Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
আমলাদের নিয়ে সরকারী ও বিরোধীদলের সাংসদদের উষ্মা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2021, 11:05 am
Last modified: 29 June, 2021, 11:13 am

Related News

  • সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা
  • মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে আনার প্রস্তাব রুমিন ফারহানার, নোটিশ দেওয়ার পরামর্শ স্পিকারের
  • মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রীর, বাড়ছে অর্থ ও সেবার পরিধি
  • সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর

আমলাদের নিয়ে সরকারী ও বিরোধীদলের সাংসদদের উষ্মা

সাংসদদের অভিমত, আমলাতন্ত্রের উপর সরকারের অতিরিক্ত নির্ভরতা তাদের কর্তৃত্ব এবং সাফল্যকে ম্লান করে তুলছে।
টিবিএস রিপোর্ট
29 June, 2021, 11:05 am
Last modified: 29 June, 2021, 11:13 am

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সচিবদের বিভিন্ন দায়িত্ব দেওয়া এবং কথিত দুর্নীতির বিষয়ে সোমবার জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা।

শুরুতেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্ষমতাসীন দলের বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ। তার পর্যবেক্ষণ হলো আমলাদের কারণে রাজনীতিকরা 'ম্লান' হয়ে যাচ্ছেন। 

তোফায়েল বলেন, 'করোনাকালীন সময় প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। আমরা যারা জাতীয় সংসদ সদস্য এখানে উপস্থিত রয়েছি, তাদের মধ্যে এমন একজনও নেই যিনি নিজস্ব অর্থায়নে বা যেকোনোভাবে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াননি'।

'কিন্তু এখন জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা। মানুষ মনে করে আমরা যা দেই এগুলো দেন প্রশাসনিক কর্মকর্তারা। অথচ প্রশাসনিক কর্মকর্তার অনেকেই জেলায় যায়নি', যোগ করেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, 'এটা রাজনৈতিক সরকার। রাজনীতিবিদদের যে কর্তৃত্ব বা কাজ সেটা এতে ম্লান হয়ে যায়'। 

তোফায়েল আরও বলেন, যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য যেখানে নির্ধারিত স্থান আছে সেখানেই থাকা উচিত।

এদিকে, বাজেট আলোচনাকালে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ মন্তব্য করেন, 'দেশে কোনো রাজনীতি নেই। এখন রাজনীতিবিদদের চেয়ে আমলাদের প্রাধান্য বেশি'।

তিনি বলেন, 'আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে, কারণ কোনো রাজনীতি নেই। রাজনীতির নামে এখন পালাগানের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় ওবায়দুল কাদের একদিকে পালাগান করেন, একটু পরেই টেলিভিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটা পালাগান করেন। আমরা রাজনীতিবিদেরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখি। এই পালাগান চলছে ১০ বছর। রাজনীতিশূন্য, কোথাও রাজনীতি নেই।'

ঢাকা-৬ আসনের এই সাংসদ মন্তব্য করেন, প্রতিটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সঙ্গে কথা বলেন। আর এমপি সাহেবরা পাশে থাকেন। কোনও সংসদ সদস্য যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান, তবে তাকে প্রথমে ডিসির অনুমতি নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সঙ্গে যখন কথা বলেন, তখন এমপিদের কোনো দাম থাকে না।  

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করছেন। দেশ চালাচ্ছে কারা? দেশ চালাচ্ছেন জগৎ শেঠরা। দেশ চালাচ্ছেন আমলারা। আমরা রাজনীতিবিদেরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। অথচ এই দেশ স্বাধীন করেছেন রাজনীতিবিদেরা।'

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য মোঃ রুস্তুম আলী ফরাজী অভিযোগ করেন, এখন সরকারি দপ্তরে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এমন কোনো মন্ত্রণালয়, বিভাগ বা ক্ষেত্র নেই যেখানে ঘুষ ছাড়া কেউ কোনো কাজ করাতে পারেন।

তিনি বলেন, 'স্বাস্থ্য, শিক্ষাসহ এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই'।

'আমলারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। এখানে বেগম পাড়া নিয়ে বক্তৃতা হয়েছে।…একজন বলেছেন, এক হাজারের ওপরে বেগম পাড়া রয়েছে কানাডায়। কারা করেছেন? অধিকাংশই সরকারি কর্মকর্তা। কিছু ব্যবসায়ী। আর কিছু আমাদের নষ্ট রাজনীতিবিদ। সবচেয়ে বেশি হচ্ছেন আমলা-সরকারি কর্মচারীরা'। 

গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান বলেন, 'বরাবরই অসৎ আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটগুলো সরকারের সকল ভাল উদ্যোগকে ব্যাহত করে। যারা এখন আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ বাজেটের সুফল পাবে না'।      
 
Related Topics

টপ নিউজ

আমলাতন্ত্র / সংসদ অধিবেশন / জাতীয় সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা
  • মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে আনার প্রস্তাব রুমিন ফারহানার, নোটিশ দেওয়ার পরামর্শ স্পিকারের
  • মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রীর, বাড়ছে অর্থ ও সেবার পরিধি
  • সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net