়। প্রতিদিন হাটে প্রায় ১০০ থেকে ১৫০ টন গুড় আমদানি হয়। 

ঢাকা থেকে গুড় কিনতে এসেছেন রুবেল আহসান। তিনি গুড় কিনে ঢাকার বিভিন্ন মোকামে পাঠান। এছাড়া কেনা গুড় জানুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র, কুয়েত ও আবুধাবিতে পাঠাবেন।

রুবেল আহসান জানান, তিনি প্রতি হাটে ৪ থেকে ৫ টন খেজুর গুড় কিনে থাকেন। সেগুলো প্যাকিং করে ঢাকায় পাঠান। তার মতো এরকম আরও ১০০ জন ব্যবসায়ী রয়েছেন। যারা এখান থেকে গুড় কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠান।

কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, খেজুর গুড় উৎপাদনের সঙ্গে ৩০ হাজার মানুষ জড়িত। এ বছর রাজশাহীতে ৪১ কোটি টাকার খেজুর গুড়ের বাণিজ্য হবে।
 
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক বলেন, রাজশাহী জেলায় ৫৯২ হেক্টর জমিতে গাছের সংখ্যা রয়েছে ৮ লাখ ৮৮ হাজার। গাছ প্রতি গড় উৎপাদন ৭ দশমিক ৭ কেজি  হিসেবে ধরলেও মোট গুড় উৎপাদন হবে ৬ হাজার ৮৩৫ টন। গড়ে কেজিপ্রতি গুড়ের দাম ৬০ টাকা ধরলেও এ মৌসুমে ৪১ কোটি টাকার গুড়ের বাণিজ্য হবে। 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

রাজশাহী / খেজুর গুড় / হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net